Bangladesh · 2026-11-16 13:25:00

গোপালগঞ্জ থেকে মিছিল নিয়ে পিরোজপুরে বিএনপির দুই কার্যালয়ে হামলার অভিযোগ

গোপালগঞ্জ থেকে মিছিল নিয়ে পিরোজপুরে বিএনপির দুই কার্যালয়ে হামলার অভিযোগ
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় বিএনপির দুটি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ছাড়া উপজেলার মালিখালী ইউনিয়ন বিএনপির এক নেতার বাড়িতেও ইটপাটকেল নিক্ষেপ করা হয়। একাধিক প্রত্যক্ষদর্শীর অভিযোগ, গোপালগঞ্জ থেকে মিছিল নিয়ে এসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা এসব ঘটনা ঘটিয়েছেন।
গতকাল রোববার বিকেলে উপজেলার মালিখালী ইউনিয়নের উত্তর ঝনঝনিয়া মোবাইল টাওয়ার মোড় এলাকায় এসব ঘটনা ঘটে।
আড়াই বছর পর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরাস্থানীয় সূত্রে জানা যায়, পাশের গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা থেকে পিরোজপুরের নাজিরপুর উপজেলার ঘটনাস্থলের দূরত্ব প্রায় ১০–১২ কিলোমিটার। প্রায় ৩৫০ জনের একটি দল পিকাপ–ট্রাকসহ বিভিন্ন যানবাহনে করে টুঙ্গিপাড়া থেকে নাজিরপুরের উত্তর ঝনঝনিয়া মোবাইল টাওয়ার মোড়ে যায়। তাঁরা প্রথমে মালিখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সুমন তালুকদারের বাড়ির সামনে গিয়ে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে বাড়ির একটি থাই গ্লাস ভেঙে যায়। এরপর তাঁরা মোবাইল টাওয়ার মোড়সংলগ্ন বিএনপির একটি কার্যালয়ে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন।
এ ছাড়া মালিখালী ইউনিয়ন বিএনপির আরেক যুগ্ম আহ্বায়ক মোতালেব হোসেনের কার্যালয়েও হামলা চালানো হয়। কার্যালয়ের ভেতরে থাকা চেয়ার-টেবিল ভেঙে বাইরে এনে আগুন দেওয়া হয়।এ ছাড়া মালিখালী ইউনিয়ন বিএনপির আরেক যুগ্ম আহ্বায়ক মোতালেব হোসেনের কার্যালয়েও হামলা চালানো হয়। কার্যালয়ের ভেতরে থাকা চেয়ার-টেবিল ভেঙে বাইরে এনে আগুন দেওয়া হয়। এ সময় কার্যালয়ের টিনের অংশও কুপিয়ে ক্ষতিগ্রস্ত করা হয়।
এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পিরোজপুর জেলা বিএনপির সদস্যসচিব সাইদুল ইসলাম কিসমত।
তবে আজ সোমবার সকাল পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছেন নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম। তিনি বলেন, অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম, বিএনপি নেতার বাসায় আগুন

Source - www.prothomalo.com ↗