Bangladesh · 2026-11-16 14:39:32

যশোরে ওয়ান শুটারগান কার্তুজসহ আটক ১

যশোরে ওয়ান শুটারগান কার্তুজসহ আটক ১
যশোরের ঝিকরগাছায় এসআরবি-৬ যশোরের সদস্যরা ওয়ান শুটারগান ও এক রাউন্ড কার্তুজসহ রাকিব হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে। শনিবার রাত ১১টার দিকে ঝিকরগাছা থানার নাভারণ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৬ যশোর ক্যাম্পের একটি দল রাকিবের চায়ের দোকানে তল্লাশি চালিয়ে তার দেখানো মতে একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করেন। আটককৃত রাকিব ঝিকরগাছার ইসলামপুর গ্রামের আবুল হাসেমের ছেলে।

উদ্ধার করা অস্ত্র ও কার্তুজ জব্দ করে তার বিরুদ্ধে ঝিকরগাছা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে। পরে তাকে উদ্ধার করা আলামতসহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এসআরবি-৬ সিপিসি-৩ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইমামিম মুবীন সরকার সুমন জানান, অবৈধ
অস্ত্র ও মাদক উদ্ধার এবং অপরাধীদের গ্রেফতারে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Source - www.bd24live.com ↗