বাংলাদেশের জন্য এই প্রশ্নের গুরুত্ব বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে বাংলাদেশের অবদান অত্যন্ত সামান্য। অথচ ঘূর্ণিঝড়, বন্যা, নদীভাঙন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা এবং অনিয়মিত বৃষ্টিপাতের অভিঘাত আমাদের অর্থনীতি ও জনজীবনকে প্রতিনিয়ত বিপর্যস্ত করছে।