ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মামার বাড়ির একটা পুকুর আছে। অন্তত 'জীবন আমার বোন' উপন্যাসে আছে। ওই পুকুরেই একদিন ডুবে মারা গিয়েছিল খোকার দুই বোন, মঞ্জু আর অঞ্জু। বইয়ের বাকি ঘটনা ঢাকায়, একাত্তরের মার্চে, কিন্তু পুকুরটা পুরো সময় কাহিনির পেছনে পড়ে থাকে, শহরের নিচে চাপা দেওয়া একটা জলের মতো।
মাহমুদুল হকের পরের উপন্যাস 'কালো বরফ'-এও পুকুর আছে। সেখানে আছে একটা পুরোনো কাতল মাছ, আর একটা মেয়ে,... বিস্তারিত