Bangladesh · 2026-11-16 15:35:04

শিক্ষকদের নভেম্বর মাসের বেতন নিয়ে মাউশির নতুন নির্দেশনা

শিক্ষকদের নভেম্বর মাসের বেতন নিয়ে মাউশির নতুন নির্দেশনা
বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নভেম্বর ২০২৬ মাসের বেতন নিয়ে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী, আগামী ২০ নভেম্বরের মধ্যে বেতন বিল জমা দিতে হবে।

সোমবার (১৬ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

নাম প্রকাশ না করার শর্তে মাউশির এক কর্মকর্তা বলেন, ‘সোমবার থেকে শিক্ষক-কর্মচারীদের নভেম্বর মাসের বেতন বিল জমা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। আগামী ২০ নভেম্বরের মধ্যে তথ্য জমা দিতে হবে। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক নির্দেশনা জারি করা হবে।’

জানা গেছে, প্রতি মাসে প্রতিষ্ঠানপ্রধানরা শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব পাঠান। অনলাইনে বিল দাখিলের পর তা যাচাই-বাছাই করা হয়। এরপর অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতনের অর্থ ছাড়ের ব্যবস্থা নেওয়া হয়। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের পর শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা তাঁদের ব্যাংক হিসাবে পাঠানো হয়।

উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নিয়মিত বেতন-ভাতা নিশ্চিত করতে সরকার ডিজিটাল পদ্ধতিতে বিল দাখিল ও অনুমোদনের প্রক্রিয়া চালু করেছে। এর ফলে বেতন-ভাতা প্রক্রিয়াকরণে স্বচ্ছতা বেড়েছে।

Source - www.bd24live.com ↗