ভারতের উত্তর-পূ্র্বাঞ্চলীয় একাধিক রাজ্যে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করার উদ্যোগ নিয়েছে বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। মণিপুর রাজ্যে আধা সামরিক বাহিনীর সংখ্যা বাড়ানো হচ্ছে। ঠিক এমন সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, চীন-সংলগ্ন প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) বরাবর আরও বেশি সেনা মোতায়েন জরুরি হয়ে পড়েছে। এই সেনা যেখানে মোতায়েন করা হবে, তার অন্যতম উত্তর–পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ।
ভারতের চীনের সঙ্গে যে প্রায় সাড়ে ৩ হাজার কিলোমিটারের সীমান্ত রয়েছে (এলএসিসহ), তার মধ্যে তৃতীয় বৃহত্তম সীমান্ত রয়েছে অরুণাচল প্রদেশ বরাবর, যার দৈর্ঘ্য ১ হাজার ১২৬ কিলোমিটার। সবচেয়ে বড় সীমান্ত রয়েছে উত্তর ভারতের লাদাখে, এলএসিসহ প্রায় ১ হাজার ৬০০ কিলোমিটার।
ভারতের ছত্তিশগড় রাজ্য থেকে আধা সামরিক বাহিনী এনে মণিপুর রাজ্যে মোতায়েন করা হচ্ছে। সেখানে সশস্ত্র জঙ্গি বামপন্থী আন্দোলন বা মাওবাদ শেষ হয়ে গেছে বলে আগেই দাবি করেছে ভারত সরকার। মণিপুরে সম্প্রতি নতুন করে হিংসা শুরু হয়েছে।
মণিপুর ও অরুণাচলে বাড়তি সেনা মোতায়েন করছে ভারত, কেন এই তৎপরতা

সম্প্রতি এক সম্মেলনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, চীন সীমান্ত বর্তমানে আগের তুলনায় অনেক বেশি সক্রিয়। সেখানে দীর্ঘ মেয়াদের ভিত্তিতে বিপুলসংখ্যক সেনা মোতায়েন করা জরুরি।
২০২০ সালে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় রক্তক্ষয়ী সংঘর্ষের পর থেকে ভারত সীমান্তে সামরিক সক্ষমতা বহুগুণ বাড়িয়েছে। কিন্তু চীন ভারতের অর্ধে ঢুকে আসছে বলে এখন প্রকাশ্যেই ভারতের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তারা বলছেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি ভারত ও চীনের মধ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে ব্যর্থতার জন্য বেইজিংকে দায়ী করেছে। মন্ত্রণালয়ের তরফে বলা হয়েছিল, চীনের সেনাবাহিনী নির্ধারিত টহলদারির নিয়ম ভেঙে অন্য পথে অগ্রসর হলে সীমান্ত এলাকায় মাঝেমধ্যেই উত্তেজনার সৃষ্টি হয়।
ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের (আইটিবিপি) মহাপরিচালক শত্রুজিৎ সিং কাপুরের একটি মন্তব্যের পরেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বিবৃতি সামনে এসেছিল। কাপুর বলেছিলেন, অরুণাচল প্রদেশের একাধিক জায়গায় চীনের পিপলস লিবারেশন আর্মির সঙ্গে চলমান সংঘাতের সময় বাহিনীর নবগঠিত ‘শৌর্য’ কমান্ডো ইউনিট তাদের সক্ষমতা প্রমাণ করেছে। অর্থাৎ চীনা ফৌজের ভারতের সীমান্ত অতিক্রম করে ভেতরে ঢুকে আসার বিষয়টি তিনি কার্যত স্বীকার করে নিয়েছিলেন।
সীমান্তের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রেও বড়সড় পরিবর্তন এসেছে। চলতি বছরের মার্চে কেন্দ্রীয় সরকার দেশে সশস্ত্র মাওবাদী সংকটের সমাপ্তি ঘোষণার পর মাওবাদী–অধ্যুষিত এলাকা থেকে আধা সামরিক বাহিনী সরিয়ে উত্তর-পূর্বাঞ্চলে মোতায়েন করার প্রক্রিয়া শুরু হয়েছে।
এরই প্রথম পদক্ষেপ হিসেবে ছত্তিশগড়ের বস্তার অঞ্চলের সুকমা জেলা থেকে এক হাজারের বেশি জওয়ান সমৃদ্ধ সিআরপিএফের একটি পূর্ণাঙ্গ ব্যাটালিয়ন প্রত্যাহার করে মণিপুরে পাঠানো হয়েছে। মাওবাদী দমনে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন এই বাহিনী সম্প্রতি ওই এলাকায় ভূমিমাইন ও আইইডি নিষ্ক্রিয় করার কাজে যুক্ত ছিল।
আরও কয়েক মাস আগে গহিন জঙ্গলে যুদ্ধে বিশেষভাবে প্রশিক্ষিত কোবরা বাহিনীর দুটি ব্যাটালিয়নকেও মণিপুরে পাঠানো হয়েছিল।
মণিপুরে নতুন বাহিনী মোতায়েন
মণিপুরে তিন বছরের বেশি সময় ধরে জাতিগত হিংসা চলছে কুকি-জো এবং সংখ্যাগরিষ্ঠ মেইতেইদের মধ্যে। কয়েক মাস ধরে কুকি ও নাগাদের মধ্যে শুরু হয়েছে আরেক রক্তক্ষয়ী সংঘাত। প্রতি সপ্তাহেই মানুষের মৃত্যু হচ্ছে, কখন এক বা দুজনের, কখনো–বা বেশিসংখ্যক মানুষের।
বিপুলসংখ্যক সামরিক বাহিনী থাকা সত্ত্বেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এ অবস্থায়, কেন্দ্রীয় সরকার অতিরিক্ত আধা সামরিক বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি ইম্ফল-উখরুল সড়কে জাতীয় সড়ক ২০২-এর ওপর সন্দেহভাজন জঙ্গিদের অতর্কিত হামলায় চারজন সাধারণ নাগরিকের মৃত্যু পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের মধ্যভাগ থেকে ধাপে ধাপে এই বাহিনী স্থানান্তরের কাজ চলছে। প্রথমে মণিপুর এবং পর্যায়ক্রমে আসাম, অরুণাচল প্রদেশ ও নাগাল্যান্ডে এই অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হবে। ইতিমধ্যেই মণিপুরে মাইন–প্রতিরোধী বিশেষ সাঁজোয়া যান পাঠানো হয়েছে।
এ ছাড়া বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর অর্থের জোগান বন্ধ করতে উত্তর-পূর্বাঞ্চলে মাদক পাচারের বিরুদ্ধে নারকোটিকস কন্ট্রোল ব্যুরোকে কঠোর ও ধারাবাহিক অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। সব মিলিয়ে, উত্তর-পূর্ব ভারতে এক নজিরবিহীন নিরাপত্তাবলয় গড়ে তুলছে নয়াদিল্লি।

Source - www.prothomalo.com ↗