রিটার্ন জমার শেষ দিনে একসঙ্গে বিপুল সংখ্যক ব্যবহারকারী ঢোকায় জটিলতায় পড়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই-ভ্যাট সিস্টেমের সার্ভার। ফলে, অনেক ব্যবসায়ী নির্ধারিত সময়ের মধ্যে অক্টোবর মাসের মূল্য সংযোজন কর (ভ্যাট) রিটার্ন জমা দিতে পারেননি। এ অবস্থায় রিটার্ন জমার সময় এক সপ্তাহ বাড়িয়ে আগামী ২২ নভেম্বর পর্যন্ত করেছে এনবিআর।