কুষ্টিয়ার মিরপুরে ট্রেনে কাটা পড়ে আতাউর রহমান (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (১৬ অক্টোবর) সকালে মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের কামাডাঙ্গা এলাকায় স্থানীয়রা রেললাইনের ওপর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।