অস্ট্রেলিয়ার সিডনির রোজলি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়ে গেল প্রাক্তন আইইউটি শিক্ষার্থীদের পুনর্মিলনী। সম্প্রতি অনুষ্ঠিত দিনব্যাপী এই আনন্দঘন আয়োজনে যোগ দেন অস্ট্রেলিয়ায় বসবাসরত প্রায় চার শতাধিক প্রাক্তন শিক্ষার্থী ও তাঁদের পরিবারের সদস্যরা।
‘আইইউটিয়ান্স অস্ট্রেলিয়া অ্যালামনাই অ্যাসোসিয়েশন’-এর সিডনিসাইডার্স চ্যাপ্টার এই মিলনমেলার আয়োজন করে। গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ঐতিহ্যবাহী ‘গরু পার্টি’কে কেন্দ্র করে আয়োজিত এই অনুষ্ঠানটি ছিল অস্ট্রেলিয়ায় আইইউটির প্রাক্তন শিক্ষার্থীদের সবচেয়ে বড় সমাগম।
দিনজুড়ে ছিল ব্যাচভিত্তিক স্মৃতিচারণা, মতবিনিময় এবং ছবি তোলার পর্ব। সাংস্কৃতিক পর্বে প্রাক্তন শিক্ষার্থী ও তাঁদের পরিবার পরিবেশন করে নাটক, নৃত্য, খেলাধুলা ও বাংলা গান। এর পাশাপাশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনসহ নানা আয়োজন।
মেলবোর্ন, ব্রিসবেন, অ্যাডিলেড ও ক্যানবেরা থেকে আসা অতিথিদের সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘটে।
সিডনিতে আইইউটি অ্যালামনাইদের পুনর্মিলনী

দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: dp@prothomalo.com
Source - nagorik.prothomalo.com ↗