প্রথম আলো বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন অনুষ্ঠান ‘এসো মিলি জলধারায় ২.০’–তে অংশ নিয়েছেন সারা দেশের ৮৬টি বন্ধুসভা থেকে ১ হাজার ১৫০ সক্রিয় সদস্য, অ্যালামনাই, শুভাকাঙ্ক্ষী, প্রথম আলোর কর্মী ও সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। ‘বন্ধুত্বে গড়ি স্বপ্ন’ স্লোগানে ১৩ নভেম্বর রাজধানীর সদরঘাট-চাঁদপুর মোহনা-সদরঘাট নৌপথে দিনব্যাপী এ অনুষ্ঠান উদ্যাপিত হয়। এতে চারটি শ্রেণিতে ৪০টি বন্ধুসভাকে সেরা বন্ধুসভা সম্মাননা দেওয়া হয়। ছবি তুলেছেন আব্দুল ইলা।
এ আয়োজনে বিউটি পার্টনার হিসেবে ছিল স্কিন ক্যাফে, হট বেভারেজ পার্টনার নেসক্যাফে, আইসক্রিম পার্টনার সেভয়, ড্রিংকস পার্টনার ফ্রেশ, টি-শার্ট পার্টনার ম্যাক্স গ্রুপ, গিফট পার্টনার ফিলআপ, এন্টারটেইনমেন্ট পার্টনার চরকি, টেলিভিশন ও মিডিয়া পার্টনার স্টার নিউজ, ইন্টারনেট পার্টনার ব্যাস নেটওয়ার্ক, হেলথ পার্টনার পাবলিক হেলথ ফাউন্ডেশন বাংলাদেশ ও চকলেট পার্টনার কেয়ার নিউট্রিশন লিমিটেড। পুরো আয়োজনে সহযোগী হিসেবে ছিল প্রবাসী পল্লী গ্রুপ।
বৃক্ষরোপণে সেরা দশ ২০২৬
ঠাকুরগাঁও বন্ধুসভা।দিনাজপুর বন্ধুসভা।ময়মনসিংহ বন্ধুসভা।পাবনা বন্ধুসভা।সিলেট বন্ধুসভা।নোয়াখালী বন্ধুসভা।কয়রা বন্ধুসভা।ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বন্ধুসভা।বাগেরহাট বন্ধুসভা।কিশোরগঞ্জ বন্ধুসভা।পুরস্কার হাতে ‘বৃক্ষরোপণে সেরা ১০’ বন্ধুসভার প্রতিনিধিরা।
Source - www.bondhushava.com ↗