Bangladesh · 2026-11-16 18:30:00

‘পরগাছা’ কটাক্ষের পর ‘লেভেলে আসুক’, পরীমনি–অপুর বিরোধের নেপথ্যে কী?

‘পরগাছা’ কটাক্ষের পর ‘লেভেলে আসুক’, পরীমনি–অপুর বিরোধের নেপথ্যে কী?
একসময় চিত্রনায়িকা অপু বিশ্বাসকে ‘বাংলা চলচ্চিত্রের রানি’ বলেছিলেন পরীমনি। তাঁর পথচলাকে নিজের অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেছিলেন। শাকিব খান–অপু বিশ্বাসের ‘রাজনীতি’ দেখার আহ্বানও জানিয়েছিলেন দর্শকদের। সেই প্রশংসা আর ভালোবাসার সম্পর্ক পেরিয়ে এখন দুই অভিনেত্রীর বক্তব্যে উঠে আসছে ব্যক্তিগত কটাক্ষ। পরীমনির পোস্টের জবাবে এবার তাঁর সিনেমার ব্যবসায়িক সাফল্য নিয়ে প্রশ্ন তুলেছেন অপু। নিজের পর্যায়ে আসার পর তাঁকে নিয়ে পোস্ট দেওয়ার কথাও বলেছেন এই অভিনেত্রী।
সাম্প্রতিক বিতর্কের শুরু ব্র্যান্ডের প্রচার ও ব্র্যান্ড অ্যাম্বাসেডরের পরিচয় নিয়ে অপুর বক্তব্য থেকে। সেই বক্তব্যের প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে তির্যক মন্তব্য করেন পরীমনি। এরপর বিষয়টি গড়িয়েছে সিনেমার সাফল্য–ব্যর্থতা ও দুই অভিনেত্রীর পেশাগত অবস্থান নিয়ে পাল্টাপাল্টি মন্তব্যে। সাম্প্রতিক পোস্ট ও বক্তব্যে কেউ সরাসরি কারও নাম উল্লেখ করেননি। তবে বক্তব্যের বিষয়বস্তু ও পাল্টাপাল্টি প্রতিক্রিয়ার সূত্র ধরে বিনোদন অঙ্গনে এগুলো পরস্পরের উদ্দেশে বলেই দেখা হচ্ছে।
রোববার, ১৫ নভেম্বর একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের মুখে পরীমনির পোস্ট নিয়ে প্রতিক্রিয়া জানান অপু বিশ্বাস।
অপুকেই কি খোঁচা দিলেন পরীমনিতাঁর দাবি, পরীমনির ২৫টি সিনেমার মধ্যে ২০টিই ফ্লপ, বাকি পাঁচটি নির্মাণাধীন। এরপর তিনি বলেন, ‘সেই মানুষ আমার লেভেলে আসার পর যেন আমাকে নিয়ে পোস্ট করে, শুধু এটাই বলব।’ সিনেমার সংখ্যা ও ব্যবসায়িক ফল নিয়ে অপুর দেওয়া এই হিসাব অবশ্য স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়েও নিজের অবস্থান ব্যাখ্যা করেন অপু। জানান, তিনি খুব নিয়মিত ফেসবুক ব্যবহার করেন না; পরিচিত ও পারিবারিক বন্ধুদের পোস্ট সামনে এলে মন্তব্য করেন। তাঁকে নিয়ে অন্যদের পোস্ট দেওয়ার উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন। অপুর ভাষায়, ‘যারা আমাকে নিয়ে স্ট্যাটাস দেয়, তারা আমাকে বেচতে চায়।’
কোটি ছাড়িয়ে পূর্ণিমা–পরীমনি, অপু–ফারিয়া ও মিমদের কার কতযে বক্তব্য থেকে নতুন বিতর্ক
সাম্প্রতিক ঘটনাপ্রবাহের কেন্দ্রে রয়েছে ব্র্যান্ডের প্রচারে তারকা ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবকদের ভূমিকা নিয়ে অপুর একটি বক্তব্য। কয়েক দিন আগে প্রকাশিত ভিডিওতে তিনি লাইভে পণ্যের প্রচার করা এবং কোনো প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার মধ্যে পার্থক্যের কথা বলেন। তাঁর বক্তব্যের সারকথা, লাইভে কোনো পণ্য প্রচার করলেই কেউ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে যান না।

পরীমনি কী বলেছিলেন
অপুর বক্তব্যের প্রতিক্রিয়ায় পরীমনি নিজের পোস্টে প্রথমে তাঁকে বক্তব্য পরিষ্কার করার পরামর্শ দেন। অপুর বক্তব্য উদ্ধৃত করে লাইভে পণ্যের প্রচার করা একজন ব্যক্তির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়া নিয়ে তাঁর আপত্তির প্রশ্ন তোলেন। এরপর পোস্টের ভাষা ব্যক্তিগত কটাক্ষে গড়ায়। অপুর চিন্তাভাবনাকে ‘বোরিং’ বলেন পরীমনি; ‘ব্যাঙাচি’ ও ‘পরগাছা’র মতো শব্দও ব্যবহার করেন। নিজের যোগ্যতা প্রমাণ করে অন্যদের অবস্থান তৈরির কথাও লেখেন তিনি।
পরীমনির ওই পোস্ট নিয়ে ১৩ নভেম্বরই সংবাদ প্রকাশিত হয়। ফলে সাম্প্রতিক পাল্টাপাল্টি বক্তব্য গত দুদিনে বেশি সামনে এলেও এর সূচনা হয়েছিল আরও আগে। এরপর ১৫ নভেম্বর সাংবাদিকদের কাছে অপুর প্রতিক্রিয়ার মধ্য দিয়ে বিতর্কে যুক্ত হয় সিনেমার ব্যবসায়িক ফলের প্রসঙ্গ।
পরীমনিঈদ ক্যাম্পেইনের ভিডিও নিয়েও কটাক্ষ
দুই অভিনেত্রীকে ঘিরে এমন আলোচনা এবারই প্রথম নয়। এর আগে অপুর ঈদ ক্যাম্পেইনের একটি ভিডিও প্রকাশের পরও পরীমনির ইঙ্গিতপূর্ণ পোস্ট নিয়ে আলোচনা হয়েছিল। সে সময় অপু ফেসবুকে ঈদ ক্যাম্পেইনের ঘোষণা দিয়ে রাতে একটি রিলস প্রকাশ করেন। ভিডিওতে তাঁকে সাদা আনারকলিতে দেখা যায়। এর পরদিন পরীমনি একটি পোস্টে ঈদ ক্যাম্পেইনের ঘোষণা ও ভিডিওর মান নিয়ে বিদ্রূপ করেন। সাধারণ ফোন দিয়ে কম বয়সীদের তৈরি রিলসও এর চেয়ে ভালো হয় বলে মন্তব্য করেন তিনি। একই পোস্টে শাকিব খানের ‘বরবাদ’ সিনেমার প্রসঙ্গ টেনে ব্যক্তিগত কটাক্ষও করেন।

পরীমনি তখন সফল মানুষকে নিয়ে হিংসাত্মক আক্রমণ বন্ধ করে নিজের যোগ্যতা অর্জনের পরামর্শও দিয়েছিলেন। তবে পোস্টে অপুর নাম উল্লেখ করেননি। অপুর ভিডিও প্রকাশের পরপরই পোস্টটি আসায় তাঁদের অনুসারীদের অনেকে দুই ঘটনার যোগসূত্র খুঁজেছিলেন। প্রথম আলোর প্রতিবেদনেও স্পষ্ট করা হয়েছিল, এ বিষয়ে দুই অভিনেত্রীর কেউ সরাসরি নাম উল্লেখ করে আর কোনো মন্তব্য করেননি।
ল্যাংকাউই দ্বীপে শীত নাই! জানালেন পরীমনিঅপু বিশ্বাসরাজনৈতিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়েও পোস্ট
গত বছরের সেপ্টেম্বরেও কুষ্টিয়ায় বিএনপির একটি অনুষ্ঠানে অপুর অংশ নেওয়ার পর পরীমনির একটি পোস্ট আলোচনায় আসে।
২০২৫ সালের ৪ সেপ্টেম্বর কুষ্টিয়ার খোকসায় আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন অপু। তাঁর সঙ্গে ছিলেন চিত্রনায়ক নিরব। অনুষ্ঠানে অপুর উপস্থিতি ও বক্তব্যের খবর প্রকাশের পরদিন পরীমনি ফেসবুকে রাজনৈতিক অবস্থান বদলানো নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন।
সেই পোস্টে পরীমনি লিখেছিলেন, ‘এখন ৬ মাস আওয়ামী লীগ, ৬ মাস বিএনপি।’ এরপর ‘পল্টিবাজ’ ও ‘সুবিধাবাদী’ শব্দ ব্যবহার করে ‘দিদি’ সম্বোধনে কটাক্ষ করেন। সেবারও তিনি অপুর নাম উল্লেখ করেননি। তবে অপুর ওই অনুষ্ঠানে অংশ নেওয়ার পর পোস্টটি আসায় বিভিন্ন সংবাদমাধ্যমে সেটিকে তাঁকে উদ্দেশ করে দেওয়া মন্তব্য হিসেবে দেখা হয়।
নেপালে মানুষের যে আহাজারি দেখেছি, তা বলে বোঝাতে পারব না: অপু বিশ্বাসএকসময় অপুই ছিলেন পরীমনির অনুপ্রেরণা
একের পর এক ইঙ্গিতপূর্ণ পোস্ট ও পাল্টা বক্তব্যের মধ্যে তাঁদের আগের সম্পর্কের চিত্রটি ছিল ভিন্ন। প্রথম আলোর ‘অপু বাংলা চলচ্চিত্রের রানি: পরীমনি’ শিরোনামের প্রতিবেদনে সহকর্মী অপুর প্রতি পরীমনির শ্রদ্ধা ও ভালোবাসার কথা উঠে এসেছিল।
‘রাজনীতি’ মুক্তির আগে দেওয়া সেই ফেসবুক পোস্টে অপুকে ‘দিভাই’ সম্বোধন করেন পরীমনি। তাঁর সৃজনশীল পথচলা থেকে অনুপ্রেরণা পাওয়ার কথা জানান। অপুর অভিনয়জীবন ও দর্শকদের উপহার দেওয়া বাণিজ্যসফল সিনেমার প্রশংসাও করেন তিনি।
ওই পোস্টে শাকিব–অপু জুটির প্রশংসা করে পরীমনি জানিয়েছিলেন, পরিবারের সবাইকে নিয়ে ‘রাজনীতি’ দেখবেন। নিজের অনুসারীদেরও সিনেমাটি দেখার আহ্বান জানান। পরিচালক বুলবুল বিশ্বাস ও ছবির পুরো দলকে শুভকামনা জানানোর পাশাপাশি শাকিব–অপুর জন্য ভালোবাসা প্রকাশ করেছিলেন।
সেই প্রকাশ্য প্রশংসার পর বিভিন্ন সময়ে তাঁদের সম্পর্ক নিয়ে ভিন্ন চিত্র সামনে এসেছে। কখনো ঈদ ক্যাম্পেইনের ভিডিও, কখনো রাজনৈতিক অনুষ্ঠানে উপস্থিতি, এবার ব্র্যান্ডের প্রচারে অংশ নেওয়া নিয়ে মন্তব্য। তবে ঠিক কখন, কী কারণে দুজনের সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে, সে বিষয়ে তাঁদের স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি। প্রকাশ্যে আসা পোস্ট ও মন্তব্যগুলোই এখন সেই সম্পর্কের বদলে যাওয়া সুরের সাক্ষ্য দিচ্ছে।

Source - www.prothomalo.com ↗