হলিউডের তারকাদের উপস্থিতিতে ঝলমলে হয়ে উঠেছিল ২০২৬ সালের গভর্নর্স অ্যাওয়ার্ডসের রেড কার্পেট। কারও সাজে ছিল হাই-ফ্যাশনের নাটকীয়তা, কারও লুকে আভিজাত্য আর মিনিমালিজম। জেন্ডায়া, এমা স্টোন, পেনেলোপে ক্রুজ থেকে শার্লিজ থেরন সব তারকার সাজেই ছিল আলাদা গল্প।
লস অ্যাঞ্জেলেসে ১৫ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে অ্যাকাডেমির ১৭তম গভর্নর্স অ্যাওয়ার্ডস। অনুষ্ঠানে হলিউডের কিংবদন্তিদের সম্মানিত করার পাশাপাশি তারকাদের ফ্যাশন নিয়েও ছিল বাড়তি আগ্রহ। রেড কার্পেটে কেউ বেছে নিয়েছেন নজরকাড়া গাউন, কেউ আবার চিরাচরিত পোশাকের বাইরে গিয়ে তুলে ধরেছেন নিজস্ব স্টাইল। দেখে নেওয়া যাক, এবারের আয়োজনে কার সাজ কেমন ছিল।
জেন্ডায়া
রেড কার্পেটে বরাবরের মতোই ব্যতিক্রমী সাজে হাজির হয়েছিলেন জেন্ডায়া। তাঁর পরনে ছিল অলিভ-ব্রোঞ্জ রঙের স্ট্র্যাপলেস গাউন। পোশাকজুড়ে ছিল ভারী টেক্সচার এবং কোমরের দুই পাশে জ্যামিতিক নকশার স্ট্রাকচার ডিটেইলিং।
অলিভ-ব্রোঞ্জ গাউন থেকে আগুনরাঙা লাল, গভর্নর্স অ্যাওয়ার্ডসের রেড কার্পেটে নজর কাড়লেন হলিউড তারকারা

গাউনের ভাস্কর্যসদৃশ গড়ন পুরো লুকে এনে দিয়েছিল নাটকীয়তা। প্রচলিত গাউন থেকে বেরিয়ে এই সাজে জেন্ডায়াকে মনে হয়েছে যেন এক হাই-ফ্যাশন যোদ্ধা।
এমা স্টোন
অল্প আয়োজনেও যে আভিজাত্য ফুটিয়ে তোলা যায়, তা দেখিয়েছেন এমা স্টোন। তাঁর পরনে ছিল কালো রঙের মিনিমালিস্টিক গাউন।
হল্টার নেকলাইনের পোশাকটির পেছনের অংশ ছিল বেশ গভীর কাটের। বাড়তি অলংকরণ ছাড়াই সাধারণ নকশার এই গাউনে এমার লুকে ছিল ক্ল্যাসিক।
পেনেলোপে ক্রুজ
পুরোনো হলিউডের গ্ল্যামার ফিরিয়ে এনেছিলেন পেনেলোপে ক্রুজ। তাঁর পরনে ছিল কালো রঙের অফ শোল্ডার গাউন। কাঁধজুড়ে পালকের ডিটেইলিং পোশাকটিকে দিয়েছে আলাদা মাত্রা।
সঙ্গে ছিল ডায়মন্ড নেকলেস আর উজ্জ্বল লাল লিপস্টিক। সব মিলিয়ে সাজে আভিজাত্য ও আবেদন। দুটিই ছিল সমানভাবে।
শার্লিজ থেরন
লাল গাউনে রেড কার্পেটে যেন আগুন ছড়িয়েছেন শার্লিজ থেরন। তাঁর পোশাকে ছিল গভীর নেকলাইন, যার সঙ্গে মিলিয়ে পরেছিলেন লাল ব্রা-স্টাইলের টপ।
কাঁধের ওপর দিয়ে নেমে আসা কাপড়ের ড্রেপিং এবং হাই থাই স্লিট গাউনটিকে দিয়েছে আরও আকর্ষণীয় গড়ন। সাহসী কাট ও রঙের ব্যবহারে তাঁর সাজ ছিল নজরকাড়া।
ফ্লোরেন্স পিউ
রোমান্টিক ও ঝলমলে সাজে হাজির হয়েছিলেন ফ্লোরেন্স পিউ। তাঁর পরনে ছিল ব্লাশ ন্যুড রঙের স্ট্র্যাপলেস গাউন। শরীরের সঙ্গে মানানসই গাউনজুড়ে ছিল সূক্ষ্ম রুপালি এমবিলিশমেন্ট। নিচের দিকে সফট রাফল ডিটেইলিং পোশাকটিতে যোগ করেছে কোমলতা। রঙ, নকশা ও কাটের সমন্বয়ে তাঁর লুক ছিল বেশ পরিশীলিত।
অলিভিয়া ওয়াইল্ড
কালো ভেলভেটের গাউনে ড্রিমাটিক লুকে হাজির হন অলিভিয়া ওয়াইল্ড। লম্বা হাতার পোশাকটিতে ছিল প্যাডেড শোল্ডার, সামনের দিকে ডিপ ভি নেকলাইন এবং নিচের অংশে ভলিউমিনাস প্লিটেড রাফেল। ভেলভেটের গাঢ় আভা আর গাউনের স্ট্রাকচারড নকশা মিলিয়ে তাঁর সাজে ফুটে উঠেছিল রাজকীয় আবহ।
পেদ্রো পাসকাল
পেদ্রো পাসকাল বেছে নিয়েছিলেন সাদা শার্ট, গাঢ় ধূসর প্যাটার্নের টাই এবং হাই ওয়েস্ট বেইজ ট্রাউজার। ট্রাউজারের ডাবল-বাটন ওয়েস্টব্যান্ডে ছিল বিশেষত্ব। সঙ্গে মোটা ফ্রেমের চশমা তাঁর সাজে যোগ করেছে ক্যাজুয়াল আভিজাত্য।
টম হল্যান্ড
অন্যদিকে টম হল্যান্ড ছিলেন ক্লাসিক লুকে। তাঁর পরনে টেইলরড ডবল ব্রেস্টেড টাক্সিডো। সাদা শার্ট ও কালো বো টাই-এর সমন্বয়ে সাজটি ছিল চিরাচরিত, তবে বেশ পরিপাটি।
টিমোথি শ্যালামে
টিমোথি শ্যালামে বেছে নিয়েছিলেন ধূসর-কালো রঙের ক্লাসিক টাক্সিডো। সঙ্গে বো টাই, এলোমেলো কোঁকড়া চুল আর ছোট রুপালি কানের দুল। পরিচিত স্টাইলের মধ্যেই নিজের স্বকীয়তা ধরে রেখেছিলেন তিনি।

Source - www.haal.fashion ↗