লন্ডনে নিজের ফল ও সবজির পাইকারি দোকানে প্রতিদিনের মতো কাজ করছিলেন অ্যালেক্স পিয়ার্স। হঠাৎ তাঁর চোখে পড়ল, প্রতিষ্ঠানের ২ নম্বর রেফ্রিজারেশন ইউনিটের ডিফ্রস্ট বাতি জ্বলছে। তাপমাত্রা দেখানোর প্যানেলে লেখা ১৫০ ডিগ্রি সেলসিয়াস। ৪ নম্বর ইউনিটেও একই অবস্থা। সবচেয়ে বড় ইউনিটটির কাছে যেতেই দেখলেন, সেটির ডিফ্রস্ট বাতিও জ্বলে উঠেছে।
পিয়ার্সের মনে সন্দেহ হলো, সাইবার হামলা হচ্ছে না তো? তিনি দ্রুত রেফ্রিজারেশন ইউনিটগুলোকে ইন্টারনেটের সঙ্গে যুক্ত করা বক্সটির কাছে গেলেন। তারপর সংযোগের তার খুলে ফেললেন। তাঁর সন্দেহই ঠিক ছিল। সাইবার হামলার শিকার হয়েছে তাঁর প্রতিষ্ঠান।
পিয়ার্সের মনে সন্দেহ হলো, সাইবার হামলা হচ্ছে না তো?একই দিনে বেলজিয়াম, এস্তোনিয়া, আয়ারল্যান্ড, ফিনল্যান্ড, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস ও সুইডেনের বিভিন্ন দোকানেও একই ধরনের সমস্যার খবর পাওয়া যায়। কয়েকটি দোকানের রেফ্রিজারেটর ও ফ্রিজারের তাপমাত্রা বেড়ে ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়। পিয়ার্স বলেন, ‘ঘটনাটি যদি শনিবার সকালে ঘটত, যখন সাধারণত আমি এখানে থাকি না, তাহলে শেষ পর্যন্ত আগুনও লেগে যেতে পারত।’
ফ্রিজে সাইবার হামলা, ভুয়া পারমাণবিক হামলার সতর্কবার্তা; ৬৩০ কোটি ডলার চুরির নেপথ্যে কী
শুধু পিয়ার্সের প্রতিষ্ঠান কিংবা ইউরোপের কয়েকটি দোকান নয়, ফ্রান্সের রক্ত সংরক্ষণাগারও একই ধরনের সাইবার হামলার শিকার হয়েছে। কয়েক দিনের ব্যবধানে ঘটে যাওয়া তিনটি বড় সাইবার হামলার একটি ছিল এটি।
অ্যালেক্স পিয়ার্সের লন্ডনের নিজের ফল ও সবজির পাইকারি দোকানের রেফ্রিজারেটরের কন্ট্রোল প্যানেলআবার গত ৩০ অক্টোবর বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি বিনিময় প্ল্যাটফর্ম বাইন্যান্স থেকে ৬৩০ কোটি ডলারের ক্রিপ্টোকারেন্সি চুরি হয়। ইতিহাসের সবচেয়ে বড় ডিজিটাল চুরির ঘটনা এটি। এরপর ১ নভেম্বর ইউক্রেনের জরুরি সতর্কবার্তা দেওয়ার অ্যাপে হামলা চালায় হ্যাকাররা। রাজধানী কিয়েভের বাসিন্দাদের কাছে পাঠানো হয় ভুয়া পারমাণবিক হামলার সতর্কবার্তা।
হ্যাকিং থেকে সাইবার যুদ্ধগত ৩০ অক্টোবর বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি বিনিময় প্ল্যাটফর্ম বাইন্যান্স থেকে ৬৩০ কোটি ডলারের ক্রিপ্টোকারেন্সি চুরি হয়। ইতিহাসের সবচেয়ে বড় ডিজিটাল চুরির ঘটনা এটি।ফ্রিজে সাইবার হামলার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিষ্কারভাবে জানিয়েছে, এ ধরনের ঘটনা আরও ঘটতে পারে। যুক্তরাজ্যের জাতীয় সাইবার নিরাপত্তা কেন্দ্রের প্রধান এ সপ্তাহে সতর্ক করে বলেছেন, ‘আমরা হ্যাকিংয়ের এক নতুন যুগের একেবারে শুরুর পর্যায়ে রয়েছি।’
গত মাসে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটসহ বিশ্বের বিভিন্ন ওয়েবসাইট সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। কারণ, চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি পিএইচপি নামের একটি প্রোগ্রামিং ভাষার দুর্বলতা শনাক্ত করতে সাহায্য করেছিল।
গত মাসেই ফ্রান্সের কয়েকটি সুপারমার্কেটের ফ্রিজে হামলা চালানো হয়েছিলইন্টারনেটের বেশির ভাগ ওয়েবসাইট তৈরিতে এই ভাষা ব্যবহৃত হয়। এদিকে গত মাসেই ফ্রান্সের কয়েকটি সুপারমার্কেটের ফ্রিজে হামলা চালানো হয়েছিল। ধারণা করা হচ্ছে, এবারের বড় হামলার আগে সেটি ছিল একধরনের পরীক্ষামূলক অভিযান।
সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্লাউডফ্লেয়ারের প্রধান নির্বাহী ম্যাথিউ প্রিন্সও গত মাসে সতর্ক করেছিলেন। তিনি বলেছিলেন, ‘সামনের কয়েক বছর এমন যাবে, যখন প্রতি সপ্তাহেই মনে হবে, পৃথিবী বুঝি ধ্বংস হয়ে যাচ্ছে।’
পিএইচপি ত্রুটি কী, বিশ্বের বহু ওয়েবসাইট একসঙ্গে বন্ধ হলো কেনযুক্তরাজ্যের জাতীয় সাইবার নিরাপত্তা কেন্দ্রের প্রধান এ সপ্তাহে সতর্ক করে বলেছেন, ‘আমরা হ্যাকিংয়ের এক নতুন যুগের একেবারে শুরুর পর্যায়ে রয়েছি।’কেন বাড়ছে সাইবার হামলার ঝুঁকি
যুক্তরাজ্যের জাতীয় সাইবার নিরাপত্তা কেন্দ্রের সতর্কবার্তার পেছনে দুটি বড় কারণ রয়েছে। একটি ভূরাজনৈতিক সংঘাত, অন্যটি কৃত্রিম বুদ্ধিমত্তা। একজন বিশেষজ্ঞের ধারণা, ফ্রিজে হামলার ঘটনায় রাশিয়ার সংশ্লিষ্টতার কিছু লক্ষণ রয়েছে। অন্যদিকে বাইন্যান্সে হামলার জন্য দায়ী করা হয়েছে উত্তর কোরিয়াকে। ইউক্রেনের জরুরি সতর্কবার্তা ব্যবস্থায় হামলার পেছনেও রাশিয়াকে সন্দেহ করা হচ্ছে।
গত সপ্তাহে এনসিএসসি জানায়, ২০২৮ সালের মধ্যে যুক্তরাজ্যের বিদ্যুৎকেন্দ্র, বিমানবন্দর ও হাসপাতালগুলোতে সাইবার হামলার জন্য এআইচালিত ক্ষতিকর সফটওয়্যার ব্যবহারের প্রবল সম্ভাবনা রয়েছে। হামলাকারীরা এআই ব্যবহার করে লক্ষ্যবস্তু খুঁজে বের করতে পারবে। শনাক্ত করতে পারবে তথ্যপ্রযুক্তি নেটওয়ার্কের দুর্বলতা। এমনকি লিখতে পারবে ক্ষতিকর কোডও।
তবে এ বিষয়ে ভিন্নমতও রয়েছে। এনসিএসসির পরিচালন বিভাগের পরিচালক পল চিচেস্টার বলেন, ফ্রিজের নিয়ন্ত্রণব্যবস্থায় যে দুর্বলতাগুলো কাজে লাগিয়ে হামলা চালানো হয়েছে, সেগুলো খুঁজে বের করতে হ্যাকারদের এআইয়ের প্রয়োজনই ছিল না। কারণ, দুর্বলতাগুলো আগে থেকেই ছিল। এমনকি একটি ফ্রিজ পরিচালনাকারী প্রতিষ্ঠানের নির্দেশিকায় পাসওয়ার্ডও প্রকাশ করা ছিল।
সাইবার নিরাপত্তাবিষয়ক বড় প্রতিষ্ঠান সোফোস জানিয়েছে, পিএইচপি প্রোগ্রামিং ভাষার দুর্বলতাকে কেন্দ্র করে তাদের গ্রাহকদের মধ্যে বড় ধরনের কোনো হামলার ঘটনা তারা দেখেনি। তবে অন্য অনেক প্রতিষ্ঠানের মতো তারাও ওই দুর্বলতাকে কাজে লাগানোর অসংখ্য চেষ্টা খেয়াল করেছে।
নিজেদের মধ্যে যোগাযোগ করে সিকিউরিটি সিস্টেম হ্যাকের চেষ্টা ১২০০ এআই এজেন্টেরএপ্রিল মাসে কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক স্টার্টআপ অ্যানথ্রপিক তাদের মিথোস মডেল প্রকাশ করে। তথ্যপ্রযুক্তি ব্যবস্থার দুর্বলতা শনাক্ত করার ক্ষেত্রে মডেলটির অসাধারণ সক্ষমতা রয়েছে।যুক্তরাজ্যের জাতীয় সাইবার নিরাপত্তা কেন্দ্রের প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী সিয়ারান মার্টিন ‘উহান মুহূর্ত’ কথাটিকে অতিরঞ্জিত বলে মনে করেন। তাঁর মতে, বিশ্ব এর আগেও বড় ধরনের সাইবার হামলার মুখোমুখি হয়েছে। উদাহরণ হিসেবে তিনি ২০১৭ সালের নটপেটিয়া ও ওয়ানাক্রাই সাইবার হামলার কথা উল্লেখ করেন। এসব হামলার জন্য যথাক্রমে রাশিয়া ও উত্তর কোরিয়াকে দায়ী করা হয়েছিল। ২০২১ সালেও র্যানসমওয়্যার হামলার সংখ্যা বেড়েছিল। নিষেধাজ্ঞার কারণে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত এবং অর্থসংকটে থাকা উত্তর কোরিয়ার ক্রিপ্টোকারেন্সি চুরির সঙ্গে যুক্ত থাকার দীর্ঘ ইতিহাস রয়েছে। মার্টিনের মতে, ‘প্রতি কয়েক বছর পরপরই এমন একেকটি সাইবার হামলার ঢেউ আসে।’
তবে এআই যে তথ্যপ্রযুক্তি ব্যবস্থার দুর্বলতা খুঁজে বের করছে, তা নিয়ে সন্দেহ নেই। কোনো তথ্যপ্রযুক্তি ব্যবস্থার এমন ত্রুটি বা দুর্বলতা, যা কাজে লাগিয়ে হ্যাকাররা সেখানে প্রবেশ করতে পারে, সেটিকেই বলা হয় ভালনারেবিলিটি। বিষয়টি অনেকটা এমন একটি দরজার মতো, যেটি সামান্য খোলা রয়েছে। অথচ বাড়ির মালিক তা খেয়াল করছেন না কিংবা গুরুত্ব দিচ্ছেন না।
যুক্তরাজ্যের জাতীয় সাইবার নিরাপত্তা কেন্দ্রের প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী সিয়ারান মার্টিন ‘উহান মুহূর্ত’ কথাটিকে অতিরঞ্জিত বলে মনে করেনএপ্রিল মাসে কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক স্টার্টআপ অ্যানথ্রপিক তাদের মিথোস মডেল প্রকাশ করে। তথ্যপ্রযুক্তি ব্যবস্থার দুর্বলতা শনাক্ত করার ক্ষেত্রে মডেলটির অসাধারণ সক্ষমতা রয়েছে। এরপর থেকে শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো যে পরিমাণ দুর্বলতা শনাক্ত করেছে, তা আট গুণ বেড়ে গেছে।
তবে সাইবার হামলার সংখ্যা একই হারে বাড়েনি। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তাল বেরির ধারণা, অপরাধী হ্যাকাররা এসব দুর্বলতা কাজে লাগিয়ে অর্থ উপার্জন করতে পারছে না। সাম্প্রতিক সময়ে র্যানসমওয়্যার হামলা থেকে তাদের আয় কমে যাওয়াও এর একটি ইঙ্গিত।
মাইক্রোসফটের বৈশ্বিক বিপর্যয় কেন হলো২০২১ সালেও র্যানসমওয়্যার হামলার সংখ্যা বেড়েছিল। নিষেধাজ্ঞার কারণে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত এবং অর্থসংকটে থাকা উত্তর কোরিয়ার ক্রিপ্টোকারেন্সি চুরির সঙ্গে যুক্ত থাকার দীর্ঘ ইতিহাস রয়েছে।ইন্টারনেট-সংযুক্ত ফ্রিজ কেন হ্যাকারদের লক্ষ্য
ফ্রিজে হামলার ক্ষেত্রে হ্যাকাররা সরাসরি ফ্রিজে আক্রমণ করেনি। তারা আক্রমণ করেছে বাণিজ্যিক রেফ্রিজারেশন ইউনিটের সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে। এসব ব্যবস্থা ইন্টারনেটের সঙ্গে যুক্ত থাকে। ফলে দূর থেকেই সেগুলো নিয়ন্ত্রণের সুযোগ পায় হ্যাকাররা। এরপর সেই ব্যবস্থার সঙ্গে যুক্ত ফ্রিজগুলোতে হামলা চালানো সম্ভব হয়।
হামলার শিকার হওয়া পরিচালনব্যবস্থা সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর একটি ডেনমার্কের ড্যানফস। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আক্রান্ত যন্ত্রপাতির বেশির ভাগই পুরোনো। সেগুলোতে আর নিরাপত্তা হালনাগাদ বা আপডেট দেওয়া হয় না। ড্যানফসের ভাষ্য, গ্রাহকদের সফটওয়্যার নিয়মিত হালনাগাদ করতে অথবা পুরোনো সফটওয়্যার বদলে ফেলতে তারা দীর্ঘদিন ধরেই পরামর্শ দিয়ে আসছে।
যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা জিসিএইচকিউর অংশ জাতীয় সাইবার নিরাপত্তা কেন্দ্র বলছে, ইন্টারনেটের সঙ্গে যুক্ত দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্রও কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে, ফ্রিজে হামলার ঘটনা সেটি মনে করিয়ে দিয়েছে। স্মার্ট স্পিকার থেকে শুরু করে ব্রডব্যান্ড রাউটার—সবকিছুই হ্যাকারদের লক্ষ্য হতে পারে।
করোনাকালের সাইবার সিকিউরিটিড্যানফসের ভাষ্য, গ্রাহকদের সফটওয়্যার নিয়মিত হালনাগাদ করতে অথবা পুরোনো সফটওয়্যার বদলে ফেলতে তারা দীর্ঘদিন ধরেই পরামর্শ দিয়ে আসছে।এনসিএসসির প্রধান প্রযুক্তি কর্মকর্তা অলি হোয়াইটহাউস বলেন, ‘ইন্টারনেট-সংযুক্ত এসব যন্ত্র হ্যাকারদের আক্রমণের শিকার হতে পারে, বিষয়টি এখন বেশ পরিষ্কার। পণ্য নির্মাতাদের নিজেদের পণ্য আরও নিরাপদ করার পেছনে বিনিয়োগ বাড়াতে হবে। অন্যদিকে ক্রেতাদেরও বেশি নিরাপত্তাসম্পন্ন পণ্যের জন্য কিছুটা বেশি অর্থ খরচ করতে এবং নিয়মিত হালনাগাদ করতে আগ্রহী হতে হবে সফটওয়্যার।’
হ্যাকাররা যেসব দুর্বলতা কাজে লাগাচ্ছে, তার একটি বড় অংশ পুরোনো পণ্যের সঙ্গে সম্পর্কিত। কোনো পণ্যের উৎপাদন বন্ধ হয়ে গেলে কিংবা নির্মাতা প্রতিষ্ঠান সেটির জন্য আর নিরাপত্তা হালনাগাদ না দিলে সেটিকে বলা হয় ‘এন্ড অব লাইফ’ সংস্করণ। এসব পণ্যের ত্রুটি আর ঠিক করা হয় না। ফলে হ্যাকারদের জন্য সেগুলো সহজ লক্ষ্য হয়ে ওঠে।
সোশ্যাল মিডিয়ায় বট বাহিনী কী, কীভাবে কাজ করেযুক্তরাজ্যের মন্ত্রী ওয়েস স্ট্রিটিং বলেছেন, দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসী হামলার হুমকি মোকাবিলায় দেশকে প্রস্তুত হতে হবে।সাইবার যুদ্ধের নতুন মঞ্চ
সাইবার হামলা নিয়ে সচেতন হওয়ার প্রয়োজনীয়তা আরও বেড়েছে রাষ্ট্রীয় পর্যায়ের হুমকির কারণে। অপরাধী চক্রগুলো সাধারণত র্যানসমওয়্যার হামলা চালায়। এ ধরনের হামলায় ভুক্তভোগীর কম্পিউটারের ফাইলগুলো এনক্রিপ্ট করে ফেলা হয়। পরে সেগুলো আবার খুলে দেওয়ার বিনিময়ে ক্রিপ্টোকারেন্সিতে মুক্তিপণ দাবি করে হ্যাকাররা।
তবে সাইবার জগতে এখন রাষ্ট্রীয় শক্তিগুলোরও সংঘাত চলছে। ইউরোপের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ একটি হাইব্রিড যুদ্ধ। শুধু অস্ত্র দিয়ে হামলা হয় না এখানে। এমন ভূরাজনৈতিক সংঘাতের কারণে সাইবার যুদ্ধের ক্ষেত্রটি বিশেষ উদ্বেগের কারণ হয়ে উঠেছে।
ভূরাজনৈতিক সংঘাতের কারণে সাইবার যুদ্ধের ক্ষেত্রটি বিশেষ উদ্বেগের কারণ হয়ে উঠেছেগত মাসে যুক্তরাজ্য সরকার ‘বি রেডি’ নামে একটি প্রচারাভিযান শুরু করেছে। সেখানে মানুষকে যেকোনো জরুরি পরিস্থিতির জন্য তিন দিনের খাবার এবং সর্বোচ্চ ৯ লিটার বোতলজাত পানি মজুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়াজনিত দুর্যোগ, সাইবার হামলা কিংবা অন্য কোনো বড় বিপর্যয়ের সময় এসব প্রস্তুতি কাজে লাগবে।
যুক্তরাজ্যের মন্ত্রী ওয়েস স্ট্রিটিং বলেছেন, দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসী হামলার হুমকি মোকাবিলায় দেশকে প্রস্তুত হতে হবে। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান লুপোভিসের প্রধান নির্বাহী জাভিয়ের বেলেকেন্স মনে করেন, ফ্রিজে হামলার ঘটনাটি রাশিয়ার বৈশিষ্ট্য বহন করে। তাঁর স্টার্টআপ প্রতিষ্ঠান ইউরোপের হ্যাকারদের লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া একই ধরনের ফ্রিজ নিয়ন্ত্রণব্যবস্থা ব্যবহার করে ‘হানিপট’ বা প্রলোভনমূলক ফাঁদ তৈরি করেছিল। এর মাধ্যমে হ্যাকারদের কৌশল পর্যবেক্ষণ করা হয়।
অ্যানথ্রপিক কেন ক্লডের নতুন মডেল বন্ধ করতে বাধ্য হলোইউরোপের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ একটি হাইব্রিড যুদ্ধ। শুধু অস্ত্র দিয়ে হামলা হয় না এখানে। এমন ভূরাজনৈতিক সংঘাতের কারণে সাইবার যুদ্ধের ক্ষেত্রটি বিশেষ উদ্বেগের কারণ হয়ে উঠেছে।তাতে দেখা যায়, হামলাকারীরা এমন কিছু ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের সংযোগ ব্যবহার করেছিল, যারা ক্ষতিকর কর্মকাণ্ডের ব্যাপারে তুলনামূলকভাবে কম কঠোর। অতীতে রাশিয়ার হ্যাকারদের কর্মকাণ্ডেও এ ধরনের কৌশল দেখা গেছে। সাইবার যুদ্ধের সাম্প্রতিক ঘটনাগুলো ফিনল্যান্ডের বিশেষজ্ঞ ও কর্মকর্তাদের কাছে খুব একটা বিস্ময়কর নয়। তাঁদের মতে, ফ্রিজে হামলার ঘটনাটি বহু বছর ধরে চলতে থাকা একটি প্রবণতারই অংশ।
ফিনল্যান্ডের সঙ্গে রাশিয়ার সীমান্তের দৈর্ঘ্য ১ হাজার ৩৪০ কিলোমিটার। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকে দেশটিতে নানা ধরনের সাইবার হামলা বেড়েছে। গত বছর ফিনল্যান্ডের জাতীয় সাইবার নিরাপত্তা কেন্দ্র প্রায় ২১ হাজার সাইবার হামলার ঘটনা নথিভুক্ত করেছে। দেশটির জনসংখ্যা ৬০ লাখেরও কম। ২০২২ সালে এ ধরনের ঘটনার সংখ্যা ছিল প্রায় ১৩ হাজার।
এ বছর হ্যাকাররা ফিনল্যান্ড সরকারের ৫০ হাজার পর্যন্ত মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে। গত বছর তারা দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটও অচল করে দিয়েছিল। ইউরোপের অন্যান্য দেশ এবং ন্যাটোর সদস্যদেশগুলোতেও একই প্রবণতা দেখা যাচ্ছে। তবে রাশিয়ার সীমান্তবর্তী দেশগুলোতে এ সমস্যা আরও প্রকট।
অনলাইনে নিরাপদ থাকার সাত উপায়ফিনল্যান্ডের সঙ্গে রাশিয়ার সীমান্তের দৈর্ঘ্য ১ হাজার ৩৪০ কিলোমিটার। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকে দেশটিতে নানা ধরনের সাইবার হামলা বেড়েছে।হেলসিংকিভিত্তিক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান উইথসিকিউরের ভাইস প্রেসিডেন্ট সামুলি বার্গস্ট্রম। তিনি বলেন, ‘হামলাকারীরা সাধারণত সুযোগের অপেক্ষায় থাকে। ইন্টারনেটের সঙ্গে যুক্ত কোনো যন্ত্র তাদের নজরে পড়লে তারা সেটিতে হামলা চালানোর চেষ্টা করবে। কোনো যন্ত্র ইন্টারনেটের সঙ্গে যুক্ত থাকলে ধরে নিতে হবে, আজ হোক বা কাল, সেটি হামলার শিকার হতে পারে।’
বার্গস্ট্রমসহ আরও কয়েকজন বিশেষজ্ঞ মনে করেন, রাশিয়ার রাষ্ট্রীয় মদদপুষ্ট হ্যাকাররাই একমাত্র অপরাধী নয়। এমনকি সব সময় তারাই সবচেয়ে দক্ষ, এমনটিও নয়। বিশ্বজুড়ে হ্যাকারদের একটি বিশাল অদৃশ্য অর্থনীতি গড়ে উঠেছে। তাদের কেউ রাজনৈতিক বা সামাজিক উদ্দেশ্যে কাজ করে। কেউ অর্থের বিনিময়ে হামলা চালায়। আবার অনেকের সঙ্গে রাশিয়া ও ইরানের মতো রাষ্ট্রের যোগসূত্র রয়েছে। তবে এসব সম্পর্ক অনেক সময় সরাসরি বা স্পষ্ট নয়। ফলে কোনো হামলার পেছনে কারা রয়েছে কিংবা তাদের উদ্দেশ্য কী, তা নিশ্চিতভাবে নির্ধারণ করা কঠিন।
পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করে হ্যাকারদেরই সাহায্য করছেন কিবার্গস্ট্রমসহ আরও কয়েকজন বিশেষজ্ঞ মনে করেন, রাশিয়ার রাষ্ট্রীয় মদদপুষ্ট হ্যাকাররাই একমাত্র অপরাধী নয়। এমনকি সব সময় তারাই সবচেয়ে দক্ষ, এমনটিও নয়।ভবিষ্যতে কী হবে
বিশ্বের সাইবার হামলাকারীরা ক্রমেই আরও দক্ষ ও শক্তিশালী হয়ে উঠছে। তাদের সামনে এখন তথ্যপ্রযুক্তি ব্যবস্থার দুর্বলতা খুঁজে বের করার আরও বেশি সুযোগ রয়েছে। একই সঙ্গে সেসব দুর্বলতা কাজে লাগানোর সক্ষমতাও বাড়ছে।
এসব অগ্রগতি নানা ভয়াবহ আশঙ্কার জন্ম দিচ্ছে। শীতের মাঝামাঝি সময়ে যদি কোনো দেশের পুরো বিদ্যুৎ সরবরাহব্যবস্থা অচল হয়ে যায়, তখন কী হবে? ফিনল্যান্ডসহ ইউরোপের অধিকাংশ দেশেরই বিদ্যুৎ সরবরাহব্যবস্থা বা ডিজিটাল লেনদেনের পদ্ধতি অচল হয়ে পড়লে কী করতে হবে, সে বিষয়ে পরিকল্পনা রয়েছে। তবে সাইবার হামলা আর সরাসরি সামরিক হামলা এক বিষয় নয়।
কোনো বিদ্যুৎকেন্দ্রে বোমা হামলা হলে কয়েক মাস, এমনকি তারও বেশি সময় ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকতে পারে। কারণ, ক্ষতিগ্রস্ত ট্রান্সফরমার কিনতে বছরের পর বছর অপেক্ষা করতে হতে পারে। কিন্তু সাইবার হামলার ক্ষেত্রে সব সময় এমনটা ঘটে না। সফটওয়্যারের ত্রুটি তুলনামূলক দ্রুত ঠিক করা সম্ভব। অনেক সময় আক্রান্ত যন্ত্রের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করলেই হামলা ঠেকানো যায়।
কিউআর কোড থেকে সাবধান!কোনো বিদ্যুৎকেন্দ্রে বোমা হামলা হলে কয়েক মাস, এমনকি তারও বেশি সময় ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকতে পারে। কারণ, ক্ষতিগ্রস্ত ট্রান্সফরমার কিনতে বছরের পর বছর অপেক্ষা করতে হতে পারে।রাষ্ট্রীয় পর্যায়ের সাইবার হামলার উদ্দেশ্য সব সময় বড় ধরনের ক্ষয়ক্ষতি করা নয়। অনেক সময় মানুষের মনে আতঙ্ক তৈরি করাই হতে পারে মূল লক্ষ্য। ফ্রিজকে ওভেনের মতো গরম করে ফেলা কিংবা রক্ত সংরক্ষণাগারের নিয়ন্ত্রণ নিয়ে নেওয়ার মতো ঘটনা খুব সহজেই মানুষের মনে দাগ কাটে। তবে এসব হামলায় ব্যবহৃত দুর্বলতাগুলো এখন ঠিক করে ফেলার সম্ভাবনা রয়েছে। ফলে অপরাধী কোনো গোষ্ঠী চাইলেই একই কৌশলে আবার হামলা চালাতে পারবে, এমন নিশ্চয়তা নেই।
তবু হ্যাকারদের কাজে লাগানোর মতো অনেক দুর্বলতা এবং পুরোনো প্রযুক্তি এখনো রয়ে গেছে। এ ধরনের হামলা আরও ঘন ঘন ঘটতে থাকবে। পিয়ার্স এখনো তাঁর প্রতিষ্ঠানের ফ্রিজের সঙ্গে ইন্টারনেটের সংযোগ পুনরায় যুক্ত করেননি। তবে তাঁর ল্যাংরিজ অর্গানিকসের ব্যবসায় অন্য কোনো সমস্যা হয়নি। গত মাসে ফ্রান্সের সুপারমার্কেটগুলোতে ফ্রিজে হামলার ঘটনা ঘটার পরও তিনি ভাবেননি, পরের লক্ষ্যবস্তু হতে পারে তাঁর প্রতিষ্ঠান।
সূত্র: দ্য গার্ডিয়ান
বাংলা কিউআর: একটি কোডে সব ব্যাংকের লেনদেন হয় কীভাবে

Source - www.bigganchinta.com ↗