ভারতের উত্তর প্রদেশের চূড়ান্ত খসড়া ভোটার তালিকা প্রকাশিত হতে চলেছে আগামী ১৭ নভেম্বর মঙ্গলবার। সেই তালিকা থেকে ১ কোটি ২৭ লাখ হিন্দু ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে বলে উষ্মা ও উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এই সমস্যা থেকে কী করে বাঁচা যায়, সেই চেষ্টায় মুখ্যমন্ত্রী এখন ব্যস্ত। এত বিপুল সংখ্যায় হিন্দু ভোটারের নাম বাদ যাওয়া রাজ্য রাজনীতির এই মুহূর্তের মূল চর্চার বিষয়।
বিজেপির রাজ্য নেতৃত্ব তৎপর। দলের পক্ষ থেকে ঠিক করা হয়েছে, খসড়া তালিকা দেখে দলের কর্মীরা বাড়ি বাড়ি যাবেন। খুঁটিয়ে দেখবেন, সেই তালিকায় সক্ষম ভোটারদের ‘না’ আছে কি না। ‘না’ থাকলে রীতি নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
কর্মীদের বলা হয়েছে, বাদ যাওয়া ভোটারদের মধ্য থেকে প্রতি বুথে অন্তত ২০০টি করে নাম তুলতে হবে। রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী ১০ জানুয়ারি।
এসআইআরের ফাঁদে এবার খোদ উত্তর প্রদেশের হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী যোগী

দলের কেন্দ্রীয় নেতৃত্বও তৎপরতায় ঘাটতি রাখছে না। চলতি ২৭ ও ২৮ নভেম্বর রাজ্যের ভোট নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং। সেই বৈঠকে কেন্দ্র ও রাজ্যস্তরের গুরুত্বপূর্ণ মন্ত্রী ও পদাধিকারীরা উপস্থিত থাকবেন।
সরকারি হিসাবে ২০২৬ সালের ১ মার্চ রাজ্যের মোট জনসংখ্যার মধ্যে প্রাপ্তবয়স্কদের সংখ্যা ছিল ১৬ কোটি ২০ লাখ। এসআইআরের পর গত এপ্রিল মাসে যে ভোটার তালিকা প্রকাশিত হয়েছে, তাতে ১৩ কোটি ৪০ লাখ ভোটারের নাম ছিল। এসআইআরের আগে রাজ্যের মোট ভোটার সংখ্যা ছিল ১৫ কোটি ৪০ লাখ।
অর্থাৎ এসআইআরের পর বাদ গেছে ২ কোটি ৮০ লাখ ভোটারের নাম, যা কি না মোট প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ১৭ দশমিক ৩০ শতাংশ। মুখ্যমন্ত্রীর দাবি, বাদ যাওয়া ওই ভোটারদের মধ্যে ১ কোটি ২৭ লাখ হিন্দু। কী করে এটা হয়, সেটাই তাঁর বিস্ময়। বিস্ময়ের আরও এক কারণ এসআইআরের পর রাজ্যের মুসলিম ভোটার বেড়েছে ১ দশমিক ৬৫ শতাংশ। এ নিয়ে প্রশ্নও উঠছে বিস্তর।
বিজেপিরই একাংশ প্রশ্ন তুলেছে, যে দলের শক্তি বুথ পর্যায় পর্যন্ত বিস্তৃত, যে দলের সাংগঠনিক ক্ষমতা প্রশ্নাতীত, প্রায় ১০ বছর ধরে যে দল রাজ্যে ক্ষমতাসীন, এই সময়কালে যে দলের কান্ডারিও অপরিবর্তিত, দেশের সেই বৃহত্তম রাজ্যে এমন ঘটনা কী করে হতে পারে? এই বিস্ময়েরই পাশাপাশি কেউ কেউ মনে করছেন, নাম বাদ যাওয়ার বিষয়টি অপরিবর্তিত থাকলে ভোটের সময় হিন্দু মেরুকরণের ক্ষেত্রে তা সহায়ক হয়ে উঠতে পারে।
এসআইআর–প্রক্রিয়া চলাকালে বিজেপি কিন্তু বিন্দুমাত্র ঢিলেমি দেয়নি। সারা রাজ্যে তারা ১ লাখ ৬১ হাজার বুথ পর্যায় এজেন্ট বা ‘বিএলএ’ নিযুক্ত করেছিল। সমাজবাদী পার্টি (এসপি) নিযুক্ত করেছিল ১ লাখ ৫৭ হাজার। বহুজন সমাজ পার্টির (বিএসপি) বিএলএ ছিল ১ লাখ ৫৪ হাজার।
এক সর্বভারতীয় হিন্দি নিউজ চ্যানেলে মুখ্যমন্ত্রী জানান, যে ১ কোটি ২৭ লাখ হিন্দু ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে, পঞ্চায়েতের ভোটার তালিকায় তাঁদের প্রত্যেকের নাম ছিল। তাঁরা সবাই এখনো বিভিন্ন কল্যাণমুখী সরকারি সহায়তা পেয়ে চলেছেন। মুখ্যমন্ত্রী এটাই বোঝাতে চেয়েছেন, হিন্দু ভোটারদের এত নাম বাদ যাওয়ার পেছনে এসআইআর–প্রক্রিয়ায় কিছু রহস্য নিশ্চয় রয়েছে।
ভারতের মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার বিজেপি নেতৃত্ব অন্য এক প্রশ্নও তুলেছে। বুথ লেভেল অফিসার বা ‘বিএলও’ এবং ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ‘ইআরও’—সবাই রাজ্যের সরকারি কর্মী। তাঁদের কাজের গাফিলতির জন্য যদি এমন হয়ে থাকে, তাহলে তা কেন জ্যেষ্ঠ কর্মকর্তা ও মন্ত্রীদের নজর এড়িয়ে গেল?
যোগীর ক্ষোভ দেখে কংগ্রেস তাঁকে কটাক্ষ করতে ছাড়ছে না। কংগ্রেস নেতারা বলছেন, ভোটার তালিকার নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে তাঁরা এত দিন ধরে যা বলে আসছেন, নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে অভিযোগ করে আসছেন, মুখ্যমন্ত্রী আদিত্যনাথও এখন সেই সুরে সুর মেলাতে বাধ্য হলেন।
কোনো কোনো মহল আবার বিজেপিতে আদিত্যনাথের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ক্ষমতা বিস্তারের লড়াই নিয়ে প্রশ্ন তুলছেন। এই মহলের প্রশ্ন, আদিত্যনাথকে অপদস্থ করতে অমিত শাহ তাঁর ঘনিষ্ঠ জ্ঞানেশ কুমারকে দিয়ে হিন্দু ভোটারদের নাম বাদ দেওয়ালেন কি না, যাতে তিনি জাতীয় পর্যায়ে নেতৃত্বদানের দাবিদার হয়ে উঠতে না পারেন?
রাজ্য বিজেপির একাংশের মতে, এবার এসআইআরের সময় সমাজবাদী পার্টির কর্মী ও সমর্থকদের মধ্যে যথেষ্ট তৎপরতা দেখা গেছে। বিশেষ করে মুসলিম ভোটারদের ক্ষেত্রে। মুসলিম ও যাদব বরাবরই এসপির ভোট ব্যাংক। তার সঙ্গে দলিত ও অযাদব অনগ্রসরদের এসপি এবার জুড়ে দিয়েছে। এই জনবিন্যাসই তাদের টার্গেট।
এই মহলের মতে, এবার রাজ্যের মুসলিম সম্প্রদায় যথেষ্ট সতর্ক ছিল ‘লজিক্যাল ডিস্ক্রিপ্যানসির’ গেরোয় পড়ে যাতে নাম বাদ না যায়, তা নিশ্চিত করতে। ভোটার তালিকায় নাম থাকা নিয়ে হিন্দুদের মনে কিন্তু মুসলামনদের মতো সেই তীব্র তাগিদ ও আগ্রহ দেখা যায়নি বলেই এই মহলের অভিমত।
সক্রিয় হয়ে উঠেছে আরএসএসও। ছয়জন সাংগঠনিক সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যের ছয়টি অঞ্চলের। তাঁরা যে যাঁর অঞ্চলের ভোট তদারকি করবেন। উত্তর প্রদেশকে বিজেপি ও আরএসএস ৯৮টি সাংগঠনিক জেলায় ভাগ করেছে। ভোটের তদারকিতে রাজ্যের বাইরে থেকে আরএসএস কর্মীদের আনা হবে।
আরএসএস ও বিজেপি জানে, ২০২৭ সালের বিধানসভা ভোটের ফল আশানুরূপ না হলে ২০২৯ সালের লোকসভা নির্বাচনে তার প্রভাব পড়বে।

Source - www.prothomalo.com ↗