মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময়কার একটি ভিডিও নিয়ে ব্যাপক সমালোচনা হয়। এ নিয়ে জাতীয় সংসদে প্রশ্ন তোলেন গুমের শিকার এক বিএনপি নেতার স্ত্রী। এরপর আজ সোমবার জিয়াউলকে দুই হাত পেছনে নিয়ে হাতকড়া পরানোর পাশাপাশি মাথায় হেলমেট ও বুকে ভেস্ট পরিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। শুধু তিনি নন, এই মামলার অপর আসামিদেরও আজ এভাবে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলার আজ ট্রাইব্যুনাল–২ এ শুনানি ছিল। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদসহ এই মামলার আসামি ৪১ জন। এই মামলায় গ্রেপ্তার ১১ আসামির একজন জিয়াউল আহসান।
জিয়াউলের দুই হাত পিছমোড়া করে হাতকড়ায় বাঁধা, মাথায় হেলমেট, বুকে ভেস্ট
দুপুর ১২টার দিকে পুলিশের একটি ভ্যানে করে জিয়াউল আহসানকে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আনা হয়। দেখা যায়, জিয়াউল আহসানের দুই হাত পেছনে নিয়ে হাতকড়া পরানো। মাথায় হেলমেট। বুকে ভেস্ট। তাঁকে পুলিশের প্রিজনভ্যান থেকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।
সাবেক মন্ত্রী শামসুল হক টুকুসহ মামলার অন্যান্য আসামিদেরও দুই হাত পেছনে নিয়ে হাতকড়া পরিয়ে, মাথায় হেলমেট ও বুকে ভেস্ট পরিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণেবেলা পৌনে ১টার দিকে এই মামলার অপর আসামিদের সঙ্গে জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালের এজলাসে তোলা হয়। তখনো জিয়াউলের হাতে হাতকড়া, মাথায় হেলমেট ও বুকে ভেস্ট ছিল।
পরে শুনানি চলার সময় জিয়াউলসহ অন্য আসামিদের হাতকড়া, হেলমেট ও ভেস্ট খুলে নেওয়া হয়।
দেখা যায়, ট্রাইব্যুনালের এজলাসে হাজির করার সময় জিয়াউলের পাশাপাশি এই মামলার আসামি সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক, সাবেক প্রতিমন্ত্রী মো. শামসুল হক (টুকু), সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, সাবেক ডিআইজি মোহা. আবদুল জলিল মণ্ডল ও একাত্তর টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবুর হাতে হাতকড়া, মাথায় হেলমেট ও বুকে ভেস্ট রয়েছে।
শুনানি শেষে বেলা আড়াইটার দিকে এজলাসের কাঠগড়া থেকে আসামিদের ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়। সে সময় অন্য আসামিদের হাতে হাতকড়া, মাথায় হেলমেট ও বুকে ভেস্ট ছিল না। তবে জিয়াউল আহসানের দুই হাত পেছনে নিয়ে হাতকড়া পরিয়ে কাঠগড়া থেকে হাজতখানায় নেওয়া হয়।
একই মামলায় গত বৃহস্পতিবার জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। সেদিন জিয়াউলের হাতে হাতকড়া, মাথায় হেলমেট ও বুকে ভেস্ট ছিল না। তাঁর চোখে কালো চশমা ছিল। বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা–সমালোচনা হয়। গতকাল রোববার বিষয়টি নিয়ে সংসদে কথা বলেছেন তাহসিনা রুশদীর। গুমের শিকার বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর বলেন, ‘যখন তাকে (জিয়াউল আহসান) জেরা করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, তখনকার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, সেটি হচ্ছে যে তিনি এমনভাবে তাঁর অঙ্গভঙ্গি এবং তাঁর ঔদ্ধত্যপূর্ণ আচরণ...যেটাতে মনে হচ্ছিল, তিনি কোনো আনন্দ ভ্রমণে বের হয়েছেন। পুলিশ যারা ছিল তারা মনে হচ্ছিল তার প্রটোকল হিসেবে যাচ্ছে।’
রুশদীর এই বক্তব্যের পর আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান দাঁড়িয়ে বলেন, বিষয়টি তাঁরও দৃষ্টিতে এসেছে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না।
এরপর আজ জিয়াউল আহসান ছাড়াও অন্য আসামিদেরও দুই হাত পেছনে নিয়ে হাতকড়া পরিয়ে আদালতে হাজির করা হলো।
আসামির দুই হাত পেছনে নিয়ে পরানো হয়েছে হাতকড়া। আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণেএই নির্যাতনের তীব্র প্রতিবাদ করছি: লতিফ সিদ্দিকী
ট্রাইব্যুনালের হাজতখানা থেকে এজলাসের কাঠগড়ায় নেওয়ার সময় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর দুই হাত পেছনে নিয়ে হাতকড়া পরানো হয়। তাঁর মাথায় হেলমেট এবং বুকে ভেস্ট ছিল।
এজলাসে নেওয়ার সময় লতিফ সিদ্দিকী বলেন, ‘আমি এই নির্যাতনের তীব্র প্রতিবাদ করছি। এই অন্যায়ের প্রতিবাদ করছি।’
জিয়াউল আহসান হাতকড়া পরতে চাননি: চিফ প্রসিকিউটর
আজও কারাগার থেকে আনার সময় জিয়াউল আহসান হ্যান্ডকাফ (হাতকড়া) পরতে চাননি বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে তিনি বলেছেন, পুলিশের সঙ্গে আজ জিয়াউল দুর্ব্যবহার করেছেন।
ব্রিফিংয়ে আমিনুল ইসলাম বলেন, অবশেষে জিয়াউলকে পুলিশ যেকোনোভাবেই হোক প্রিজনভ্যানে এনেছে। সেই প্রিজনভ্যানের মধ্যে অন্য আসামিরাও ছিলেন। তাঁর ধারণা, জিয়াউলের সেফটি অ্যান্ড সিকিউরিটি নিশ্চিত করার জন্য কারা কর্তৃপক্ষ সবাইকে একই পদ্ধতিতে ট্রাইব্যুনালে হাজির করেছে।
চিফ প্রসিকিউটর বলেন, আজকে ট্রাইব্যুনালে জিয়াউলকে সম্পূর্ণ সুস্থ দেখা গেছে। অথচ জিয়াউল সকালবেলা ভান করেছেন যে তিনি অসুস্থ।
আমিনুল ইসলাম বলেন, ‘এসব জিয়াউল আহসানের গভীর ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের মধ্য দিয়ে আজকের এই নাটকীয়তা। এ কারণে আদালতের কার্যক্রম অন্তত দুই ঘণ্টা অকারণে বিলম্ব হয়েছে।’
ট্রাইব্যুনালে শুনানি শেষে অন্য আসামিদের হাতকড়া পরানো না হলেও জিয়াউল আহসানের দুই হাত পেছনে নিয়ে হাতকড়া পরানো হয়। আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণেজিয়াউলের বোন নাজনীনকে নিয়ে অভিযোগ
ব্রিফিংয়ে জিয়াউল আহসানের বোন ও তাঁর আইনজীবী নাজনীন আক্তারের বিরুদ্ধে অভিযোগ করেছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন, জিয়াউলের বোন গত তারিখে কর্তব্যরত পুলিশদের হুমকি দিয়েছেন। অযথা ‘সিনক্রিয়েট’ করার জন্য তিনি বলেছেন যে রাস্তায় যেন কোনো গন্ডগোল না হয়। জিয়াউল আহসানের বোনের সঙ্গে যে ছেলেটি কাজ করে সে মোবাইলে এই জিনিসগুলো রেকর্ড করে আপলোড করে এবং ভাইরাল করে। জিয়াউলের বোনের বিরুদ্ধে ভবিষ্যতে লিখিত আবেদন করা হবে বলে চিন্তা করা হচ্ছে।
নাজনীন আক্তার আদালতের কার্যক্রমকে বাধাগ্রস্ত করার জন্য নানা রকমের চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ করেন চিফ প্রসিকিউটর। ভবিষ্যতে নাজনীন এই জাতীয় আচরণ অব্যাহত রাখলে পরে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া ছাড়া কোনো বিকল্প থাকবে না বলে উল্লেখ করেছেন তিনি।
‘ইউটিউবার সাংবাদিকদের অ্যালাউ না–ও করতে পারি’
ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর বলেছেন, এখন থেকে মূলধারার যাঁরা সাংবাদিক রয়েছেন, তার বাইরে কোনো ইউটিউবার সাংবাদিককে তিনি ভবিষ্যতে আর অ্যালাউ (অনুমতি দেওয়া) না–ও করতে পারেন। কারণ, এখানে কিছু ইউটিউবার সাংবাদিক আছেন তাঁদের কাজ হচ্ছে নানা বিষয়ে খণ্ড-বিখণ্ড করে খণ্ডিত চিত্র ধারণ করে সেগুলো ভাইরাল করা। তাঁরা ট্রাইব্যুনালের ভাবমূর্তি নষ্ট করেন। এ ধরনের ইউটিউবারদের তাঁরা চিহ্নিত করছেন। ইতিমধ্যে অনেকের নামও পেয়েছেন।
আমিনুল ইসলাম বলেন, ভবিষ্যতে যদি তাঁরা একই কাজ করেন, এই ট্রাইব্যুনালের কার্যক্রম বা ভাবমূর্তি ভবিষ্যতে কেউ একজন বিনষ্ট করেন, তাঁকে আর ছাড় না দেওয়া হবে না।
জিয়াউলের হাতে হাতকড়া না থাকায় সংসদে ক্ষোভ, আইনমন্ত্রী বললেন পুনরাবৃত্তি হবে না

Source - www.prothomalo.com ↗