“দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী, উন্নত দেশ-সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার দুপুরে শহরের সার্কিট হাউজ চত্বরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর থানার সামনে অবস্থিত আইডিইবির অস্থায়ী কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় ফিতা কেটে আইডিইবি জয়পুরহাট জেলা শাখার নতুন অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
পরে আইডিইবি জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মো. গোলজার হোসেন এবং ডিইএবি কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও আইডিইবি রাজশাহী অঞ্চলের যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী সাইফুল ইসলাম রনি।
জয়পুরহাটে আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপিত

আইডিইবি জয়পুরহাট জেলা নির্বাহী কমিটির সভাপতি প্রকৌশলী মো. মেহেদী খান ও সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের ডিপ্লোমা প্রকৌশলী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
Source - www.bd24live.com ↗