বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবন পরিদর্শন ও সংসদ অধিবেশন প্রত্যক্ষ করেছেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও তারা সাক্ষাৎ করার সুযোগ পান। আজ সোমবার সন্ধ্যায় সংসদ অধিবেশনের মাগরিবের নামাজের বিরতিতে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা, খেলাধুলা, ভাষাশিক্ষা ও পরিবেশসচেতনতার মাধ্যমে নিজেদের যোগ্য ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তোলার পরামর্শ দেন।
শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘তোমাদের সবাইকে সঠিকভাবে গড়ে তুলতে হবে। আমরা স্কুল-কলেজগুলোতে ভোকেশনাল শিক্ষা চালু করছি। নবম শ্রেণি থেকে বাধ্যতামূলকভাবে ভোকেশনাল শিক্ষা নিতে হবে।’
খেলাধুলার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘“নতুন কুঁড়ি স্পোর্টস”–এও তোমাদের অংশগ্রহণ থাকতে হবে। সেখানে ছয়-সাতটি খেলা থাকবে। তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী খেলা বেছে নিতে পারবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকেও সমান গুরুত্ব দিতে হবে।’
সংসদ ভবনে যাওয়া শিক্ষার্থীদের যোগ্য মানুষ ও মানবিক হতে বললেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের মাতৃভাষার পাশাপাশি আরও একটি ভাষা শেখার ওপর গুরুত্ব দেন। এ জন্য ছয়-সাতটি ভাষার মধ্য থেকে পছন্দের ভাষা বেছে নেওয়ার সুযোগ থাকবে বলে জানান তিনি। এর মধ্যে ইংরেজি, মান্দারিন, জাপানিজসহ বিভিন্ন ভাষা অন্তর্ভুক্ত থাকবে।
ঢাকাকে পরিচ্ছন্ন রাখা, পরিবেশ সংরক্ষণ এবং প্রাণীদের প্রতি যত্নশীল হওয়ার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। আপনজনদের জন্মদিনে গাছ উপহার দেওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘তোমাদের আপনজনদের জন্মদিনে তাদের গাছ উপহার দেবে। বেশি বেশি গাছ লাগালে পরিবেশ ভালো হবে। ভাবতে পারো, পরিবেশ ভালো হলে আমার কী লাভ? লাভ আমাদের সবার।’
ঢাকা-১ আসনের দোহার উপজেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৪৩ জন শিক্ষার্থী ও ৬ জন শিক্ষক সংসদ ভবন পরিদর্শনে আসেন। তাদের সঙ্গে ছিলেন রাজধানীর মনিপুর উচ্চবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ১৫ জন শিক্ষার্থী ও ৪ জন শিক্ষক এবং চাঁদপুর মেডিকেল কলেজের ৯ জন শিক্ষার্থী।
সংসদ ভবন পরিদর্শনের অংশ হিসেবে শিক্ষার্থীরা সংক্ষিপ্ত ব্রিফিংয়ে অংশ নেয়, লাইব্রেরি পরিদর্শন করে এবং সংসদের উত্তর প্লাজায় ফটোসেশন করে। পরে তারা সংসদ অধিবেশন প্রত্যক্ষ করে এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে।

Source - www.prothomalo.com ↗