নাটোর সদর উপজেলার হয়বতপুর পূর্বপাড়া এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, ম্যাগাজিন ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় গোয়েন্দা বিভাগ।
এ ঘটনায় বাড়ির মালিক আজিজুল শেখ ও তাঁর ছোট ছেলে আক্কাস আলী ওরফে আকাশকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে আজিজুল শেখের বাড়িতে অভিযান চালায় অধিদপ্তরের গোয়েন্দা দল। এ সময় বাড়ির ভেতরে পাটকাঠির মধ্যে লুকিয়ে রাখা অবস্থায় একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। অভিযানের সময় আজিজুল শেখের আরেক ছেলে আমির হোসেন ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
এ ঘটনায় উদ্ধার করা অস্ত্র ও
নাটোরে পাটকাঠির ভেতরে মিললো বিদেশি পিস্তল-গুলি ও চাইনিজ কুড়াল, বাবা-ছেলে গ্রেপ্তার

গোলাবারুদ জব্দ এবং গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের পরিদর্শক রাজু আহমেদ চৌধুরী।
Source - www.bd24live.com ↗