খুলনায় সার্বিকভাবে নিরাপত্তা জোরদারে মাঠে নেমেছে যৌথ বাহিনী। সোমবার (১৬ ডিসেম্বর) থেকে মহানগরীর বিভিন্ন এলাকায় বিশেষ টহল ও অভিযান শুরু হয়েছে। অভিযানে পুলিশ, বিজিবি, এসআরবি ও আনসার সদস্যরা রয়েছেন। সঙ্গে ম্যাজিস্ট্রেটও থাকছেন।