গাদি আইজেনকটের নেতৃত্বাধীন জোটের সঙ্গে অতি কট্টরপন্থী দল ইউনাইটেড তোরাহ জুডাইজমের (ইউটিজে) আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতির খবর পাওয়া গেছে। তবে ইউটিজের প্রধান তা অস্বীকার করেছেন। অন্যদিকে আরেক অতি কট্টরপন্থী দল শাস এখনো প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি অনুগত। আর লিকুদ পার্টির সঙ্গে আলোচনার বিরোধিতা করেছেন দেশটির আরেক দল ইসরায়েল বেইতেনুর প্রধান আভিগদর লিবারম্যান।
এরই মধ্যে গাদি আইজেনকটের ইয়াশার পার্টি ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টির প্রতিনিধিরা গতকাল রোববার বৈঠক করেছেন। বৈঠকের পরিবেশ ইতিবাচক থাকলেও ঐক্য সরকার গঠনের বিষয়ে কোনো অগ্রগতি হয়নি। হিব্রু ভাষার সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।
তবে একটি প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য বৃহত্তর জোট সরকার গঠনের ক্ষেত্রে ইতামার বেন গভিরের উগ্র ডানপন্থী দল ওৎজমা ইয়েহুদিতকে বাদ দিতে রাজি হতে পারেন নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগীরা।
ইসরায়েলের নতুন সরকারে থাকতে প্রয়োজনে উগ্রপন্থী বেন গভিরকে বাদ দিতে পারেন নেতানিয়াহু

প্রধানমন্ত্রিত্ব নিয়ে অচলাবস্থা
নাফতালি বেনেটের ‘বি’ইয়াদ পার্টিও গতকালের বৈঠকে অংশ নেয়। জানা গেছে, অতি কট্টরপন্থী ইহুদি বা আরব নেতৃত্বাধীন দলগুলোর সঙ্গে সরকার গঠনের চেয়ে লিকুদের সঙ্গে সরকার গঠনেই বেশি আগ্রহী বেনেটের দল।
তবে আইজেনকটের জোটের অন্য শরিকেরা লিকুদের সঙ্গে এই আলোচনার বিরোধিতা করছে। প্রধানমন্ত্রী কে হবেন, তা নিয়েও অচলাবস্থা রয়েছে। লিকুদ ও ইয়াশার—কোনো পক্ষই অন্য পক্ষকে প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দিতে রাজি নয়।
ইয়াশার ও লিকুদের আলোচক দল গতকাল প্রায় এক ঘণ্টা বৈঠক করে। পরে এক সংক্ষিপ্ত যৌথ বিবৃতিতে বলা হয়, বাস্তব বিষয় নিয়ে আলোচনার পরিবেশে বৈঠক হয়েছে। দুই পক্ষের মধ্যে আলোচনা চলবে।
বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ইয়াশারের সংসদ সদস্য মাতান কাহানাকে নেসেটের স্পিকার করার উদ্যোগ আপাতত স্থগিত রাখতে অনুরোধ করেছিলেন লিকুদের প্রতিনিধিরা। তবে ইয়াশার সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছে। দলটি জানিয়েছে, বর্তমান স্পিকার আমির ওহানাকে সরিয়ে নতুন স্পিকার নির্বাচনের ভোট আগামীকাল মঙ্গলবারই অনুষ্ঠিত হবে।
চ্যানেল টুয়েলভের খবরে বলা হয়েছে, ইয়াশারের জ্যেষ্ঠ সংসদ সদস্য চিলি ট্রপার লিকুদের প্রতিনিধিদের বলেন, ‘যে পরিস্থিতিই হোক, আইজেনকট সরকার গঠনে দৃঢ়প্রতিজ্ঞ। বিষয়টি আপনাদের বুঝে নেওয়া উচিত।’
ইয়াশারের একটি সূত্র ওই সংবাদমাধ্যমকে বলেছে, লিকুদ যে নির্বাচনে ‘হেরে গেছে’, তা দলটি বুঝতে পারছে বলে মনে হয় না।
সরকারি সম্প্রচারমাধ্যম কান জানিয়েছে, লিকুদের সূত্রগুলোর ধারণা, ইয়াশার ও বি’ইয়াদ পার্টির প্রতিনিধিরা কেবল আনুষ্ঠানিকতা সারতে বৈঠকে এসেছিলেন। তাঁরা আগে থেকে তৈরি করা বক্তব্য পড়ে শুনিয়েছেন, যার ‘কোনো অর্থ নেই’। ঐক্য সরকার গঠনে তাঁরা সত্যিকার অর্থে আগ্রহী নন বলেও মনে করছে ওই সূত্রগুলো।
ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে পৌঁছান ইসরায়েলের বিরোধী দলের নেতা গাদি আইজেনকট। ১০ নভেম্বর ২০২৬ সালবেন গভিরকে বাদ দেওয়ার ইঙ্গিত
লিকুদ ইয়াশারের প্রতিনিধিদের জানিয়েছে, ঐক্য সরকার গঠন করতে হলে নেতানিয়াহুর জোটের কোনো দলকে বাদ দেওয়া উচিত হবে না।
ওয়াইনেটের প্রতিবেদনে বলা হয়েছে, লিকুদ স্পষ্ট করে জানিয়েছে, তারা বামপন্থী ডেমোক্র্যাটস দলকে বাদ দেওয়ার পক্ষে নয়। একইভাবে বেন গভিরের ওৎজমা ইয়েহুদিতকেও বাদ দেওয়া উচিত নয় বলে মনে করে দলটি।
তবে ইসরায়েল হায়োমের প্রতিবেদন থেকে ভিন্ন ইঙ্গিত পাওয়া গেছে। তাদের খবরে বলা হয়েছে, নেতানিয়াহুর ঘনিষ্ঠ ব্যক্তিরা আইজেনকটকে জানিয়েছেন, সম্ভাব্য ঐক্য সরকারে ওৎজমা ইয়েহুদিতকে রাখার বিষয়ে লিকুদ নিজেদের অবস্থানে অনড় থাকবে না। যুক্তরাষ্ট্রও দলটিকে জোটের বাইরে রাখার দাবি জানিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রকাশ্যে অবশ্য নেতানিয়াহু এখনো বলে আসছেন, ভবিষ্যৎ সরকারে তাঁর সব অতি কট্টরপন্থী ও উগ্র জাতীয়তাবাদী মিত্রকে রাখতে হবে।
লিকুদের সঙ্গে আলোচনায় আপত্তি লিবারম্যানের
ডেমোক্র্যাটস দল প্রকাশ্যেই লিকুদের সঙ্গে ঐক্য সরকার গঠনের আলোচনার বিরোধিতা করেছে।
চ্যানেল থার্টিন গতকাল জানিয়েছে, ইসরায়েল বেইতেনুর প্রধান আভিগদর লিবারম্যানও লিকুদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের বিরোধিতা করেছেন। তিনি আইজেনকটকে বলেছেন, এই আলোচনা নেতানিয়াহুর পাতা ফাঁদ।
প্রতিবেদন অনুযায়ী, লিবারম্যান বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো নেতানিয়াহু যুগের অবসান ঘটানো। তাঁকে কৃত্রিমভাবে টিকিয়ে রাখার কোনো আগ্রহ আমাদের নেই।’
লিবারম্যান আরও বলেন, ‘এটি ঐক্য সরকার নয়। এটি আইজেনকটের জন্য একটি ফাঁদ। নেতানিয়াহু যুগ শেষ হলে আমরা লিকুদের সঙ্গে আনন্দের সঙ্গে সহযোগিতা করব।’
অন্যদিকে বি’ইয়াদের নেতা বেনেট চান, আইজেনকটের নেতৃত্বাধীন জোট নেতানিয়াহুর সঙ্গে ঐক্য সরকার গঠনের সম্ভাবনাটি আরও গুরুত্ব দিয়ে বিবেচনা করুক।
ইসরায়েলের প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে বিক্ষোভ করছেন এক ব্যক্তি। ইসরায়েলের সাধারণ নির্বাচনের পর ইহুদি ও আরবদের সমন্বয়ে জোট সরকার গঠনের দাবিতে এ বিক্ষোভ হয়। জেরুজালেম, ৩১ অক্টোবর ২০২৬ সালচ্যানেল টুয়েলভের খবরে বলা হয়েছে, বেনেটের শর্ত হলো, পালাক্রমে প্রধানমন্ত্রিত্বের কোনো চুক্তি হলে প্রথমে দায়িত্ব নিতে হবে আইজেনকটকে।
প্রতিবেদন অনুযায়ী, আরব সংখ্যাগরিষ্ঠ বা অতি কট্টরপন্থী দলগুলোর সঙ্গে জোট গঠনের চেয়ে এই বিকল্পই বেনেটের বেশি পছন্দ। তবে নিজের জোটের শরিকদের বাদ দিয়ে তিনি লিকুদের সঙ্গে যোগ দেবেন না।
আরব নেতৃত্বাধীন রাআম ও জয়েন্ট লিস্টের সমর্থনে সরকার গঠনের বিরোধিতাও প্রকাশ্যে করেছেন লিবারম্যান। তিনি অতি কট্টরপন্থী দলগুলোর সঙ্গে জোট গঠনের পক্ষে অবস্থান নিয়েছেন। একই সঙ্গে হারেদি গোষ্ঠীর পুরুষদের বাধ্যতামূলকভাবে সামরিক সেবার আওতায় আনার জন্য বিস্তৃত আইন প্রণয়নের বিষয়ে নিজের দীর্ঘদিনের দাবিতে ছাড় দেওয়ার পক্ষেও মত দিয়েছেন।
আইজেনকট বারবার বলেছেন, নেতানিয়াহু দায়িত্ব পালনের অযোগ্য এবং দেশের জন্য বিপজ্জনক। তাঁর রাজনীতি ছেড়ে দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
আইজেনকটের নেতৃত্বাধীন সরকারে নেতানিয়াহুকে মন্ত্রী হিসেবে রাখার সম্ভাবনাও তাঁর আগের অবস্থান থেকে বড় ধরনের সরে আসা হবে। অন্য কারও নেতৃত্বাধীন সরকারে দায়িত্ব নিতে নেতানিয়াহু রাজি হবেন, এমন সম্ভাবনাও খুব কম।
তাই এই আলোচনার উদ্দেশ্য হয়তো নেতানিয়াহুর সঙ্গে চুক্তিতে পৌঁছানো নয়। কারণ, আইজেনকটের শর্ত মেনে নেওয়ার সম্ভাবনা কম নেতানিয়াহুর; বরং অন্য বিকল্পের দিকে যাওয়ার আগে ঐক্য সরকার গঠনে আন্তরিক চেষ্টা করেছেন—এমনটি দেখাতে চাইছেন আইজেনকট।
বিকল্পগুলোর মধ্যে রয়েছে অতি কট্টরপন্থী দলগুলোর সঙ্গে জোট গঠন। আরেকটি পথ হলো রাআম ও জয়েন্ট লিস্টের মতো আরব সংখ্যাগরিষ্ঠ দলগুলোর সমর্থনে সংখ্যালঘু সরকার গঠন।
ইউটিজের সঙ্গে আলোচনায় অগ্রগতির খবর
ইউটিজের এক জ্যেষ্ঠ সূত্রের বরাতে চ্যানেল টুয়েলভ গতকাল জানিয়েছে, দলটি ও আইজেনকটের জোটের মধ্যে প্রতিদিন যোগাযোগ হচ্ছে। সরকার গঠনের আলোচনাতেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
আলোচনায় যুক্ত ইউটিজের ওই কর্মকর্তা বলেন, ‘প্রকাশ্যে না হলেও প্রতিদিন যোগাযোগ হচ্ছে। আলোচনায় বাস্তব অগ্রগতি হচ্ছে। বাইরে থেকে যতটা মনে হচ্ছে, অগ্রগতি তার চেয়ে অনেক বেশি।’
গতকাল ইসরায়েলের আরেক সংবাদমাধ্যম হারেৎজের একটি প্রতিবেদনেও একই ধরনের তথ্য প্রকাশিত হয়েছে। সম্প্রতি ইউটিজের চেয়ারম্যান ইয়াকভ আশেরের সঙ্গে আইজেনকটের বৈঠকের খবর পাওয়া গেছে। আশেরের সঙ্গে লিবারম্যানের আরেকটি বৈঠকের কথাও জানা গেছে।
তবে শাসের আশঙ্কা, অতি কট্টরদের সামরিক সেবা নিয়ে কোনো চুক্তি বাস্তবায়নের নিশ্চয়তা না পেয়েই ইউটিজে আইজেনকটের নেতৃত্বাধীন সরকার গঠনে সহায়তা করতে পারে।
নেসেটে ইসরায়েলের ২৬তম পার্লামেন্টের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেওয়ার পর দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ১০ নভেম্বর ২০২৬ সালচ্যানেল টুয়েলভ জানিয়েছে, ইউটিজে ভোটদানে বিরত থেকে বা সরকার গঠনের পক্ষে ভোট দিয়ে আইজেনকটের সরকার গঠনের পথ খুলে দিতে পারে—এমন আশঙ্কা করছে শাস। কিন্তু সরকার গঠনের পর হারেদিদের সামরিক সেবা নিয়ে হওয়া চুক্তি বাস্তবায়নে জোটকে বাধ্য করার ক্ষমতা ইউটিজের না-ও থাকতে পারে।
খবরে বলা হয়েছে, শাসের চেয়ারম্যান আরিয়েহ দেরি রুদ্ধদ্বার আলোচনায় বলেন, সামরিক সেবা আইন পাসের কোনো নিশ্চয়তা ইউটিজের হাতে নেই।
দেরিকে উদ্ধৃত করে বলা হয়েছে, ‘নেসেটের আইন উপদেষ্টা ইতিমধ্যে বলেছেন, সরকার শপথ নেওয়ার আগে সামরিক সেবা আইন পাস করা যাবে না।’
আরিয়েহ দেরি আরও বলেন, ‘হারেদিদের ভোটে সরকার গঠন করা হলো, অথচ শেষে ইয়েশিভার শিক্ষার্থীদের অবস্থানের সুরাহা ছাড়াই আমাদের বের করে দেওয়া হলো—এমন পদক্ষেপ বিপজ্জনক।’
দেরি জোর দিয়ে বলেন, শাস আইজেনকটের জোটের সঙ্গে আলোচনা করবে না। এ বিষয়ে তিনি দলের কাউন্সিল অব তোরাহ সেজেসের সিদ্ধান্তের কথা উল্লেখ করেন।
আরিয়েহ দেরির ভাষ্য, ‘আমরা নেতানিয়াহুর সঙ্গেই যাচ্ছি। সেটাই হবে।’
আলোচনার অগ্রগতি অস্বীকার ইউটিজের তবে ইউটিজের চেয়ারম্যান আশের এসব খবর অস্বীকার করেছেন।
হিব্রু ভাষার সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত মন্তব্যে আশের বলেন, ‘আমাদের সঙ্গে আলোচনায় “নাটকীয়” অগ্রগতি এবং (চুক্তির) খসড়া বিনিময়ের খবর সম্পূর্ণ ভিত্তিহীন।’
আশের আরও বলেন, ‘অন্য দলগুলোর কাছ থেকে যে পরামর্শ আসছে, সেগুলোও একই মিথ্যা ও পক্ষপাতদুষ্ট প্রতিবেদনের ওপর ভিত্তি করে দেওয়া হচ্ছে।’
এই মন্তব্যের মাধ্যমে আশের সম্ভবত আইজেনকটের জোটের সঙ্গে ইউটিজের কথিত অগ্রগতি নিয়ে শাসের আপত্তির খবরের দিকে ইঙ্গিত করেছেন।
আশের বলেন, ‘এই সময়ে রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তির সঙ্গে আলোচনা ও বৈঠক হওয়া স্বাভাবিক। প্রতিদিন অমুক বা তমুক বৈঠক নিয়ে একই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমরা তা নিশ্চিত বা অস্বীকার করতে চাই না।’
খবরে বলা হয়েছে, ইউটিজে দলের দুই অংশের প্রতিনিধিদের নিয়ে একটি আলোচক দল গঠন করেছে। অন্য দল ও দুই রাজনৈতিক জোটের সঙ্গে আলোচনা করবে এই দল।
তবে দলের একটি সূত্র বলেছে, আনুষ্ঠানিক আলোচনা শুরু না হওয়া পর্যন্ত ‘এসব কথাবার্তা কেবল সম্ভাবনা যাচাইয়ের পর্যায়ে রয়েছে’।
সূত্রটি আরও জানিয়েছে, এখন পর্যন্ত আলোচনা হয়েছে ‘সাধারণ নীতিগত বিষয়’ নিয়ে, ‘বিস্তারিত বিষয়ে আলোচনা হয়নি’।

Source - www.prothomalo.com ↗