Bangladesh · 2026-11-16 21:00:00

মিশন এনসেলাডাস - ৩

মিশন এনসেলাডাস - ৩
আগের পর্ব১৫ অক্টোবর ২০৩৭, নাসা
মার্টিন সব সময় ভাবতেন, নিজের জীবনের নিয়ন্ত্রণ তাঁর হাতেই আছে। আগে যদি জানতেন, সামান্য কিছু সফটওয়্যারের ত্রুটি খোঁজার কারণে তাঁকে মহাকাশের অতল গভীরে যেতে হবে, তাহলে কি তিনি ওগুলো না দেখার ভান করে এড়িয়ে যেতেন? এখানে একটু মেমোরি লিক, ওখানে একটু রেস কন্ডিশন—ব্যস, এই তো! মা যেমন প্রায়ই বলতেন, ‘এমন সামান্য কারণে কেউ কখনো মারা যায় না’।
কিন্তু বাস্তবতা হলো, এ ধরনের বাগের কারণেও অনেক মানুষ মারা গেছে। কারণ, গুরুত্বপূর্ণ কিছু ক্ষেত্রে সফটওয়্যারকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া হয়েছিল। ফলে ছোটখাটো ত্রুটিতেও পরিণতি হয়েছে ভয়াবহ। উদাহরণ হিসেবে বলা যায়, কাশ্মীর যুদ্ধের সময় ভারতের স্বয়ংক্রিয় রোবটগুলো একটি মন্দিরে ভয়াবহ হত্যাযজ্ঞ চালিয়েছিল। পরে সরকারি তদন্তে জানা যায়, কৃত্রিম বুদ্ধিমত্তার একটি বাফার ওভারফ্লো ত্রুটির কারণেই ঘটেছিল ওই দুর্ঘটনা। এখন কম্পিউটারবিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য ওই ঘটনার সঙ্গে সম্পর্কিত সোর্স কোড বিশ্লেষণ করাও বাধ্যতামূলক হয়ে গেছে। না, সব দিক বিবেচনা করলে আজ মার্টিনের এখানে থাকাটা অস্বাভাবিক কিছু নয়। যদিও পেছন ফিরে তাকালে মনে হয়, এমন কিছু যে ঘটতে পারে তা তিনি কখনো কল্পনাও করেননি।
মিশন এনসেলাডাস - ১মার্টিনের বিশ্বাস ছিল, এখানে অফিসে আরামে বসেই ইঞ্জিনের পরীক্ষামূলক চালনা থেকে পাওয়া ডেটা আরও ভালোভাবে বিশ্লেষণ করতে পারবেন। কিন্তু বস নিজের সিদ্ধান্তে অনড়।অবশ্য সেদিন তাঁর বস যে তাঁকে এবং হায়াতোকে তিয়ানগং-৪ মহাকাশ স্টেশনে পাঠিয়েছিলেন, সেটি কোনো কাকতালীয় ঘটনা ছিল না। তখন নিজের বিভাগে মার্টিনকে গোপনে নায়ক হিসেবে দেখা হতো। বিষয়টি নিয়ে তিনি বেশ অস্বস্তিতে থাকতেন। কিন্তু এটাই ছিল বাস্তবতা, চাইলেও তা বদলানোর উপায়ও ছিল না। অথচ নিজের কাজের কথা ভাবলে মার্টিনের মনে হতো, তিনি তেমন কিছুই করেনি। শুধু বসে বসে ঠিক সময়ে ঠিক বোতামটি টিপেছিলেন।
মহাকাশে যাওয়ার এই দায়িত্ব থেকে বাঁচতে মার্টিন যথাসাধ্য চেষ্টা করেছিল। মার্টিন যুক্তি দেখিয়েছিলেন ‘জাপানি লোকটাকে পাঠালেই তো হয়। আমার যাওয়ার কী দরকার?’ তাঁর বিশ্বাস ছিল, এখানে অফিসে বসেই ইঞ্জিনের পরীক্ষামূলক চালনা থেকে পাওয়া ডেটা আরও ভালোভাবে বিশ্লেষণ করতে পারবেন তিনি। কিন্তু বস নিজের সিদ্ধান্তে অনড় ছিল।
‘আমার তো নভোচারী হওয়ার প্রাথমিক প্রশিক্ষণও নেই,’ বলেছিলেন মার্টিন।
কথাটা শুনে বস শুধু মুচকি হাসলেন। টেবিলের ড্রয়ার খুলে চিঠি লেখার কাগজের সমান নীল রঙের নকশা করা একটি ব্রোশিওর বের করে দিলেন মার্টিনের হাতে। মার্টিন পড়লেন, ‘জীবনের সেরা রোমাঞ্চকর অভিযান। ব্লু অরিজিন আপনাকে মহাকাশের সীমানা ছুঁইয়ে আবার পৃথিবীতে ফিরিয়ে আনবে।’
দ্য ভিজিটমহাকাশে যাওয়ার এই দায়িত্ব থেকে বাঁচতে মার্টিন যথাসাধ্য চেষ্টা করেছিল। ‘আসলে জাপানি লোকটাকে পাঠালেই তো হয়। আমার যাওয়ার কী দরকার?’ যুক্তি দেখিয়েছিলেন মার্টিন।ঘুমাতে যাওয়ার আগে ওই প্রচারপত্রটা পড়াই ছিল মার্টিনের সবচেয়ে বড় ভুল। পাতলা সেই প্রচারপত্রে ই-কমার্স ধনকুবের জেফ বেজোসের মালিকানাধীন ক্যাপসুলে চড়ে মহাকাশ ভ্রমণে যাওয়ার বিজ্ঞাপন ছিল। ক্যাপসুলগুলোও দেখতে বেশ ঝকঝকে, মসৃণ ও সুন্দর। ভেতরে যাত্রীরা শরীরের সঙ্গে লেপ্টে থাকা নীল রঙের পোশাক পরে ক্যামেরার দিকে তাকিয়ে হাসছেন। প্রচারপত্রে লেখা আছে, এই ভ্রমণের জন্য কোনো প্রশিক্ষণের প্রয়োজন নেই। উৎক্ষেপণ, অবতরণ এবং নিরাপত্তার নিয়মকানুন শিখতে মাত্র দুই দিন সময় দিলেই চলবে। তারপরই যাওয়া যাবে মহাকাশে।
মার্টিন মনে মনে ভাবলেন, ‘এনসেলাডাস প্রকল্পে কারা অংশ নেওয়ার চেষ্টা করছে, সে বিষয়ে আগে একটু খোঁজখবর নিলেই ভালো হতো!’ পরে দেখা গেল, পরিবহন ফ্লাইটের জন্য বেজোস তাঁর দুটি মহাকাশযান বরাদ্দ রেখেছেন। ২০২০-এর দশকে মহাকাশ পর্যটনের যে জোয়ার এসেছিল, এখন আর তা নেই। বেজোস তখন যতটা আশা করেছিলেন, এই ব্যবসা ততটা জনপ্রিয় হয়নি।
মার্টিন কল্পনা করলেন, উৎক্ষেপণের আসন থেকে তিনি ধীরে ধীরে উঠে দাঁড়াচ্ছেন। খুব সাবধানে ভেসে ভেসে যাচ্ছেন চওড়া জানালার কাছে। ঠিক তখনই… পেটের ভেতর থেকে সবকিছু বমি করে উগরে দিচ্ছেন। সহযাত্রীরা কেউ খানিকটা বিরক্তিতে, কেউ আবার মজা পেয়ে তাঁর দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। পুরো যাত্রায় মাথা ঘোরানোটা কিছুতেই কাটিয়ে উঠতে পারছেন না। এমন দৃশ্য কল্পনা করতেই তাঁর পেটের ভেতরটা মোচড় দিয়ে উঠল।
কিডন্যাপমার্টিন মনে মনে ভাবলেন, ‘এনসেলাডাস প্রকল্পে কারা অংশ নেওয়ার চেষ্টা করছে, সে বিষয়ে আগে একটু খোঁজখবর নিলেই ভালো হতো!’কিন্তু বাস্তব অভিজ্ঞতাটা ছিল আরও খারাপ, আবার একই সঙ্গে অনেক ভালো। তাঁকে বমি করতে হয়নি ঠিকই, কারণ তাঁর পরিপাকতন্ত্র বেরোনোর জন্য অন্য পথ বেছে নিয়েছিল। পুরো যাত্রার ২০ ঘণ্টাই তিনি নিজের কাজে ডুবে ছিলেন। এই সময়ে তিনি চেষ্টা করেছেন পাশে, ওপরে বা নিচে না তাকাতে। আসলে মার্টিন মহকাশের এই বিশাল শূন্যতা দেখতে চাননি। সব সময় অবশ্য সফল হননি। তবে যখনই তাঁর শরীর টলে উঠত, হায়াতো শক্ত করে তাঁর হাত ধরে সামলে নিতেন। তবু বেশির ভাগ সময়ই মার্টিনের এই কৌশল কাজে দিয়েছিল।
সবচেয়ে স্বস্তি লেগেছিল যখন তিনি একটি নিরাপত্তা বেল্টের সাহায্যে নিজেকে ডাইরেক্ট ফিউশন ড্রাইভের বাইরের কন্ট্রোল কনসোলের সঙ্গে আটকে নিলেন। তারপর হামাগুড়ি দিয়ে ঢুকে পড়লেন দুই মিটার লম্বা একটি বদ্ধ টিউবের ভেতর। সেখান থেকে তেলের কড়া গন্ধ আসছিল। অথচ সেখানেই যেন তিনি নিজের জগৎ খুঁজে পেয়েছিলেন। ইঞ্জিনটি তাঁর প্রতিটি নির্দেশ মেনে সাড়া দিচ্ছিল। আপাত ওজনহীন পরিবেশের সঙ্গেও মানিয়ে নিতে তাঁর কোনো সমস্যা হচ্ছিল না।
পৃথিবীতে বসে প্রকৌশলীরা যে সমস্যার সমাধান করতে পারেননি, তা হলো পৃথিবীর মাধ্যাকর্ষণের তুলনায় মহাকাশের এই পরিবেশে তরল পদার্থ ভিন্নভাবে আচরণ করে। অবশ্য কম্পিউটার সিমুলেশন ও হিসাব-নিকাশের মাধ্যমে এর পূর্বাভাস পাওয়া সম্ভব। জাপানি প্রকৌশলী হায়াতো সেই কাজটি অত্যন্ত দক্ষতার সঙ্গেই করেছিলেন। তবু সেই তাত্ত্বিক হিসাবগুলোকে বাস্তবের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য কাউকে না কাউকে তো এখানে আসতেই হতো।
অনুরূপীঅথচ সেখানেই যেন তিনি নিজের জগৎ খুঁজে পেয়েছিলেন। ইঞ্জিনটি তাঁর প্রতিটি নির্দেশ মেনে সাড়া দিচ্ছিল। আপাত ওজনহীন পরিবেশের সঙ্গেও মানিয়ে নিতে তাঁর কোনো সমস্যা হচ্ছিল না।‘কাজ শেষ,’ অবশেষে বলেছিলেন হায়াতো।
ঠিক তখন মার্টিন খেয়াল করলেন, একটুও মাথা ঘোরা ছাড়াই তিনি মহাকাশে টানা দুই ঘণ্টা কাটিয়ে দিয়েছেন! উৎক্ষেপণের সময় পরা অ্যাডাল্ট ডায়াপারটি তিনি আর খোলার সুযোগ পাননি। এখন সেটি চামড়ায় ঘষা লেগে জ্বালাপোড়া শুরু করেছে। অবশ্য পৃথিবীতে অবতরণের সময় তাঁর মনে হয়েছিল, ডায়াপারটা না খুলে বেশ ভালোই হয়েছে।
‘দারুণ ভ্রমণ হলো, আবার দেখা হবে,’ বিদায় নেওয়ার সময় বললেন জাপানি ভদ্রলোক।
মার্টিন মাথা নাড়লেন। ‘আর কখনো কেউ আমাকে ওই জিনিসের ভেতরে ঢোকাতে পারবে না,’ বললেন মার্টিন। ‘তবে আপনার সঙ্গে পরিচিত হয়ে দারুণ লাগল। তরল পদার্থের তাপগতিবিদ্যার সিমুলেশনের অ্যালগরিদম নিয়ে কোনো এক সময় আপনার সঙ্গে কথা বলতে হবে। আপনি খুব চমৎকারভাবে বিষয়টির সমাধান করেছেন!’
জাপানি প্রকৌশলী রহস্যময় হাসি দিয়ে সেখান থেকে বিদায় নিলেন।
ব্র্যান্ডন কিউ. মরিস জার্মানির জনপ্রিয় লেখক ও পদার্থবিদ। তাঁর আসল নাম ম্যাথিয়াস ম্যাটিং। ২০১৭ সাল থেকে ব্র্যান্ডন কিউ. মরিস ছদ্মনামে লিখছেন বিজ্ঞান কল্পকাহিনি। তিনি বাস্তব পদার্থবিজ্ঞান ও বৈজ্ঞানিক ধারণার ওপর ভিত্তি করে এমন সব কল্পকাহিনি লেখেন, যা ভবিষ্যতে সত্যি হয়ে উঠতেও পারে। এটাই তাঁর লেখার বিশেষত্ব। দ্য এনসেলাডাস মিশন তাঁর সবচেয়ে জনপ্রিয় ও বহুল আলোচিত বই।
সন্দেশ

Source - www.bigganchinta.com ↗