রাজধানীর যাত্রাবাড়ীতে ট্রাফিক পুলিশের নিয়মিত দায়িত্ব পালনের সময় একটি বাসের ভেতর জিম্মি করে রাখা দুই যাত্রীকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বাসের সুপারভাইজারকে আটক করেছে ডিএমপির ট্রাফিক-যাত্রাবাড়ী জোন। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন।
আটক ব্যক্তির নাম মো. ইয়াসিন (৩২)।
যাত্রাবাড়ী ট্রাফিক জোন সূত্রে জানা যায়, সোমবার (১৬ নভেম্বর) দুপুর আনুমানিক ১টার দিকে যাত্রাবাড়ী এলাকায় তিশা পরিবহনের একটি... বিস্তারিত