চেক প্রজাতন্ত্রে সরকারি গণমাধ্যমে অর্থায়নের পদ্ধতিতে পরিবর্তন আনার পরিকল্পনা করেছে সরকার। নতুন পরিকল্পনা অনুযায়ী, এসব গণমাধ্যমের অর্থায়ন সরকারি বাজেট থেকে করা হবে। এ সিদ্ধান্তের বিরুদ্ধে রাজধানী প্রাগে রাস্তায় নেমেছেন লাখ লাখ মানুষ। তাঁদের আশঙ্কা, এর ফলে গণমাধ্যমগুলোর স্বাধীনতায় হস্তক্ষেপ হতে পারে।
আয়োজকেরা জানিয়েছেন, গতকাল রোববারের এ বিক্ষোভে অংশ নেওয়া মানুষের সংখ্যা দুই লাখ ছাড়িয়ে যায়। তাঁদের ধারণা, ১৯৮৯ সালের ভেলভেট বিপ্লবের পর এটি দেশটির সবচেয়ে বড় বিক্ষোভ। ওই বিপ্লবের মধ্য দিয়ে চেকোস্লোভাকিয়ায় কমিউনিস্ট শাসনের অবসান ঘটে এবং ভিন্নমতাবলম্বী নাট্যকার ভাচলাভ হাভেল দেশের ক্ষমতায় আসেন।
সরকারি গণমাধ্যমে অর্থায়ন নিয়ে এই পরিকল্পনা পার্লামেন্টে প্রাথমিক ভোটে পাস হয়েছে। চেক প্রজাতন্ত্রে সরকারি টেলিভিশন ও রেডিওর সম্প্রচার সেবা নেওয়ার বদলে প্রতি পরিবারের কাছ থেকে মাসে ৯ মার্কিন ডলারের বেশি ফি নেওয়া হয়। সেখান থেকে গণমাধ্যমগুলো অর্থ পেয়ে থাকে। নতুন পরিকল্পনা অনুযায়ী, এখন সেই ফি বাতিল করে সরকারি বাজেট থেকে অর্থ দেওয়া হবে।
চেক প্রজাতন্ত্রে গণমাধ্যম নিয়ে সরকারি পরিকল্পনার বিরুদ্ধে লাখো মানুষের বিক্ষোভ
সরকারি বাজেট থেকে গণমাধ্যমে অর্থায়নের পরিকল্পনা নিয়ে বিক্ষোভের আয়োজক নাগরিক সংগঠন ‘মিলিয়ন চভিলেক’-এর চেয়ারম্যান মিকুলাস মিনার বলেন, দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ভেঙে ফেলার অধিকার সরকারের নেই। তিনি বলেন, ‘আপনাদের (সরকার) উদ্দেশ্য যে এসব প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নেওয়া নয়, তা প্রমাণ করুন।’
রোববার বিক্ষোভকারীদের হাতে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড দেখা যায়। একটিতে লেখা ছিল, ‘গণমাধ্যমের ওপর হাত দেবেন না।’ বিক্ষোভে অংশ নেওয়া ৭২ বছর বয়সী মিলানা রুডলফোভা বলেন, সরকারি অর্থায়নে যদি গণমাধ্যমগুলো চলে, তাহলে সরকারের চাপ সৃষ্টির সুযোগ থাকবে। এভাবে গণমাধ্যমের নিয়ন্ত্রণ নেওয়া হলে সংবাদ আর বিশ্বাসযোগ্য থাকবে না।
যদিও চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী আন্দ্রেজ বাবিশের দাবি, জনগণের আর্থিক চাপ কমাতেই সরকার এই পদক্ষেপ নিচ্ছে। তবে তাঁর নেতৃত্বাধীন সরকার বেসরকারি ও সরকারি গণমাধ্যমের বিরুদ্ধে এরই মধ্যে পক্ষপাতের অভিযোগ তুলেছে। সরকারের এমন নানা পদক্ষেপের বিরুদ্ধে চলতি মাসের শুরুর দিকে টেলিভিশন ও রেডিওর কর্মীরা এক দিনের ধর্মঘটও পালন করেন।

Source - www.prothomalo.com ↗