অনুপ্রবেশ ও মানবপাচার প্রতিরোধে সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের ৫৪ কিলোমিটার এলাকায় অতিরিক্ত জনবল মোতায়েন, টহল বৃদ্ধি ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এ সময় মানবপাচারের সঙ্গে জড়িত সন্দেহে ৮ জনকে গ্রেপ্তার করা হয়।