সাতক্ষীরায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, গ্রেপ্তার ২

সাতক্ষীরার তালায় গোয়েন্দা পুলিশ (ডিবির) পরিচয়ে কাশেম সরদার নামের এক ব্যবসায়ীকে দোকান থেকে হ্যান্ডকাফ পরিয়ে অপহরণ করা হয়েছে। পরে তার পরিবারের সদস্যদের ফোন করে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করা হলে পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে এক পুলিশ কনস্টেবলসহ দুই অপহরণকারীকে গ্রেপ্তার করেছে।
Source - www.risingbd.com ↗