সীমান্তে পাচার, মাদক চোরাচালান ও অবৈধ পারাপার প্রতিরোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)। এর অংশ হিসেবে সীমান্তের দুর্গম ও গুরুত্বপূর্ণ পাঁচটি এলাকায় অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা স্থাপন করা হয়েছে। পাশাপাশি জেলা পুলিশের সঙ্গে সমন্বিত অভিযানে চিহ্নিত অপরাধী, মাদক ও মানব পাচার চক্রের সঙ্গে জড়িত তিনজনকে আটক করেছে বিজিবি।