ইউক্রেনের উত্তরাঞ্চলের শহর হলুখিভ। শহরটির ছোট একটি বাড়িতে আঘাত হানে রাশিয়ার একটি ড্রোন। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে ৯ বছর বয়সী এক শিশু ও তার দাদি। গত শনিবার দুজনকে উদ্ধারে সেখানে পৌঁছান ইউক্রেনের দুই পুলিশ কর্মকর্তা। ধ্বংসস্তূপ থেকে দুজনকে বের করে আনার পর নিজেদের গাড়িতে করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন তাঁরা।
কিন্তু তাঁদের সেই যাত্রায়ও আঘাত হানে রুশ ড্রোন। এতে পুলিশ কর্মকর্তা মিকোলা সাভচেঙ্কো নিহত হন। ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ড্রোন হামলার সময় ওই পুলিশ কর্মকর্তা নিজের শরীরকে ঢাল বানিয়ে শিশুটিকে আড়াল করে রেখেছিলেন।
রাশিয়া–ইউক্রেন যুদ্ধ পাঁচ বছরে গড়িয়েছেরাশিয়া–ইউক্রেন যুদ্ধ এখন পঞ্চম বছরে গড়িয়েছে। একই লক্ষ্যবস্তুতে পরপর দুবার রুশ হামলা ইউক্রেনের প্রায় প্রতিদিনের বাস্তবতা হয়ে উঠেছে। এ ধরনের হামলা রাশিয়ার সাম্প্রতিক তৎপরতার একটি প্রতীকও। মস্কো এখন শুধু ইউক্রেন নয়; বরং পশ্চিম সামরিক জোট ন্যাটো ও ইউরোপকেও লক্ষ্যবস্তু বানানোর চেষ্টা করছে।
ন্যাটোকে ‘ভেঙে দিতে চায়’ রাশিয়া, ভিন্ন এক কৌশলে এগোচ্ছেন পুতিন

সাদা চোখে দেখলে মনে হচ্ছে, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনা চালিয়ে যাচ্ছে রাশিয়া। সর্বশেষ গত সপ্তাহে আরব আমিরাতের আবুধাবিতে মস্কো–কিয়েভ–ওয়াশিংটন ত্রিপক্ষীয় বৈঠক হয়েছে। সেখানে রুশ কূটনীতিকেরা এমন সব দাবি তুলেছেন, যেগুলো ইউক্রেনের জন্য মেনে নেওয়া সহজ নয়।
এ ছাড়া সম্প্রতি একটি যুদ্ধবিরতি প্রস্তাব দিয়েছিল কিয়েভ। তবে মস্কো এখনো সেই প্রস্তাবে রাজি হয়নি। প্রস্তাবটিতে যুদ্ধের বর্তমান সম্মুখসারিতে দুই পক্ষের লড়াই বন্ধ রাখার কথা বলা হয়েছে। ইউক্রেনের এমন প্রস্তাবের কারণও আছে। সেটি হলো রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও জেটচালিত ড্রোন ভূপাতিত করার মতো পর্যাপ্ত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এখন ইউক্রেনের হাতে নেই।
সম্প্রতি একটি যুদ্ধবিরতি প্রস্তাব দিয়েছিল কিয়েভ। তবে মস্কো এখনো সেই প্রস্তাবে রাজি হয়নি। প্রস্তাবটিতে যুদ্ধের বর্তমান সম্মুখসারিতে দুই পক্ষের লড়াই বন্ধ রাখার কথা বলা হয়েছে।রাশিয়া এখন এমন কিছু দাবি সামনে এনেছে, যেগুলো মেনে নেওয়া হলে স্নায়ুযুদ্ধ-পরবর্তী ইউরোপের নিরাপত্তাব্যবস্থা ভেঙে পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। দ্য নিউইয়র্ক টাইমসসহ কয়েকটি সংবাদমাধ্যমের হাতে আসা গোপন নথি অনুযায়ী, রাশিয়া চায় সামরিক জোট ন্যাটো মধ্য ও পূর্ব ইউরোপ থেকে সেনা প্রত্যাহার করুক। একই সঙ্গে জোটটির আকার আর বড় না করার প্রতিশ্রুতি দিক।
পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে আলাদা চুক্তি করতে চায় মস্কো। এটি ভিন্ন এক কৌশল। ওই চুক্তি অনুযায়ী, একে অপরের ওপর আগ্রাসন চালানো যাবে না। রাশিয়ার প্রতিবেশী এস্তোনিয়া বা ফিনল্যান্ডের কাছে এ চুক্তি আকর্ষণীয় মনে হতে পারে। আবুধাবিতে আলোচনার পর রুশ আলোচক আলেক্সেই দ্রোবিনিন বলেছিলেন, এ ধরনের চুক্তি ন্যাটোর সদস্যদেশগুলোর সঙ্গেও করা যেতে পারে।
ন্যাটোর সদস্যদেশগুলোর সঙ্গে এমন চুক্তি হলে, তারা মস্কোর কাছ থেকে অতিরিক্ত কিছু নিরাপত্তার নিশ্চয়তাও পেতে পারে; কিন্তু একের পর এক দেশের সঙ্গে এ ধরনের চুক্তি কার্যকর হলে ন্যাটোর মূল নীতিটিই অকার্যকর হয়ে পড়তে পারে। সেই নীতি অনুযায়ী, জোটের ৩২টি সদস্যদেশের যেকোনো একটির ওপর হামলাকে সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হয়।
ফ্রান্সের ডানপন্থী নেতা মারিন লো পেন এরই মধ্যে বলেছেন, আগামী এপ্রিলের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলে ছয় মাসের মধ্যে ইউক্রেনকে দেওয়া ফ্রান্সের সামরিক ও আর্থিক সহায়তা বন্ধ করে দেবেন।আবুধাবিতে রাশিয়া–ইউক্রেন আলোচনার দ্বিতীয় দিনে সংবাদ সম্মেলনে কথা বলেন মার্কিন দূত জ্যারেড কুশনাররাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা বরিস বোন্দারেভ। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার অভিযানের প্রতিবাদে চাকরি ছেড়েছিলেন তিনি। বোন্দারেভ বলেন, এ ধরনের চুক্তি হলে ‘ন্যাটো ভেঙে পড়বে’। তখন ইউরোপের দেশগুলোকে ন্যাটোর বাইরে গিয়ে আলাদাভাবে রাশিয়ার মুখোমুখি হতে হবে বলে মনে করেন তিনি।
বোন্দারেভ বলেন, এমন চুক্তির মাধ্যমে ‘ইউরোপ কোনো গুলি ছোড়া ছাড়াই রাশিয়ার কাছে আত্মসমর্পণ করবে। নিজেদের প্রতিরক্ষায় একজন সেনাও হারাতে হবে না, একটি গোলাও খরচ হবে না। এ ধরনের চুক্তি যে ইউরোপের ঐক্য ভেঙে দেওয়ার চেষ্টা, তা একেবারেই স্পষ্ট। ইউরোপের ঐক্য এমনিতেই নানা টানাপোড়েনের মধ্যে রয়েছে। একই সঙ্গে ন্যাটোর ঐক্যও দুর্বল করার চেষ্টা এটি।’
রাশিয়ার এসব দাবি যুক্তরাষ্ট্রের দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের কাছে তুলে ধরা হয়েছে। তবে ইউরোপীয় নেতাদের কাছে উপস্থাপন করা হয়নি। বোন্দারেভের মতে, এ চুক্তিতে এমন শর্ত থাকতে পারে, যার ফলে স্বাক্ষরকারী দেশ অন্য ইউরোপীয় দেশকে সঙ্গে নিয়ে রাশিয়ার বিরুদ্ধে সংঘাতে জড়াতে পারবে না। ফলে মস্কোর বিরুদ্ধে সম্মিলিত প্রতিরক্ষার সম্ভাবনা নষ্ট হয়ে যাবে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কাছে রাশিয়ার এসব দাবি অবাস্তব মনে হচ্ছে। গত বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘অন্য এক বাস্তবতায় বাস করেন’। এর কয়েক ঘণ্টা পর এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, রাশিয়া আসলে কী চায়, তা কেউই ঠিকমতো বুঝতে পারছে না।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কাছে রাশিয়ার এসব দাবি অবাস্তব মনে হচ্ছে। গত বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘অন্য এক বাস্তবতায় বাস করেন’।আবুধাবি আলোচনা কতটা কঠিন ছিল, তা তুলে ধরেছেন ইউক্রেনের একজন শীর্ষ আলোচকও। ২০২২ সাল থেকে রাশিয়ার সঙ্গে প্রতিটি আলোচনায় অংশ নিয়েছেন দাভিদ আরাখামিয়া। বুধবার তিনি বলেন, ‘এবারের অন্যতম জটিল একটি আলোচনা হয়েছে। আমার মনে হয়েছে, রুশ প্রতিনিধিরা খুব কঠোর নির্দেশনা নিয়ে এসেছিলেন। ফলে আলোচনায় অগ্রগতি সত্যিই কঠিন হয়ে পড়েছিল।’
আলোচনা দীর্ঘায়িত করার মাধ্যমে শুধু কিয়েভকে দুর্বল করা নয়, পাশাপাশি ইউরোপের গুরুত্বপূর্ণ দেশগুলোতে নিজেদের রাজনৈতিকভাবে আরও শক্তিশালী করার সুযোগ নিতে চায় রাশিয়া। ফ্রান্সের ডানপন্থী নেতা মারিন লো পেন এরই মধ্যে বলেছেন, আগামী এপ্রিলের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলে ছয় মাসের মধ্যে ইউক্রেনকে দেওয়া ফ্রান্সের সামরিক ও আর্থিক সহায়তা বন্ধ করে দেবেন।
ন্যাটোতে যোগ দেওয়ার বিনিময়ে ইউক্রেনকে ভূখণ্ড ছাড়ার কথা বলেছে যুক্তরাষ্ট্র: জেলেনস্কিফ্রান্সের ডানপন্থী নেতা মারিন লো পেন। প্যারিস, ফ্রান্স, ৩১ মার্চ ২০২৫অন্যদিকে বাজেট, ঋণ ও অর্থনৈতিক স্থবিরতা নিয়ে বিতর্কের জেরে জার্মানির ক্ষমতাসীন জোট ভেঙে পড়লে আগাম নির্বাচনে জয়ী হওয়ার সুযোগ তৈরি হতে পারে ডানপন্থী অল্টারনেটিভ ফর জার্মানির (এএফডি)। এএফডিও ইউক্রেনকে সহায়তা দেওয়া বন্ধ করতে চায়। পাশাপাশি মস্কোর সঙ্গে শান্তি আলোচনা শুরু এবং রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পক্ষে দলটি।
লো পেন ও এএফডি জয়ী হলে ইউক্রেনের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠবে। এমনিতেই মিত্রদের কাছ থেকে সহায়তা পাওয়া নিয়ে কিয়েভকে নানা সমস্যায় পড়তে হচ্ছে। কিয়েভভিত্তিক বিশ্লেষক আলেক্সেই কুশচ বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র যদি একই অবস্থান নেয়, তাহলে এর বিরুদ্ধে আমাদের পক্ষে টিকে থাকা সম্ভব হবে না। ওয়াশিংটন ও ব্রাসেলসের মধ্যে একটা ভারসাম্য রেখে চলার যে সুযোগ এখনও আমাদের রয়েছে, সেটিও হারিয়ে যাবে।’
মস্কোর পার্কে হামলার পরিকল্পনা, যুক্তরাষ্ট্রের সতর্কবার্তার পর কিশোরকে আটক করল রাশিয়া

Source - www.prothomalo.com ↗