ড্যানিয়েল ক্রেগের বিদায়, নতুন জেমস বন্ড রবার্ট প্যাটিনসন

আইকনিক জেমস বন্ড সিরিজের নতুন সিনেমায় ‘০০৭’ চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন হলিউড তারকা রবার্ট প্যাটিনসন। ড্যানিয়েল ক্রেগের স্থলাভিষিক্ত হয়ে ফ্র্যাঞ্চাইজিটির সপ্তম দাপ্তরিক জেমস বন্ড হিসেবে পর্দায় দেখা যাবে তাঁকে। দীর্ঘ কয়েক মাস ধরে চলা কাস্টিং ও বাছাইপ্রক্রিয়া শেষে প্রযোজনা প্রতিষ্ঠান অ্যামাজন এমজিএম স্টুডিওস আনুষ্ঠানিকভাবে প্যাটিনসনের নাম ঘোষণা করেছে।
Source - www.risingbd.com ↗