বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের খুলনা বিভাগীয় কার্যালয়ের আওতাধীন মোবাইল ল্যাবরেটরি ভ্যান (ভ্রাম্যমাণ খাদ্য পরীক্ষাগার) চুরির চেষ্টার সময় দুইজনকে হাতেনাতে আটক করা হয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলায় বিচারিক কার্যক্রম শেষে আদালত অভিযুক্ত দুইজনকে আট মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। খুলনা জেলা নিরাপদ খাদ্য অফিসার মুন্নী খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন।