সোনার দাম বাড়লে বা কমলে শুধু ব্যক্তি ক্রেতার লাভ–ক্ষতি হয়, বিষয়টা সে রকম নয়। সোনা প্রাকৃতিক সম্পদ হলেও তা উত্তোলন, প্রক্রিয়াজাতকরণ ও বিক্রির সঙ্গে বিশাল নেটওয়ার্ক জড়িত। সেই সঙ্গে সোনা বিশ্বজুড়ে বিনিয়োগের বড় মাধ্যম। বাংলাদেশে প্রাতিষ্ঠানিকভাবে বিনিয়োগের মাধ্যমে হিসেবে সোনা অতটা পরিচিত নয়। তবে সারা বিশ্বে বিনিয়োগমাধ্যম হিসেবে সোনার জনপ্রিয়তা আছে।
বিশ্ববাজারে সোনার দাম এখন এক বছরের বেশি সময়ের মধ্যে সবচেয়ে কম। বেশ কিছু কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যেমন মার্কিন ডলারের চাঙা ভাব, যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ডের উচ্চ মুনাফা ও দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা। খবর রয়টার্স।
সোনার এই দরপতনে একদিকে নতুন ক্রেতাদের জন্য কম দামে কেনার সুযোগ তৈরি হয়েছে, অন্যদিকে বেশি দামে সোনা কিনে রাখা বিনিয়োগকারীদের সম্পদের মূল্য কমেছে। তবে প্রভাব শুধু ক্রেতা ও বিনিয়োগকারীদের মধ্যে সীমাবদ্ধ নয়। সোনার দাম কমলে স্বর্ণখনি কোম্পানির আয় ও মুনাফা, নতুন খনিতে বিনিয়োগ ও স্বর্ণভিত্তিক তহবিলের বিনিয়োগকারীদের ওপরও প্রভাব পড়ে।
সোনার দাম কমলে কার লাভ, কার ক্ষতি

মার্কিন ডলার ও ফেডের সুদের হার, সাধারণত এই দুটি বিষয়ের সঙ্গে সোনার দাম ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। সোনা থেকে সুদ বা লভ্যাংশ পাওয়া যায় না। ফলে যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়লে বন্ড ও অন্যান্য সুদভিত্তিক বিনিয়োগ তুলনামূলকভাবে আকর্ষণীয় হয়ে ওঠে। তখন বিনিয়োগকারীদের একাংশ সোনা থেকে অর্থ সরিয়ে অন্য সম্পদে বিনিয়োগ করেন। পাশাপাশি ডলারের বিনিময়মূল্য বাড়লে অন্যান্য মুদ্রায় বিনিয়োগকারীদের পক্ষে সোনা কেনা ব্যয়বহুল হয়ে পড়ে। এসব কারণে সোনার চাহিদা ও দামে চাপ তৈরি হয়।
বিশ্ববাজারে সোনার দাম কমলে বা বাড়লে দেশের বাজারেও সমন্বয় করা হয়। সর্বশেষ হিসাবে, দেশের বাজারে টানা পাঁচ দফায় দাম কমানোয় প্রতি ভরি দাম প্রায় ১২ হাজার টাকা কমেছে। সর্বশেষ শনিবারের হিসাবে, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা।
কম দামে সোনা কেনার সুযোগ
সোনার দাম কমলে প্রথমত সুবিধা পান নতুন ক্রেতারা। যাঁরা গয়না, সোনার বার বা কয়েন কিনতে চান, তাঁদের জন্য তুলনামূলক কম দামে কেনার সুযোগ তৈরি হয়। বিশেষ করে বিয়ে ও পারিবারিক অনুষ্ঠানের জন্য যাঁরা সোনার গয়না কেনার পরিকল্পনা করছেন, তাঁরা এতে সুবিধা পান।
তবে দাম কমেছে বলেই এখন সোনা কিনলে ভবিষ্যতে লাভ হবে, এমন নিশ্চয়তা নেই। সুদের হার, ডলারের বিনিময়মূল্য, ভূরাজনৈতিক পরিস্থিতি ও কেন্দ্রীয় ব্যাংকের নীতির পরিবর্তনে সোনার দাম আরও কমতে পারে। ফলে স্বল্পমেয়াদি বিনিয়োগকারীদের ঝুঁকি বেশি।
ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের (ডব্লিউজিসি) তথ্য অনুযায়ী, ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে বিশ্বে বার ও কয়েনের মাধ্যমে সোনায় বিনিয়োগ আগের বছরের একই সময়ের তুলনায় ১৯ শতাংশ কমে ২৬৮ টন হয়েছে। উচ্চ দামের পাশাপাশি বাজারের ভবিষ্যৎ গতিপ্রকৃতি নিয়ে অনিশ্চয়তার কারণে ব্যক্তি বিনিয়োগকারীদের একাংশ অপেক্ষার কৌশল নিয়েছেন। অর্থাৎ, তাঁরা ভাবছেন, দেখি না কী হয়। একই সময়ে বিশ্বে গয়না বানানোর সোনার চাহিদা ১৭ শতাংশ কমে ৩১৩ টনে নেমেছে।
অর্থাৎ সোনার দাম কমায় নতুন ক্রেতাদের জন্য সুযোগ তৈরি হলেও বাজারের দিকনির্দেশনা স্পষ্ট না হওয়া পর্যন্ত অনেকেই বিনিয়োগে সতর্ক পন্থা অবলম্বন করছেন।
টানা পাঁচ দফায় সোনার দাম কমল ভরিতে ১২ হাজার টাকাবেশি দামে সোনা কেনা বিনিয়োগকারীদের ক্ষতি
আগে যাঁরা বেশি দামে কিনেছেন, সোনার দাম কমলে তাঁদের ক্ষতি। ধরা যাক, একজন বিনিয়োগকারী প্রতি আউন্স ৪ হাজার ২০০ ডলার দরে সোনা কিনেছেন। পরে দাম কমে ৩ হাজার ৮৪০ ডলার ৫২ সেন্টে নেমে এল। এতে কাগজে–কলমে তাঁর আউন্সপ্রতি লোকসান হবে প্রায় ৩৫৯ ডলার ৪৮ সেন্ট বা ৮ দশমিক ৬ শতাংশ। গয়না বিক্রির সময় দাম কমে যায়। ফলে প্রকৃত লোকসান আরও বাড়তে পারে।
একইভাবে স্বর্ণভিত্তিক এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডের (ইটিএফ) বিনিয়োগকারীরাও ক্ষতিগ্রস্ত হতে পারেন। এসব তহবিলের সম্পদের বড় অংশ সোনার দামের সঙ্গে সম্পর্কিত। ফলে সোনার দাম কমলে তহবিলের সম্পদমূল্য ও শেয়ারদর কমে যাওয়ার ঝুঁকি থাকে।
তবে ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকের তথ্য বলছে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আচরণ ব্যক্তি বিনিয়োগকারীদের মতো নয়। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্যানুসারে, দ্বিতীয় প্রান্তিকে স্বর্ণভিত্তিক ইটিএফ থেকে বিনিয়োগ প্রত্যাহার করা হলেও তৃতীয় প্রান্তিকে এসব তহবিলে নতুন করে ২১১ টন সোনা যুক্ত হয়েছে। ফলে এসব তহবিলের মোট সোনার মজুত বেড়ে রেকর্ড ৪ হাজার ২৫৬ টনে উঠেছে। অর্থাৎ বাজারে অনিশ্চয়তা থাকলেও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের একাংশ সোনায় বিনিয়োগ বাড়িয়েছেন।
স্বর্ণখনি কোম্পানির মুনাফায় চাপ
সোনার দাম কমলে স্বর্ণখনি কোম্পানিও ক্ষতিগ্রস্ত হয়। খনি থেকে সোনা উত্তোলন করতে এসব কোম্পানি বিপুল অর্থ বিনিয়োগ করে। উৎপাদনের জন্য শ্রমিকের মজুরি, জ্বালানি, বিদ্যুৎ, যন্ত্রপাতি, পরিবহন, খনি রক্ষণাবেক্ষণ—এসব বাবদ বিপুল ব্যয়ও হয়। সোনার বাজারদর কমলেও এসব ব্যয় একই অনুপাতে কমে না। ফলে বিক্রয়মূল্য ও উৎপাদন ব্যয়ের ব্যবধান কমে যায়। তখন মুনাফা কমে।
স্বর্ণখনি কোম্পানির উৎপাদন ব্যয় বোঝার জন্য গুরুত্বপূর্ণ সূচক হলো অল-ইন সাসটেইনিং কস্ট (এআইএসসি)। এতে সোনা উত্তোলনের সরাসরি ব্যয়ের পাশাপাশি খনি সচল রাখা, রক্ষণাবেক্ষণ ও প্রয়োজনীয় মূলধনি ব্যয়ের হিসাবও থাকে।
ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে বিশ্বে স্বর্ণখনি কোম্পানিগুলোর গড় এআইএসসি প্রতি আউন্সে ১ হাজার ৯৩০ ডলারে উঠেছে। আগের প্রান্তিকের তুলনায় যা ৮ শতাংশ এবং আগের বছরের একই সময়ের তুলনায় ২২ শতাংশ বেশি। জ্বালানি, খনির উপকরণ ও রক্ষণাবেক্ষণ ব্যয় বৃদ্ধির কারণে উৎপাদন খরচ বেড়েছে।
দেখা যাচ্ছে, সোনার দাম কমে যদি উৎপাদন ব্যয় একই থাকে বা বৃদ্ধি পায়, তাহলে খনি কোম্পানিগুলোর মুনাফা দ্রুত কমে যায়। যেসব খনিতে উৎপাদন ব্যয় বেশি, তাদের ঝুঁকি বেশি। দীর্ঘ সময় সোনার দাম উৎপাদন ব্যয়ের কাছাকাছি চলে এলে কিছু খনি উৎপাদন কমাতে বাধ্য হতে পারে। নতুন খনি অনুসন্ধান ও সম্প্রসারণের পরিকল্পনাও পিছিয়ে যেতে পারে।
স্বর্ণখনি কোম্পানির শেয়ারেও অস্থিরতা
সোনার দাম কমলে শুধু খনি থেকে উত্তোলিত সোনার বিক্রয়মূল্যই কমে না, কোম্পানিগুলোর শেয়ারের দামও কমে যায়। বিনিয়োগকারীরা আশঙ্কা থাকে, ভবিষ্যতে কোম্পানির আয় ও মুনাফা কমে যাবে।
স্বর্ণখনি কোম্পানির শেয়ারের বৈশিষ্ট্য হলো সোনার দামের পরিবর্তনের তুলনায় এসব শেয়ারের দর অনেক সময় বেশি ওঠানামা করে। সোনার বিক্রয়মূল্য কমলেও উৎপাদন ব্যয় প্রায় অপরিবর্তিত থাকে। ফলে সোনার দাম সামান্য কমলেও মুনাফা উল্লেখযোগ্যভাবে কমতে পারে।
ধরা যাক, কোনো কোম্পানি আউন্সপ্রতি সোনা উৎপাদনে ১ হাজার ৯০০ ডলার ব্যয় করে এবং ৪ হাজার ডলারে বিক্রি করে। অর্থাৎ উদ্বৃত্ত থাকে ২ হাজার ১০০ ডলার। কিন্তু দাম ৩ হাজার ৫০০ ডলারে নেমে এলে সেই উদ্বৃত্ত কমে হবে ১ হাজার ৬০০ ডলার। অর্থাৎ সোনার দাম ১২ দশমিক ৫ শতাংশ কমলেও উদ্বৃত্ত কমে যায় প্রায় ২৩ দশমিক ৮ শতাংশ।
এ কারণে স্বর্ণখনি কোম্পানির শেয়ারে বিনিয়োগের ঝুঁকি তুলনামূলক বেশি। তবে সব কোম্পানির উৎপাদন ব্যয়, ঋণ, মজুত ও খনির সক্ষমতা এক নয়। যেসব কোম্পানির উৎপাদন ব্যয় কম, দাম কমার সময় তুলনামূলকভাবে সেসব কোম্পানি ভালো অবস্থানে থাকতে পারে।
কেন্দ্রীয় ব্যাংক সোনা কেনে কেন
কেন্দ্রীয় ব্যাংকের অবস্থান আবার কিছুটা ভিন্ন। সোনার দাম কমলে তাদের হাতে থাকা সোনার বাজারমূল্য কমে যায়। কিন্তু একই সঙ্গে কম দামে নতুন সোনা কেনার সুযোগ তৈরি হয়।
ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের ৩ নভেম্বর প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো নিট ৩২১ টন সোনা কিনেছে। আগের বছরের একই সময়ের তুলনায় যা ৪২ শতাংশ বেশি। চলতি বছরের প্রথম ৯ মাসে কেন্দ্রীয় ব্যাংকগুলো মোট সোনা কিনেছে ৬৭৫ টন।
কেন্দ্রীয় ব্যাংকগুলো সাধারণত দীর্ঘমেয়াদি রিজার্ভ ব্যবস্থাপনার অংশ হিসেবে সোনা কেনে। ডলারের ওপর নির্ভরতা কমানো, বৈদেশিক মুদ্রার রিজার্ভে বৈচিত্র্য আনা, ভূরাজনৈতিক ও আর্থিক ঝুঁকি মোকাবিলা—এমন নানা কারণে তারা সোনা কিনে থাকে। ফলে স্বল্প মেয়াদে সোনার দাম কমলেও দীর্ঘমেয়াদি রিজার্ভ ব্যবস্থাপনায় সোনার গুরুত্ব কমে না।
বিশ্ববাজারে সোনার দাম কমলে বাংলাদেশের ক্রেতারাও লাভবান হতে পারেন। তবে ডলারের বিনিময়মূল্য, সরবরাহ, আমদানি ও শুল্ক—এসব কারণে আন্তর্জাতিক বাজারে দরপতনের সুফল দেশের ক্রেতারা অতটা না–ও পেতে পারেন। আবার পুরোনো অলংকার বিক্রির সময় মজুরি, ভ্যাট ও অবচয়ের কারণে ক্রেতাদের লোকসানও হতে পারে।
সামগ্রিকভাবে বলা যায়, সোনার দাম কমলেই যে সবার লাভ, বিষয়টা সে রকম নয়। আবার সবার জন্য ক্ষতির, তা–ও নয়। বিষয়টি নির্ভর করে সোনা কারা কিনছেন, কারা বিক্রি করছেন, কোথায় কিনছেন, তার ওপর। ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিক্রিয়াও এক নয়।

Source - www.prothomalo.com ↗