জীবনের চারটি দশক পেরিয়ে আসা একজন মানুষ জীবনের নানান দিক চেনেন। তবে এই বয়সে এসে হঠাৎ নিজের শরীরটাকেই লাগতে পারে অচেনা। এমনটা কেন হয়? হারিয়ে ফেলা পুরোনো ‘আমি’কে কি ফিরে পাওয়া সম্ভব? স্কয়ার হাসপাতাল লিমিটেডের মেডিসিন বিভাগের অ্যাসোসিয়েট কনসালট্যান্ট ডা. তাসনোভা মাহিন-এর সঙ্গে কথা বলে জানাচ্ছেন রাফিয়া আলম
বয়স বাড়ার সঙ্গে শরীরে ধীরে ধীরে নানা পরিবর্তন ঘটতে থাকে। দেহের গড়নেও আসতে পারে পরিবর্তন। কারও ওজন বাড়ে। কারও আবার ওজন না বাড়লেও বাড়তে থাকে ভুঁড়ি। কেউ হয়ে যান খিটখিটে। মেজাজ নিয়ন্ত্রণ করতে না পেরে হয়তো নিজেই পরে ভাবেন, ‘এটা কি আমি!’
এই বয়সে পরিবার কিংবা কর্মক্ষেত্রের দায়িত্ব অনেকটাই বেশি থাকে। আপনার জীবনের এই পর্যায়ে পরিবারের শিশু-কিশোর বা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা আপনার ওপর নানাভাবে নির্ভরশীল। কর্মক্ষেত্রেও অনুজদের সামনে আত্মপ্রত্যয়ী থাকতে হয়। বাড়িতে কিংবা অফিসে এই মানুষগুলোকে আপনার অসুবিধার কথা বুঝতে দেওয়ারও সুযোগ নেই।
চল্লিশের পর নিজের শরীরকে কেন অচেনা লাগে

কেন অচেনা লাগে নিজেকে
শারীরিকভাবে কম সক্রিয় থাকা, পুষ্টির অভাব এবং হরমোনজনিত পরিবর্তনের কারণে এই বয়সে দেহে মেদ জমার প্রবণতা বাড়তে পারে। এসব কারণেই পেশির ভর ও শক্তি কমে যাওয়া এবং হাড়ক্ষয়ের মতো ব্যাপারও ঘটতে পারে।
একদিকে ক্ষয় হচ্ছে পেশি, অন্যদিকে দেহে জমছে মেদ। দুটির প্রভাব মিলিয়ে ওজন তেমন না কমলেও বদলাতে পারে দেহের গড়ন। বয়সের সঙ্গে কমতে পারে প্রাণশক্তি ও উদ্দীপনা।
ওজন তেমন না কমলেও বদলাতে পারে দেহের গড়নহরমোনের পরিবর্তনে কারও কারও মনমেজাজে নেতিবাচক প্রভাব পড়ে। ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। কিংবা ঘুমানোর পরেও রয়ে যেতে পারে ক্লান্তি। অবসন্ন লাগতে পারে। মনোযোগেও ব্যাঘাত ঘটতে পারে। বিশেষত নারীদের ক্ষেত্রে হরমোনজনিত কারণে এ ধরনের সমস্যা বেশি হতে পারে।
তবে মানসিক চাপ, পারিবারিক সমস্যা এবং শারীরিক অসুস্থতার কারণেও নারী বা পুরুষ যে কারও মনমেজাজ বিগড়ে থাকতে পারে। হরমোনজনিত কারণে দাম্পত্য সম্পর্কের স্বাভাবিকতাও কিছুটা ব্যাহত হতে পারে।
বয়সের সঙ্গে সঙ্গে মুখের হাড়ের গঠন, ত্বকের কোলাজেন ও ইলাস্টিন এবং ত্বকের নিচের স্বাভাবিক চর্বিতে কিছু পরিবর্তন হতে পারে। ফলে মুখের গড়ন খানিকটা বদলে যেতে পারে। দৃশ্যমান হয়ে উঠতে পারে বলিরেখা।
মোটকথা, কুড়ি বা ত্রিশ পেরোনো আপনি যে চমৎকার ছন্দে জীবনযাপন করতেন, সেই ছন্দটা হারিয়ে যাওয়াতেই নিজেকে আপনার মনে হতে পারে অচেনা।
তবে আপনি একা নন
মনের ওপরও চাপ বাড়তে থাকে চল্লিশ বছরের পর থেকেবয়স বাড়ার সঙ্গে শরীর ও মনে কিছু পরিবর্তন আসা সবার জন্যই স্বাভাবিক। অবশ্য সবার ক্ষেত্রে পরিবর্তনের ধরন এবং সময়টা এক নয়।
নারীদের ক্ষেত্রে এই বয়সে মাসিক অনিয়মিত হওয়া, হুট করে গরম লেগে ওঠা কিংবা অতিরিক্ত ঘাম হওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। মেনোপজের আগের এই সময়টাকে বলা হয় পেরিমেনোপজ।
পুরুষদের ক্ষেত্রেও বয়সের সঙ্গে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা পরিবর্তিত হয়। তবে এই পরিবর্তন সাধারণত নারীদের তুলনায় অনেকটাই ধীরে ঘটে।
নিজেকে কি ফিরে পাওয়া যায়
জীবনসঙ্গীর সঙ্গে অনুভূতি ভাগ করে নিনবয়সের কাছে হার মানতে হবে, বিষয়টা এমন নয়। কিছু বিষয় মেনে চলুন—মনের যত্ন নিন।
ধ্যান করতে পারেন। প্রকৃতির মাঝে সময় কাটান। সপ্তাহে অন্তত পাঁচ দিন মিনিট কুড়ি সময় শরীরে রোদ লাগান।
মস্তিষ্ককে সচল রাখুন। বই পড়ুন। সৃজনশীল কাজে যুক্ত থাকুন। নতুন কিছু শিখতে পারেন।
নিয়মিত শরীরচর্চা তো করবেনই। স্ট্রেংথ ট্রেনিং এবং ভারসাম্যের ব্যায়ামে মনোযোগী হোন।
পর্যাপ্ত পানি, টাটকা ফলমূল ও শাকসবজি খান। আমিষের ব্যাপারেও অবহেলা করবেন না। এই বয়সেও ডিম-দুধের মতো কিছু পুষ্টিকর খাবার প্রয়োজন।
বয়স ত্রিশের আগেই যে ৩০টি কাজ করবেনধূমপান, জর্দা, গুল ও অন্যান্য তামাকজাত দ্রব্য এবং অ্যালকোহল এড়িয়ে চলুন।
নিজেকে সময় দিন। বন্ধুদের সময় দিন।
জীবনসঙ্গীকেও সময় দিন। তাঁর সঙ্গে অনুভূতি ভাগ করে নিন। খোলামেলা আলোচনা করলে অনেক সমস্যার সমাধান সহজে করা যায়। দুজনের ইচ্ছা-অনিচ্ছাকেই গুরুত্ব দিন।
যেকোনো শারীরিক অস্বাভাবিকতা দেখা দিলে চিকিৎসকের শরণাপন্ন হওয়া প্রয়োজন। যেমন দীর্ঘদিন ধরে অস্বাভাবিক ক্লান্তি, অবসন্নতা, মন খারাপ ভাব, কোনো কিছুতে আগ্রহ না পাওয়া, অতিরিক্ত উদ্বেগ, মনোযোগের সমস্যা কিংবা নারীর মাসিক অনিয়মিত হওয়ার মতো সমস্যার পেছনে বয়সজনিত কারণ ছাড়া অন্য কারণও থাকতে পারে।
সুস্থ থাকলেও প্রতিবছর চিকিৎসকের পরামর্শ নিন।
মনে রাখবেন, বহু চেষ্টা করেও আপনি পঁচিশ বছর বয়সে ফিরতে পারবেন না। তারুণ্য ফিরে পেতে এমন কিছু করা উচিত নয়, যাতে শরীরে কষ্ট হয়। নিজের বয়সী ‘আমি’কে মন থেকে গ্রহণ করুন। বয়সের সৌন্দর্যটাও উপভোগ করুন।
বয়স ত্রিশের পর গ্যাস্ট্রিকের ব্যথা নাকি হার্ট অ্যাটাকের লক্ষণ

Source - www.prothomalo.com ↗