দেশে রাসায়নিক কীটনাশকের ব্যবহার আশঙ্কাজনকভাবে বাড়লেও স্বাস্থ্যঝুঁকি ও নিরাপত্তার বিষয়টি ব্যাপকভাবে অবহেলিত রয়েছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) এক গবেষণায় দেখা গেছে, দেশের ৮৬ শতাংশ কৃষকই কীটনাশকের নিরাপদ ব্যবহার সম্পর্কে কোনো প্রশিক্ষণ পাননি।