নাটোরের নলডাঙ্গায় অনুমোদন ও প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া ধানের বীজ প্যাকেটজাত করার অভিযোগে সেলিম বীজ ভান্ডারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভুয়া ঠিকানা ব্যবহার করে মুদ্রিত বিপুল পরিমাণ গমের বীজের মোড়ক জব্দ করা হয়েছে।