সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) ভোর ৫টার দিকে কড়া নিরাপত্তায় তাকে ঢাকার উদ্দেশে পাঠানো হয় এবং সকাল ১০টার দিকে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌছান।