Bangladesh · 2026-11-17 10:00:00

কার্বন কমাতে নতুন প্রযুক্তির খোঁজ

কার্বন কমাতে নতুন প্রযুক্তির খোঁজ
২০২৬ সাল পৃথিবীর অন্যতম উষ্ণ বছর হতে যাচ্ছে। তাপপ্রবাহ, দাবানল, বন্যা, ঘূর্ণিঝড় ও ভূমিধসে প্রাণ হারিয়েছেন হাজার হাজার মানুষ। অস্ট্রেলিয়ায় তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে, ইউরোপে দাবানলে পুড়েছে লাখ লাখ হেক্টর বনভূমি। নেপালে হিমবাহ ধসে ভয়াবহ বন্যা হয়েছে। দক্ষিণ এশিয়ায় তীব্র গরমে বিপর্যস্ত হয়েছে জনজীবন। বিজ্ঞানীদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে এমন চরম আবহাওয়ার ঘটনা আরও ঘন ঘন ঘটছে।
এই পরিস্থিতিতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নতুন এক প্রযুক্তি নিয়ে আলোচনা হচ্ছে। প্রযুক্তিটির নাম কার্বন ডাই-অক্সাইড অপসারণ বা সিডিআর (CDR)। এর মাধ্যমে বায়ুমণ্ডল থেকে সরাসরি কার্বন ডাই-অক্সাইড সংগ্রহ করে মাটির গভীরে, সমুদ্রের তলদেশে কিংবা বিভিন্ন পণ্যে সংরক্ষণ করা হয়। জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এ প্রযুক্তিটি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে তুরস্কের আনতালিয়ায়।
বিজ্ঞানীরা বলছেন, শিল্পকারখানা ও জীবাশ্ম জ্বালানি পোড়ানোর কারণে বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ বাড়ছে। এতে পৃথিবীর তাপমাত্রাও বাড়ছে। প্যারিস জলবায়ু চুক্তিতে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। তবে জাতিসংঘের আশঙ্কা, পৃথিবী শিগগিরই এই সীমা অতিক্রম করবে। শতাব্দীর শেষ নাগাদ তাপমাত্রা বৃদ্ধি ২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে।
কার্বন অপসারণের কয়েকটি পদ্ধতি রয়েছে। বিশেষ যন্ত্রের সাহায্যে বাতাস থেকে কার্বন ডাই-অক্সাইড সংগ্রহ করা যায়। বন ও ম্যানগ্রোভ বনায়নও প্রাকৃতিকভাবে কার্বন শোষণে সাহায্য করে।
পৃথিবীর সবচেয়ে বিরল মাছ কোনটিতবে প্রযুক্তিটির ব্যবহার এখনো খুব সীমিত। বছরে পৃথিবী থেকে প্রায় ২০০ কোটি টন কার্বন অপসারণ করা হচ্ছে। এর প্রায় পুরোটাই হচ্ছে নতুন বন তৈরি ও গাছ লাগানোর মাধ্যমে। যন্ত্রের সাহায্যে সরাসরি বাতাস থেকে কার্বন সংগ্রহের পরিমাণ মাত্র ২০ লাখ টন। এই প্রযুক্তি নিয়ে কাজ করা প্রতিষ্ঠানগুলোও অর্থসংকট ও নানা সমস্যার মুখে পড়ছে।
কপ৩১ সম্মেলনে কার্বন অপসারণের পাশাপাশি কার্বন ক্যাপচার অ্যান্ড স্টোরেজ বা সিসিএস নিয়েও আলোচনা হচ্ছে। এই পদ্ধতিতে বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ার আগেই কারখানা বা বিদ্যুৎকেন্দ্রের নির্গত কার্বন সংগ্রহ করে মাটির গভীরে সংরক্ষণ করা হয়। তবে পরিবেশকর্মীদের একাংশ এই প্রযুক্তির বিরোধিতা করছেন। তাঁদের আশঙ্কা, এর ওপর অতিরিক্ত নির্ভরতা তৈরি হলে তেল, গ্যাস ও কয়লার ব্যবহার কমানোর উদ্যোগ পিছিয়ে যেতে পারে।
কার্বন অপসারণের পক্ষে থাকা বিজ্ঞানীদের মতে, পৃথিবীর তাপমাত্রা নিরাপদ পর্যায়ে ফিরিয়ে আনতে এই প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। জাতিসংঘের পরিবেশবিষয়ক সংস্থার এক হিসাব অনুযায়ী, বৈশ্বিক উষ্ণতা আবার ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামাতে চলতি শতাব্দীতে প্রায় ৩২০০০ কোটি টন কার্বন ডাই-অক্সাইড অপসারণ করতে হতে পারে।
বাসায় বাথরুম, অফিসে ওয়াশরুম, জায়গা অনুযায়ী বাথরুমের নাম ভিন্ন কেনতবে পরিবেশকর্মীরা সতর্ক করছেন, ভবিষ্যতে কার্বন সরিয়ে নেওয়ার প্রযুক্তি আসবে, এমন আশায় এখনই দূষণ কমানোর কাজ পিছিয়ে দেওয়া বিপজ্জনক। বিপুল পরিমাণ কার্বন সংরক্ষণ করতে গেলে বনভূমি ও সমুদ্রের পরিবেশেও বড় ধরনের পরিবর্তন আসতে পারে। তাঁদের মতে, প্রথম কাজ হলো জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো এবং কার্বন নিঃসরণ বন্ধ করা। পাশাপাশি বন ও ম্যানগ্রোভ রক্ষা করতে হবে।
২০২৬ সালের চরম আবহাওয়ার ঘটনাগুলো পৃথিবীর জন্য বড় সতর্কবার্তা। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নতুন প্রযুক্তি গুরুত্বপূর্ণ হতে পারে। তবে প্রযুক্তির পাশাপাশি প্রয়োজন এখনই দূষণ কমানোর কার্যকর উদ্যোগ। কারণ, পৃথিবীকে বাসযোগ্য রাখতে আজকের সিদ্ধান্তই ভবিষ্যতের আবহাওয়া নির্ধারণ করবে।
সূত্র: দ্য গার্ডিয়ান
বৈরালি মাছ নিয়ে তিস্তাপাড়ের ৯৮ বছরের দৌলত খাঁ

Source - www.kishoralo.com ↗