কোনো কারণে অভিবাসনের আবেদন প্রত্যাখ্যাত হলে সংশ্লিষ্ট অভিবাসনপ্রত্যাশীকে আফ্রিকার দেশ রুয়ান্ডায় পাঠিয়ে দেওয়া হবে—এমন একটি পরিকল্পনার কথা জানিয়েছে ইউরোপের পাঁচটি দেশ।
পরিকল্পনায় বলা হয়েছে, আগামী বছরের শুরুর দিকে এটা কার্যকর হবে। ইউরোপের পাঁচ দেশে প্রত্যাখ্যাত হওয়া অভিবাসনপ্রত্যাশীদের রুয়ান্ডায় নিয়ে গিয়ে একটি প্রত্যাবাসন কেন্দ্রে নিয়ে রাখা হবে।
অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে এ পরিকল্পনা করা পাঁচটি ইউরোপীয় দেশ হলো অস্ট্রিয়া, ডেনমার্ক, জার্মানি, গ্রিস ও নেদারল্যান্ডস।
গতকাল সোমবার অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিত পাঁচ দেশের অভিবাসনবিষয়ক সম্মেলনে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মানবাধিকার সংগঠনগুলো এ পরিকল্পনার নিন্দা জানিয়েছে। তাদের আশঙ্কা, এর ফলে ঝুঁকিতে থাকা এসব মানুষ নির্যাতনের শিকার হতে পারেন।
ইউরোপ থেকে দেশটিতে পাঠানো ব্যক্তিদের সামনে তিনটি বিকল্প খোলা থাকবে। তা হলো এসব ব্যক্তি চাইলে নিজ দেশে ফেরত যেতে পারেন। তাঁরা রুয়ান্ডায় স্থায়ী হতে পারেন। চাইলে কেউ রুয়ান্ডা থেকে তৃতীয় কোনো দেশে পাড়ি জমানোর সুযোগ বেছে নিতে পারেন।পরিকল্পনাটি নিয়ে রুয়ান্ডা সরকারের সঙ্গে ইউরোপীয় দেশগুলোর এখনো আলোচনা চলছে বলেও জানা গেছে। এ বিষয়ে গতকাল রুয়ান্ডার পক্ষ থেকে বলা হয়েছে, ইউরোপ থেকে দেশটিতে পাঠানো ব্যক্তিদের সামনে মোট তিনটি বিকল্প খোলা থাকবে।
অভিবাসনের আবেদন খারিজ হলেই পাঠানো হবে রুয়ান্ডায়, জানাল ইউরোপের ৫ দেশ

বিকল্পগুলো হলো এসব ব্যক্তি চাইলে নিজ দেশে ফেরত যেতে পারেন। তাঁরা রুয়ান্ডায় স্থায়ী হতে পারেন। চাইলে কেউ রুয়ান্ডা থেকে তৃতীয় কোনো দেশে পাড়ি জমানোর সুযোগ বেছে নিতে পারেন। তবে সেই দেশে তাঁর বৈধভাবে বসবাসের অধিকার থাকতে হবে।
অভিবাসনপ্রত্যাশীদের রুয়ান্ডায় পাঠাতে যুক্তরাজ্যে বিল পাস, শিগগিরই ফ্লাইট শুরুইউরোপের পাঁচটি দেশ জানিয়েছে, মহাদেশটিতে অভিবাসীর সংখ্যা বাড়তে না দেওয়াই তাদের এ পরিকল্পনার লক্ষ্য। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) কয়েক বছর ধরেই অভিবাসন নীতি কঠোর করার চেষ্টা করছে। আশ্রয়প্রার্থীদের আসা কমানো ও যেসব অভিবাসনপ্রত্যাশীর ইউরোপে থাকার আইনি অধিকার নেই, তাঁদের নিজ দেশে ফেরত পাঠানোর উদ্যোগও নিয়েছে ইইউ।
ইউরোপের দেশগুলোর এ পরিকল্পনার সঙ্গে যুক্তরাজ্যের ২০২২ সালের বাতিল হয়ে যাওয়া চুক্তিটির কোনো তুলনা চলে না বলে মন্তব্য করেছেন জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী আলেক্সান্ডার ডোবরিন্ট। তিনি বলেন, পরিকল্পনার আওতায় শুধু যাঁদের আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যান করা হবে, তাঁদেরই রুয়ান্ডায় পাঠানো হবে।এ বিষয়ে ডেনমার্কের প্রধানমন্ত্রী মিতে ফ্রেডেরিকসেন বলেন, ‘আমার মনে হয়, এ পরিকল্পনা বড় ধরনের পরিবর্তন আনবে। অবৈধ অভিবাসনের বিশাল চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের সক্ষমতা বাড়বে।’
ফ্রেডেরিকসেন আরও বলেন, ‘আমরা মানব পাচারকারীদের ব্যবসার পথ বন্ধ করতে প্রতিশ্রুতিবদ্ধ। এ জন্য আমরা নিজেদের সীমান্তের নিয়ন্ত্রণ ফিরিয়ে নেব। অবৈধ অভিবাসনের প্রণোদনা বন্ধ করা হবে।’
পাঁচ দেশের অভিবাসনবিষয়ক সম্মেলন শেষে অস্ট্রিয়ার চ্যান্সেলর ক্রিশ্চিয়ান স্টকার গতকাল এক বিবৃতিতে বলেন, ‘আজ আমরা অভিবাসন নীতিতে সত্যিকার অর্থেই একটি ঐতিহাসিক নীতিগত পরিবর্তন আনতে পেরেছি বলে আমি আনন্দিত।’
অন্যদিকে রুয়ান্ডার স্বরাষ্ট্রমন্ত্রী ভিনসেন্ট বিরুতা বলেছেন, ইউরোপে থিতু হওয়ার অধিকার না থাকা এসব ব্যক্তিকে তাঁর দেশ দ্বিতীয় সুযোগ দেবে।
ইউরোপ থেকে পাঠানো অভিবাসনপ্রত্যাশীদের মানবাধিকার কীভাবে নিশ্চিত করা হবে, জানতে চাইলে ভিনসেন্ট বিরুতা বলেন, এ জন্য একটি স্বাধীন পর্যবেক্ষণব্যবস্থা থাকবে। এ ক্ষেত্রে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) সঙ্গে সহযোগিতার ভিত্তিতে কাজ করা হবে।
মিতে ফ্রেডেরিকসেন, ডেনমার্কের প্রধানমন্ত্রীআমার মনে হয়, এ পরিকল্পনা বড় ধরনের পরিবর্তন আনবে। অবৈধ অভিবাসনের বিশাল চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের সক্ষমতা বাড়বে।ইউরোপের এ পরিকল্পনার সমালোচনা করে ৪৭টি মানবাধিকার সংস্থা, ট্রেড ইউনিয়ন ও সহায়তা সংস্থা একটি যৌথ বিবৃতি দিয়েছে। বিবৃতিতে পরিকল্পনাটি বাতিল করার আহ্বান জানানো হয়েছে।
এর আগে ২০২০-এর দশকের শুরুর দিকে যুক্তরাজ্য আর রুয়ান্ডার মধ্যে করা অভিবাসন চুক্তির বিরুদ্ধেও একই ধরনের সমালোচনার ঝড় উঠেছিল।
ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি ও ডাচ্ কাউন্সিল ফর রিফিউজিসহ অন্যান্য সংগঠনের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ‘পরিকল্পনাটির মধ্য দিয়ে সমাজের সবচেয়ে প্রান্তিক জনগোষ্ঠীর একটি অংশের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকি মেনে নেওয়া হচ্ছে। বিনিময়ে এসব দেশ অভিবাসন ঠেকানোর লক্ষ্য অর্জন করতে চায়। অথচ বিভিন্ন তথ্যপ্রমাণ বলছে, সেই লক্ষ্য অর্জিত হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।’
হিউম্যান রাইটস ওয়াচের একজন গবেষক বলেন, এ চুক্তির মাধ্যমে এমন একটি সরকারকে অর্থায়ন এবং রাজনৈতিকভাবে শক্তিশালী করা হবে; যারা দেশের ভেতরে–বাইরে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী।
ভিনসেন্ট বিরুতা, রুয়ান্ডার স্বরাষ্ট্রমন্ত্রীইউরোপে থিতু হওয়ার অধিকার না থাকা এসব ব্যক্তিকে দ্বিতীয় সুযোগ দেওয়া হবে।ইউরোপের দেশগুলোর এ পরিকল্পনার সঙ্গে যুক্তরাজ্যের ২০২২ সালের বাতিল হয়ে যাওয়া চুক্তিটির কোনো তুলনা চলে না বলে মন্তব্য করেছেন জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী আলেক্সান্ডার ডোবরিন্ট। তিনি বলেন, পরিকল্পনার আওতায় শুধু যাঁদের আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যান করা হবে, তাঁদেরই রুয়ান্ডায় পাঠানো হবে।
২০২২ সালে যুক্তরাজ্যের সঙ্গে রুয়ান্ডার করা চুক্তিকে বেআইনি ঘোষণা করেছিলেন ব্রিটেনের সুপ্রিম কোর্ট। আদালত যুক্তি দিয়েছিলেন, অভিবাসনপ্রত্যাশীদের পাঠানোর জন্য তৃতীয় দেশ হিসেবে রুয়ান্ডাকে মোটেও ‘নিরাপদ’ বিবেচনা করা যায় না।
অভিবাসীদের রুয়ান্ডায় পাঠানোর বিষয়টি নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল। সম্ভাব্য অংশীদার দেশ হিসেবে রুয়ান্ডাকে পছন্দের তালিকায় রাখা হয়েছিল। এ ছাড়া উগান্ডা ও উজবেকিস্তানের নামও আলোচনায় এসেছিল।
ইউরোপীয় ইউনিয়নের নতুন প্রত্যাবাসনবিষয়ক বিধিমালাকে তৃতীয় দেশে অভিবাসীদের পাঠানোর আইনি ভিত্তি হিসেবে ব্যবহার করা হবে। এ বিষয়ে গত জুনে ইউরোপীয় পার্লামেন্ট ও সদস্যদেশগুলোর প্রতিনিধিদের মধ্যে সমঝোতা হয়েছিল। তবে এ ধরনের ব্যবস্থার ক্ষেত্রে অংশীদার দেশকে আন্তর্জাতিক আইন অনুযায়ী ‘আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড ও নীতিমালা’ মেনে চলতে হবে।
জার্মানির ডের স্পিগেল পত্রিকা জানিয়েছে, রুয়ান্ডা সরকারের বিরুদ্ধে কর্তৃত্ববাদী পদ্ধতিতে দেশ পরিচালনা করার অভিযোগ রয়েছে। সে ক্ষেত্রে দেশটিকে নির্ভরযোগ্য অংশীদার হিসেবে বিবেচনা করা যায় কি না, সেটা নিয়ে অনেকের মধ্যে সংশয় ও সমালোচনা রয়েছে।
জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আগামী বছরের কেন্দ্রীয় বাজেটে পরীক্ষামূলক এ প্রকল্পের জন্য দুই কোটি ইউরো বরাদ্দের পরিকল্পনা রয়েছে। তবে রুয়ান্ডায় প্রস্তাবিত ‘রিটার্ন হাব’ বা প্রত্যাবাসন কেন্দ্রটি একবার পুরোপুরি প্রতিষ্ঠিত হলে প্রকৃত ব্যয় এর চেয়েও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এক বছরে ৮ হাজার অভিবাসনপ্রত্যাশী নিহত বা নিখোঁজ হয়েছেন: আইওএম

Source - www.prothomalo.com ↗