জাহাজভাঙা শিল্পের ক্ষেত্রে বাসেল কনভেনশনের নিয়ন্ত্রণ থেকে সরে আসার সরকারি সিদ্ধান্ত গভীর উদ্বেগের। শিল্পমালিকদের অনুরোধে নেওয়া এই সিদ্ধান্তে পরিবেশ, শ্রমিক ও উপকূলের মানুষের সুরক্ষার চেয়ে ব্যবসায়িক সুবিধাই প্রাধান্য পেল কি না, সেই প্রশ্ন ওঠা স্বাভাবিক। সরকার একদিকে পরিবেশ রক্ষা ও সবুজ শিল্পায়নের কথা বলছে, অন্যদিকে বিপজ্জনক বর্জ্যের প্রবেশ নিয়ন্ত্রণের আন্তর্জাতিক ব্যবস্থা থেকে সরে আসছে। এটি কি পরিবেশ নিয়ে সরকারের স্ববিরোধী অবস্থানেরই বহিঃপ্রকাশ নয়?
শিল্পমালিকদের পক্ষ থেকে বাসেল ও হংকং কনভেনশনকে ‘এক রোগের দুই চিকিৎসক’ হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছে। এই যুক্তি বিভ্রান্তিকর। দুটির কাজ ও প্রয়োগের ক্ষেত্র এক নয়। বাসেল কনভেনশন বিপজ্জনক বর্জ্যের আন্তসীমান্ত চলাচল নিয়ন্ত্রণ করে। হংকং কনভেনশন মূলত নিরাপদ ও পরিবেশসম্মত জাহাজ পুনর্ব্যবস্থাপনার বিষয়গুলো নিয়ে কাজ করে। ফলে একটি অনুসরণ করলে অন্যটির প্রয়োজন ফুরিয়ে যায় না। বরং দুটি পাশাপাশি কার্যকর থাকলে জাহাজ আমদানি থেকে ভাঙা ও বর্জ্য অপসারণ পর্যন্ত সুরক্ষা জোরদার হওয়ার সুযোগ থাকে।
মালিকদের সুবিধাই কি সরকারের অগ্রাধিকার

বাসেল কনভেনশন সব পুরোনো জাহাজ আমদানি বা জাহাজভাঙা নিষিদ্ধ করে না। বর্জ্যের সংজ্ঞায় পড়ে এবং বিপজ্জনক বর্জ্য বহন করে, এমন জাহাজের চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করে। এর আওতায় রপ্তানিকারক দেশকে বর্জ্যের তথ্য জানাতে হয়, আমদানিকারক দেশের লিখিত সম্মতি নিতে হয় এবং পরিবেশসম্মত অপসারণের ব্যবস্থা নিশ্চিত করতে হয়। নির্ধারিত শর্তে বর্জ্য অপসারণ সম্ভব না হলে তা ফিরিয়ে নেওয়ার দায়ও রয়েছে। এসব সুরক্ষা ছেড়ে দেওয়া বাংলাদেশের স্বার্থে কেন প্রয়োজন, সরকারকে তার স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে।
শিল্পমালিকেরা গ্রিন ইয়ার্ড তৈরিতে বড় বিনিয়োগ করছেন—এটি ইতিবাচক। কিন্তু বিনিয়োগের অঙ্ক পরিবেশগত নিরাপত্তার প্রমাণ নয়। কোনো ইয়ার্ডে বর্জ্য রাখার বিশেষ স্থান থাকলেই সেই বর্জ্য নিরাপদে নিষ্পত্তি হচ্ছে, এমন নিশ্চয়তা মেলে না। লাইসেন্সধারী প্রতিষ্ঠানের কাছে বর্জ্য বিক্রির পর সেটি কোথায় যাচ্ছে, কীভাবে ব্যবহৃত বা অপসারিত হচ্ছে, তারও নজরদারি প্রয়োজন। সরকার কি সেই পুরো প্রক্রিয়ার কার্যকর তদারকি নিশ্চিত করতে পেরেছে?
মিরসরাইয়ে বিশেষায়িত বর্জ্য ব্যবস্থাপনা স্থাপনা নির্মাণের কথা বলা হচ্ছে। অর্থাৎ গুরুত্বপূর্ণ অবকাঠামোটি এখনো নির্মাণাধীন। সেটি চালু হওয়ার আগে, সক্ষমতা যাচাইয়ের আগে এবং সব ধরনের বিপজ্জনক বর্জ্যের নিরাপদ নিষ্পত্তির ব্যবস্থা নিশ্চিত হওয়ার আগেই আন্তর্জাতিক নিয়ন্ত্রণ শিথিল করার তাড়া কেন? ভবিষ্যতের একটি স্থাপনার আশ্বাস দিয়ে বর্তমানের সুরক্ষা সরিয়ে নেওয়া দায়িত্বশীল সিদ্ধান্ত হতে পারে না। বর্জ্য ব্যবস্থাপনায় ঘাটতি থাকলে তার মূল্য দিতে হবে শ্রমিক, স্থানীয় বাসিন্দা ও পরিবেশ–প্রতিবেশকে।
পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্ব শিল্পের প্রয়োজনের সঙ্গে জনস্বার্থের ভারসাম্য রক্ষা করা; শিল্পমালিকদের অনুরোধকে সিদ্ধান্তের প্রধান ভিত্তি করা নয়। যে কমিটির নেতৃত্বে পরিবেশমন্ত্রী রয়েছেন, তার কাছ থেকে পরিবেশগত ঝুঁকির স্বাধীন মূল্যায়ন এবং বিদ্যমান সুরক্ষা আরও শক্তিশালী করার উদ্যোগই প্রত্যাশিত ছিল। সিদ্ধান্তের আগে শ্রমিক প্রতিনিধি, উপকূলের মানুষ, পরিবেশবিশেষজ্ঞ ও অধিকার সংগঠনের মতামত কতটা নেওয়া হয়েছে, সেটিও স্পষ্ট করা প্রয়োজন। নীতিনির্ধারণে যাঁরা মুনাফা পাবেন, শুধু তাঁদের বক্তব্য প্রাধান্য পেলে ক্ষতিগ্রস্ত মানুষের স্বার্থ উপেক্ষিতই থাকবে।
জাহাজভাঙা শিল্পের অর্থনৈতিক গুরুত্ব অস্বীকার করার সুযোগ নেই। তবে বিদেশি জাহাজের বিপজ্জনক বর্জ্য সামলানোর দায় বাংলাদেশের ওপর ঠেলে দেওয়ার সুযোগ তৈরি করে শিল্পের উন্নয়ন হতে পারে না। উন্নত ব্যবস্থাপনায় বিনিয়োগের সুফল হওয়া উচিত দূষণ ও দুর্ঘটনার ঝুঁকি কমা। সেই বিনিয়োগ আন্তর্জাতিক দায়বদ্ধতা এড়ানোর যুক্তি হিসেবে ব্যবহৃত হওয়া গ্রহণযোগ্য নয়। সরকারের উচিত সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করে বাসেল ও হংকং—উভয় কনভেনশনের সুরক্ষা বহাল রাখা।

Source - www.prothomalo.com ↗