আপা শুরুতে আপা ছিল না, ছিল খালা।
হঠাৎ শুনলাম, খালা নাকি রাগ করেছে আম্মার সাথে।
সে কী! কেন?
কারণ, সে চায় না, তাকে আমি খালা ডাকি। বয়সের তাৎপর্যপূর্ণ পার্থক্য থাকলেও দেখা দৃষ্টিতে আমাদের বয়স প্রায় একই লাগে। এ জন্যই কি না জানি না, সে চায় তাকে আমি আপা ডাকব। পরদিন থেকেই সে হয়ে গেল আমার আপার আপা, নাছিমা আপা।
আপা আমাদের বাসায় একটু সাহায্য করে। তার শিডিউল এক দিন পরপর। কাজের ধরন সে-ই ঠিক করেছে। এক দিন কাপড় ধুয়ে দেবে, আরেক দিন ঘর মুছবে। কাপড় ধুলেও সেটা মেলতে পারবে না। তার কাজের অনেক চাপ, এত সময় নেই।
কখনো কখনো কাপড় পরিমাণে একটু বেশি ভেজানো হয়ে গেলে বাসার সবাই আতঙ্কিত থাকি। আপা এসে কার জামাটা কাচতে নিয়ে আগে ঝাড়িটা মারবে।
আপা কি আসবে ডিসেম্বরে?

সেদিন আমি জামাকাপড় ভেজাতে গিয়ে গুঁড়া সাবানের পরিমাণ একটু কম দিয়েছিলাম, সে আমার নামে ঝেড়ে গেছে। বলেছে; আমি যেন আর কাপড় না ভেজাই। এর পর থেকে আপার কথা মেনে আমি আর কাপড়চোপড়ে হাত দিই না। ঘর মোছার দিন একটু ঝাড় দিয়ে পরিষ্কার রাখলে আপার সুবিধা হয়, সে খুশিও হয়। তার হাসিমুখ দেখতে এক আলাদাই প্রশান্তি লাগে। সেদিন আপা কথা প্রসঙ্গে জিজ্ঞাসা করল, ‘আপনেরা নাল (লাল) চাইল কত কইরা আনেন?’
: ১৩৫০, আপনি কত করে আনেন?
: আমি তো বাসমতি খাই, ২৭০০। কোনো দিন আরও কম।
: ওহ! আমাদের সাথে খান আজ?
: নাহ, আইজ সময় নাই। কালকে বিয়ার দাওয়াত আছে। আইতে পারমু না। পরশু আমু।
: কিছু গোছায় রাখা লাগবে?
: কাপড় একগাদা ভিজাইলে অসুবিধা হয়, আমার অনেক কাম।
কয়েকটা ঢোক গিলে খানিক ভেবে আপাকে একটু ভয়ে ভয়েই বললাম, আমি তো খাটো মানুষ। ফ্যানে অনেক ময়লা। যদি একটু ধুলাটা পরিষ্কার করে দিতেন…
: ইয়া মাবুদ, আমি ওইয়া পারুম না।
: আপনি মাশা আল্লাহ অনেক লম্বা! প্লিজ, আপা!
: পারমুই না।
আমি আর উচ্চবাচ্য করি না। হঠাৎ পরদিন থেকে আপা আসে না। প্রেম করলেও মানুষ এমন অস্থির হয় কি না জানি না, আমি স্থির থাকতে পারছি না। আপা কি আমার কথায় রাগ করল? ভেবে মরমে আধমরা হয়ে গেলাম। আপার আবার নিয়ম আছে, দিনে সে ফোন বাসায় রেখে আসে। আর রাত ৯টার পর ফোন ধরে না। ওনাকে ফোনে পেতে রাতে মেসেজ দিয়ে রাখলাম বাংলায়, প্রিয় আপা,
কেমন আছেন? আশা করি ভালো।
আপনি কি সুস্থ আছেন? খুব দুশ্চিন্তায় আছি।
পরদিনই আপা আসল। বলল, ‘রাইতে কী পাঠাইছেন? জানেন না, আমি রাতে মেসেজ দেখি না। দেখছি সকালে!’
: এটা কি আপনার নতুন নিয়ম?
: হ, সবাই তো জানে, তুমি জানো না?
খাইছে! আপা ‘তুমি’তে চলে এসেছে। এর অর্থ, কোনো ঘোষণা আসতে চলেছে।
: হুনো, এই মাসে আমি কামে আইতে পারমু না।
: সে কী, কেন?
: অনেক পরিশ্রম যাইতেছে। মুই সকালে কাম করি এক ব্যাংকের স্যারের বাসায়, হে বছরে ১৫ দিন ছুটি পায়। জিনিসটা মোর পছন্দ হইছে। মুইও এইডা চালু করছি।
এই কয়দিন মুই রেস্ট করুম।
বিরস বদনে ছলছল নয়নে আপার দিকে তাকালাম।
আপা আবার মুখ খুললেন,
: ডিসেম্বর মাসেও মোর এউক্কা পরিকল্পনা আছে।
আপা বলে চললেন, ‘বছর শ্যাষে একটু ঘোরাঘুরির চিন্তা করতাছি।’
: কিন্তু কয়দিন, আপা?
: অনেশ্চেত! কইতে পারলাম না। মোর এহন যাওন লাগব।
: আপা, ফ্যানের ধুলাটা যদি একটু…
: হ, ভালো কথা, আমার ফ্যানের ধুলাও পরিষ্কার করা লাগবে, বাসায় এহন বুয়া আসার কথা। মুই গেলাম।
আপা যেভাবে দেশে ফিরতে পারেনসংবিধিবদ্ধ সতর্কীকরণদিবসীকরণকাকে কীভাবে খুশি করবেন?করপোরেট তেলবেকারত্ব দূরীকরণের উপায়সব বাধা পেরিয়ে সিলিন্ডার হলো ফার্স্টবাঁশি যার যার, বাঁশ সবার

Source - www.prothomalo.com ↗