কার্তিকের প্রথম ভাগে যখন এই লেখা লিখছি, তখন তাপমাত্রায় প্রকৃত হেমন্তকে অনুভব করার কোনো সুযোগই ছিল না। হেমন্তে এমন অসহনীয় তাপমাত্রা নিকট অতীতে অনুভব করেছি কি না, মনে নেই! এই অস্বস্তিকর তাপমাত্রা কমাতে গাছের যে বিরাট ভূমিকা আছে, তা এখন সবার জানা। কিন্তু এক শ বছর বা তার আগেও কিছু মানুষ বুঝতে পেরেছিলেন বৃক্ষ ছাড়া আমাদের এক মুহূর্তও চলবে না।
সমাজে সত্যিকারের দার্শনিক পর্যায়ের এসব মানুষ তাঁদের অন্তর্দৃষ্টি দিয়ে ভবিষ্যৎ দেখতে পান। এক শ বছর আগেও বৃক্ষপ্রেমী জমিদার নরেন্দ্রনারায়ণ রায় উদ্ভিদের গুরুত্ব বুঝতে পেরেছিলেন। তৈরি করেছিলেন বিচিত্র ও দুর্লভ উদ্ভিদে সমৃদ্ধ এক উদ্যান, বলধা গার্ডেন। রাজধানী ঢাকার অসহ্য তাপমাত্রাকে খানিকটা হলেও স্বস্তিদায়ক করে তুলেছে রমনা, বলধা বা বোটানিক্যাল গার্ডেনের মতো কিছু সবুজ পকেট। এই তিন বিশেষ উদ্যানের মধ্যে ঐতিহাসিক বলধা গার্ডেন নানা কারণে গুরুত্বপূর্ণ। এই উদ্যানেরই দুটি বিশেষ ফুল নিয়ে এই লেখা।
বলধা গার্ডেনের নান্দনিক দুই ফুল
অক্টোপাস ট্রি বা আমব্রেলা ট্রি
বলধা গার্ডেনের সিবিলিতে এই গাছ অনেক বছর ধরেই চোখে পড়ে। লালচে রঙের দীর্ঘ মঞ্জরিদণ্ডের কারণে ফুল সহজেই নজর কাড়ে। এ গাছ (Heptapleurum actinophyllum) ১২ মিটার পর্যন্ত উঁচু হতে পারে। কাণ্ড একাধিক এবং প্রতিটি কাণ্ডের শীর্ষে বড় ও আকর্ষণীয় পাতার একটি ছোট মুকুট থাকে। যৌগিক পাতাগুলো ছাতার মতো একটি বিন্যাস তৈরি করে, যে কারণে গাছটি ‘আমব্রেলা ট্রি’ বা ছাতাগাছ নামেও পরিচিত। তবে গাছের চেয়েও চমৎকার এর ফুল। গাছের চূড়ায় দুই মিটার দীর্ঘ উজ্জ্বল লাল রঙের ফুলের ১০-১৫টি লম্বা মঞ্জরি দেখা যায়। গ্রীষ্মের শুরুতে ফুল ফোটা শুরু হয়, বেশ কয়েক মাস ধরে তা অব্যাহত থাকে। ফুল ঝরে পড়ার পর গাঢ় রঙের গোলাকার ফল ধরে। কেউ কেউ শোভাবর্ধক উদ্ভিদ হিসেবে অক্টোপাস ট্রি ঘরে রাখেন। সে ক্ষেত্রে গাছ ছোট আকৃতির থাকে কয়েক ফুটের বেশি উঁচু হয় না এবং তাতে সাধারণত ফুল ফোটে না। উত্তর অস্ট্রেলিয়া এবং দক্ষিণ-পূর্ব নিউগিনি অঞ্চলের এই গাছ বর্তমানে ইনডোর প্ল্যান্টস হিসেবে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এ গাছে ফোটা ফুল প্রচুর পরিমাণে পুষ্পরস তৈরি করে, যা পাখিদের আকৃষ্ট করে এবং এই পাখিরাই পরাগায়নে সহায়তা করে। ফল বিভিন্ন পাখি ও প্রাণীদের প্রিয়।
নাতিশীতোষ্ণ থেকে উষ্ণ জলবায়ু অঞ্চলের উদ্যানগুলোয় শোভাবর্ধক গাছ হিসেবে এ গাছ লাগানো হয়। পূর্ণবয়স্ক গাছে গ্রীষ্মকাল বা শরতের শুরুতে লাল রঙের পুষ্পমঞ্জরি দেখা দেয়। গাছ সুনিষ্কাশিত মাটিতে ভালো জন্মে। কিছু অঞ্চল, যেমন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ও হাওয়াই অঞ্চলে এই গাছ আগ্রাসী হিসেবে বিবেচিত হয়। এই গাছ রয়্যাল হর্টিকালচারাল সোসাইটির ‘অ্যাওয়ার্ড অব গার্ডেন মেরিট’ অর্জন করেছে। বীজ বা কাটিংয়ের মাধ্যমে বংশবিস্তার করা যায়।
সুদর্শন কণ্টকলতা
বলধা গার্ডেনের সিবিলি অংশে আছে এই ফুল। অনেক বছর ধরে গাছটি দেখলেও ফুল প্রথম দেখি ২০১৫ সালে। এই ফুলের পাপড়ি ও মঞ্জরি ঢাকনায় বর্ণাঢ্য আছে।
কণ্টকলতা (Capparis zeylanica) বড় ধরনের গুল্ম শ্রেণির গাছ, ২ থেকে ৮ মিটার পর্যন্ত উঁচু হতে পারে। কখনো কখনো আরোহী বা অনেক দূরেও ছড়িয়ে পড়তে পারে। ডালপালা কাঁটায় ভরা। তরুণ অবস্থায় শাখা–প্রশাখা মরিচা বা ধূসর কোমল রোমাবৃত। পাতা সবৃন্তক, ৫ থেকে ২০ মিমি লম্বা, রোমশ, ডিম্বাকার বা উপবৃত্তাকার। ফুল অক্ষীয় সারিতে বিন্যস্ত, সাদা ও সুদর্শন, সাড়ে তিন থেকে পাঁচ সেমি আড়াআড়ি, পুষ্পবৃন্ত রোমশ, ফলে অতিরিক্ত স্ফীত এবং ৩ সেমি পর্যন্ত দীর্ঘায়িত। পাপড়ি দেড় থেকে দুই সেমি, সাদা, ভেতরের একটি লালাভ দাগযুক্ত, যা পরবর্তী সময়ে বেগুনি লালে বিবর্ণ, দীর্ঘায়িত, গোলাকার, কোমল রোমাবৃত, অর্ধ অখণ্ড বা তরঙ্গিত।
পুংদণ্ড গৌরবর্ণ, পরে ফ্যাকাশে লালে পরিবর্তিত, উপবৃত্তাকার বা ডিম্বাকার। ফল বেরির মতো, ১৬ থেকে ৩০ মিমি, উপবৃত্তাকার বা গোলাকার, ফলত্বক কাষ্ঠল ও পুরু। ফুল ও ফলের মৌসুম ফেব্রুয়ারি থেকে অক্টোবর।
পরিপক্ব ফল আহার্য। কাঁচা ফল সবজি হিসেবে খাওয়া হয়। মূলের বাকল প্রশান্তিদায়ক ও পাকস্থলীর ব্যথা নিবারক। বাকল কলেরায়ও উপকারী। পাতা উত্তেজনারোধী, ফোড়া ও অর্শরোগে ব্যবহার করা হয়।

Source - www.prothomalo.com ↗