স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড় ও বীর মুক্তিযোদ্ধা প্রাণ গোবিন্দ কুন্ডুর নাম চার বছর পর সরকারি গেজেটে সংশোধন করা হয়েছে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা ফুটবল দলের হয়ে খেললেও মুক্তিযোদ্ধাদের সরকারি গেজেটে তাঁর নাম ও ঠিকানা ভুল লেখা হয়েছিল।
আজ মঙ্গলবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল সোমবার এ বিষয়ে সংশোধিত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে প্রাণ গোবিন্দ কুন্ডুর নাম, বাবার নাম ও ঠিকানা সঠিকভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
স্বাধীনতার পক্ষে জনমত গঠন ও মুক্তিযোদ্ধাদের সহায়তায় ১৯৭১ সালে গঠিত হয়েছিল স্বাধীন বাংলা ফুটবল দল। ভারতের বিভিন্ন শহরে ১৬টি প্রদর্শনী ম্যাচ খেলে দলটি মুক্তিযুদ্ধের পক্ষে জনসমর্থন তৈরির পাশাপাশি মুক্তিযোদ্ধা তহবিলে অর্থ সংগ্রহ করেছিল। মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতার পক্ষে গঠিত এই ফুটবল দল ইতিহাসে বিশেষ স্থান করে নিয়েছে।
অবশেষে সরকারি গেজেটে সঠিক পরিচয় পেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড়

এই দলেরই একজন খেলোয়াড় ছিলেন প্রাণ গোবিন্দ কুন্ডু। কিন্তু স্বাধীন বাংলা ফুটবল দলে খেললেও বীর মুক্তিযোদ্ধাদের সরকারি গেজেটে তাঁর নাম ভুলভাবে ‘পবিন্দ কুন্ড’ এবং বাবার নাম ‘সুকুমার কুন্ড’ লেখা হয়েছিল। এ ছাড়া ঠিকানাও ছিল ভুল।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন প্রবাসজীবন কাটানো এই সাবেক ফুটবলার ২০২২ সাল থেকে নিজের নাম সংশোধনের জন্য বিভিন্ন দপ্তরে আবেদন করে আসছিলেন। এ সময় তিনি স্বাধীন বাংলা ফুটবল দলের সতীর্থদের প্রত্যয়নপত্র, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নথিপত্র ও হলফনামাসহ প্রয়োজনীয় প্রমাণ জমা দেন। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২২ সালেই বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দিতে নারায়ণগঞ্জের জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছিল মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।
জেলা প্রশাসক ওই বছরই তদন্ত করে মন্ত্রণালয়কে জানান, গেজেটে উল্লেখ করা ‘পবিন্দ কুন্ড’ নামে কোনো ব্যক্তির অস্তিত্ব পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য ছিলেন প্রাণ গোবিন্দ কুন্ডু। অর্থাৎ তদন্তেই তাঁর পরিচয় নিশ্চিত হয়েছিল। এরপরও গেজেট সংশোধনের বিষয়টি এত দিন ঝুলে ছিল।
দীর্ঘদিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রবাসজীবন কাটিয়ে দেশে ফেরেন প্রাণ গোবিন্দ কুন্ডু। তাঁর প্রত্যাশা ছিল, জীবদ্দশায় মুক্তিযোদ্ধা হিসেবে সরকারি গেজেটে নিজের সঠিক নাম ও পরিচয় দেখে যেতে পারবেন।
গল্পটা বলবেন বলে বেঁচে আছেন ১৭ জন বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সম্প্রতি বিষয়টি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানের নজরে আসে। এরপর তাঁর হস্তক্ষেপে মন্ত্রণালয়ের গেজেট অধিশাখা প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে সংশোধিত প্রজ্ঞাপন জারি করে।
চার বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সরকারি গেজেটে নিজের সঠিক পরিচয় ফিরে পেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের এই খেলোয়াড়।

Source - www.prothomalo.com ↗