নাটোরের বড়াইগ্রামে বিএনপির এক কর্মীকে কুপিয়ে ও গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে ১৬ বছর পর মামলা হয়েছে। ২০১০ সালের ওই ঘটনার অভিযোগে বনপাড়া পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি কেএম জাকির হোসেন, এক সাংবাদিকসহ ৩৮ জনকে আসামি করা হয়েছে। মামলার পর একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গত শুক্রবার (১৩ নভেম্বর) রাতে বড়াইগ্রাম থানায় মামলাটি করেন ভুক্তভোগী বয়েন উদ্দিন। মামলায় ২৩ জনের নাম উল্লেখ করা হয়েছে।... বিস্তারিত