ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকার ধোপাকান্দি নামক স্থানে ট্রাকচাপায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে ফজরের নামাজ শেষে মহাসড়ক দিয়ে হাঁটার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের ধোপাকান্দি এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে কৃষক মো. ঠান্ডু মিয়া (৬০) এবং দাদনপুর গ্রামের ফাইজুল ইসলাম শেখের ছেলে সলঙ্গা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক আব্দুল আলীম শেখ (৪০)।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব রহমান জানান, ভোরে কুয়াশার মধ্যে ওই দুই ব্যক্তি মহাসড়ক দিয়ে হাঁটছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা পাথরবোঝাই একটি ট্রাক তাদের চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তারা মারা যান। খবর পেয়ে
নামাজ পড়ে সড়কে হাঁটছিলেন, ট্রাকচাপায় প্রাণ গেল দুজনের

পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
Source - www.bd24live.com ↗