যশোরে নাশকতার অভিযোগে চারজন আওয়ামী লীগ কর্মীকে আটক করেছে পুলিশ। শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন—যশোরের ঝুমঝুমপুরের সিরাজুল ইসলাম, বলাডাঙ্গা কারিগরপাড়ার শরিফুল ইসলাম লিমন, ঝুমঝুমপুর চান্দের মোড়ের তুহিন হোসেন ওরফে ছোট মিয়া এবং ওইছালী ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের হাফিজ বাঙ্গালী।

পুলিশ জানায়, সম্প্রতি যশোর শহরের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচিতে তাদের সম্পৃক্ততা ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। আটকের পর তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।