Bangladesh · 2026-11-17 12:30:13

ছবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ

ছবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে আজ মঙ্গলবার সকাল থেকেই পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুর, সাভার ও রাজধানীর বিভিন্ন এলাকা। কোথাও কারখানা বন্ধ ঘোষণা করা হয়, কোথাও শ্রমিকদের ছুটি দিয়ে দেওয়া হয়। কোথাও আবার সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন শ্রমিকেরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থানের মধ্যেও সড়কে তৈরি হয় যানজট, ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
শ্রমিক আন্দোলনের পরিপ্রেক্ষিতে বিভিন্ন পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়। ছুটির পর কারখানা থেকে বের হচ্ছেন শ্রমিকেরা। গাছা, গাজীপুরকারখানায় ছুটি ঘোষণা করায় বাড়ির পথে ফিরছেন শ্রমিকেরা। গাছা, গাজীপুরকারখানায় ছুটির পর সড়কে জড়ো হয়েছেন শ্রমিকেরা। গাজীপুর, ১৭ নভেম্বরশ্রমিকদের আন্দোলন ঘিরে মিরপুর ১০
নম্বর গোলচত্বরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ঢাকাসকালে সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় টায়ার জ্বালিয়ে হেমায়েতপুর-কেরানীগঞ্জ সড়ক অবরোধ করেন শ্রমিকেরাশ্রমিকদের আন্দোলন ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। গাজীপুরবিভিন্ন দাবিতে গাজীপুরে বিক্ষোভ মিছিল করেন পোশাক কারখানার শ্রমিকেরাশ্রমিকদের আন্দোলনের কারণে গাজীপুরের সড়কে যানজটের সৃষ্টি হয়বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাক কারখানার শ্রমিকেরা। গাজীপুর

Source - www.prothomalo.com ↗