Bangladesh · 2026-11-17 12:16:02

স্থগিত হওয়া নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা সোমবার

স্থগিত হওয়া নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা সোমবার
তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি নির্ধারণের যে সভা গতকাল সোমবার স্থগিত করা হয়েছিল, তা ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে। নিম্নতম মজুরি বোর্ড এই সভা আহ্বান করেছে। ওই দিন বেলা সাড়ে ১১টায় বোর্ডের সেগুনবাগিচা কার্যালয়ে এ সভা হবে।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিম্নতম মজুরি বোর্ড এক নোটিশে এ তথ্য জানিয়েছে। নোটিশে সংশ্লিষ্ট সদস্যদের সভায় উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে।
এই সভা গতকাল সোমবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু গতকাল সকালে অনিবার্য কারণ দেখিয়ে সভা স্থগিত করা হয়। কথা ছিল, গতকাল মালিকপক্ষ নিম্নতম মজুরির প্রস্তাব দেবে। এর আগে শ্রমিকেরা ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দিয়েছিলেন।
মজুরি প্রস্তাব সম্পর্কে শ্রমিকপক্ষের বক্তব্য, চার সদস্যের পরিবারের পুষ্টি, ক্যালরির চাহিদা, বাড়িভাড়া, চিকিৎসা ও শিক্ষার ব্যয় বিবেচনায় শ্রমিকের স্বাভাবিক জীবনযাপনের জন্য মাসে ৪৫ থেকে ৬০ হাজার টাকা প্রয়োজন। তবে শিল্পের সক্ষমতা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় চতুর্থ গ্রেডে সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছেন তাঁরা।
মজুরি বোর্ডের সভা হঠাৎ স্থগিত হলো কেনপোশাকশিল্পের শ্রমিকেরা মজুরি বাড়ানোর দাবিতে গত মাস থেকে আন্দোলন করছেন। শ্রমিক আন্দোলনের মুখে ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার।
গত পাঁচটি মজুরি বোর্ডে শ্রমিকপক্ষ যে মজুরি দাবি করেছিল, মালিকেরা তার অর্ধেক বা তার চেয়ে কম মজুরি প্রস্তাব করেছেন। প্রতিবারই শ্রমিকদের প্রত্যাশার তুলনায় মালিকপক্ষের প্রস্তাব ছিল অনেক কম। এ নিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা যায়। শেষ পর্যন্ত শ্রমিকদের লাগাতার আন্দোলন ও আলোচনায় দর-কষাকষির পর প্রাথমিক প্রস্তাবের চেয়ে বেশি মজুরি দিতে রাজি হয় মালিকপক্ষ।

Source - www.prothomalo.com ↗