ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর মিরপুরে সড়কে নেমে অবরোধের চেষ্টা করেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। পরে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় এ ঘটনা ঘটে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
সাভারে পোশাকশ্রমিকদের এক ঘণ্টা মহাসড়ক অবরোধ, পাল্টাপাল্টি ধাওয়াওসি হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, সকালে মিরপুরের দারুসসালাম, শাহ আলী থানা এলাকায় জড়ো হন পোশাকশ্রমিকেরা। পরে সেখান থেকে তাঁরা মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় আসার চেষ্টা করেন। তাঁদের বাধা দেয় পুলিশ। একপর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে যান।
মিরপুরে সড়ক অবরোধের চেষ্টায় পোশাকশ্রমিকেরা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

এখন মিরপুর ১০ নম্বর এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান ওসি হাফিজুর রহমান।
এদিকে সকাল ৯টার দিকে মিরপুর ১১ নম্বরে মেট্রো স্টেশনের নিচের সড়ক পোশাকশ্রমিকেরা অবরোধের চেষ্টা করেছিলেন বলে জানান পল্লবী থানার ওসি জালাল উদ্দিন। তিনি বলেন, তবে পুলিশ সদস্যদের বাড়তি উপস্থিতিসহ বাধার মুখে তাঁরা সড়ক অবরোধ করতে পারেননি।
মজুরি বোর্ডের সভা হঠাৎ স্থগিত হলো কেনওসি জালাল উদ্দিন বলেন, ‘শ্রমিকেরা সড়কে অবস্থান নিতে চেষ্টা করেছিলেন। আমরা তাঁদের সঙ্গে কথা বলেছি। পরে তাঁরা সড়কের পাশে দাঁড়িয়ে নিজেদের দাবিদাওয়ার বিষয়ে কথাবার্তা বলেন। প্রায় এক ঘণ্টার মতো তাঁরা সড়কের পাশে অবস্থান করে এলাকা থেকে চলে যান।’
দুপুর ১২টার দিকে সরেজমিনে দেখা যায়, মিরপুর ১০ নম্বর গোলচত্বরে পুলিশের সদস্যরা অবস্থান করছেন। আর মেট্রো স্টেশনের নিচে অবস্থান করছেন বিজিবির সদস্যরা।
মিরপুর-১১ নম্বর মেট্রো স্টেশনের নিচেও পুলিশ ও বিজিবির সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে।
এ সময় মিরপুর ১০ ও মিরপুর ১১ নম্বর এলাকার পরিস্থিতি স্বাভাবিক ছিল।
কাজ না করলে মজুরি ছাড়া কারখানা বন্ধপোশাকশিল্পের শ্রমিকেরা মজুরি বৃদ্ধির দাবিতে এক মাস ধরে আন্দোলন করছেন। শ্রমিক আন্দোলনের মুখে ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। বোর্ডের দ্বিতীয় বৈঠকে ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দেন শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার।
বোর্ডের তৃতীয় সভা গতকাল সোমবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু গতকাল সকালে অনিবার্য কারণ দেখিয়ে সভা স্থগিত করা হয়। কথা ছিল, গতকাল মালিকপক্ষ নিম্নতম মজুরির প্রস্তাব দেবে।
বোর্ডের স্থগিত করা সভাটি (তৃতীয় সভা) ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে। সেদিন বেলা সাড়ে ১১টায় বোর্ডের সেগুনবাগিচা কার্যালয়ে এই সভা হবে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিম্নতম মজুরি বোর্ড এক নোটিশে এই তথ্য জানিয়েছে।

Source - www.prothomalo.com ↗