Bangladesh · 2026-11-17 14:37:29

মুখের দুর্গন্ধের আড়ালে থাকতে পারে কোনো রোগ

মুখের দুর্গন্ধের আড়ালে থাকতে পারে কোনো রোগ
ব্যক্তিত্ব ও সৌন্দর্য অনেকটা নির্ভর করে মুখের পরিচ্ছন্নতার ওপর। কিন্তু মুখের দুর্গন্ধ বা দুর্গন্ধযুক্ত শ্বাস অনেক সময়ই সেই ব্যক্তিত্ব ম্লান করে দেয় এবং সামাজিক মেলামেশায় আত্মবিশ্বাস কমিয়ে দেয়। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় মুখের দুর্গন্ধকে বলা হয় হ্যালিটোসিস। সব সময় যে মুখের অপরিচ্ছন্নতা এই দুর্গন্ধের জন্য দায়ী, তা নয়। দাঁত ও জিবের রোগ ছাড়া কিছু শারীরিক রোগ মুখের দুর্গন্ধের জন্য দায়ী হতে পারে।
মুখে দুর্গন্ধ কেন হয়
প্রতিবার খাওয়ার পর খাদ্যকণা দাঁতের ফাঁকে, মাড়ির ভেতর জমে পেরিওডেন্টাল ডিজিজ সৃষ্টি হওয়া।

মুখে যেকোনো ধরনের ঘা বা ক্ষত থাকা।

দাঁতে ক্যাভিটি বা গর্ত।

মুখের ভেতরে ছত্রাক ও ফাঙ্গাস–জাতীয় সংক্রমণের কারণে ঘা।

আঁকাবাঁকা দাঁতের গঠন, মুখের ক্যানসার, সিস্ট বা টিউমারের উপস্থিতি।

ডায়াবেটিস বা অন্য কোনো রোগের কারণে ঘন ঘন মুখ শুকিয়ে যাওয়া।

দীর্ঘ সময় না খেয়ে থাকা।

নাক, কান ও গলার রোগ।

পরিপাকতন্ত্রের রোগ, কিডনির জটিলতা, এইডস ও মানসিক রোগ।

ধূমপান ও মাদক সেবন।

‘মোটা হয়ে যাচ্ছ’—আপনাকে কেউ এ কথা বললে যে উত্তর দেবেনকীভাবে দূর করবেন মুখের দুর্গন্ধ
নিয়মিত দাঁত ব্রাশ করলে মুখের ভেতরটা পরিচ্ছন্ন থাকেপ্রতিদিন সকালে ও রাতে ফ্লোরাইডযুক্ত টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করুন।

আঁশ–জাতীয় খাবার আটকে থাকলে টুথ পিকের পরিবর্তে ডেন্টাল ফ্লস ব্যবহার করুন।

জিবের ওপর জমে থাকা আবরণ বিশেষ টাং ক্র্যাপার বা টাং ক্লিনারের সাহায্যে পরিষ্কার রাখুন।

মাঝেমধ্যে মাউথ ওয়াশ দিয়ে কুলকুচি করতে পারেন।

পর্যাপ্ত পানি পান করুন, যাতে মুখ অতিরিক্ত শুকিয়ে না যায়।

ধূমপান ও তামাকজাতীয় পণ্য এড়িয়ে চলুন।

দাঁত ব্রাশ ও মুখ পরিষ্কারের পরও যদি দুর্গন্ধ থেকে যায়, তাহলে দেরি না করে ডেন্টিস্টের পরামর্শ নিন। ডেন্টিস্ট মুখের ভেতর পরীক্ষা করে দুর্গন্ধের কারণ নির্ণয় করবেন এবং উপযুক্ত চিকিৎসার পরামর্শ দেবেন।

লেখা: ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি বিভাগ, আলোক ডেন্টাল কেয়ার ইউনিট, মিরপুর–১০, ঢাকা
শীতের আগেই দাঁত শিরশির করা যেসব রোগের লক্ষণ হতে পারে

Source - www.prothomalo.com ↗