Bangladesh · 2026-11-17 14:00:00

জেমস বন্ড চরিত্রে নতুন চমক রবার্ট 'ভ্যাম্পায়ার' প্যাটিনসনের, বোল্ড ফ্যাশনে বন্ড গার্ল হবেন কে

জেমস বন্ড চরিত্রে নতুন চমক রবার্ট 'ভ্যাম্পায়ার' প্যাটিনসনের, বোল্ড ফ্যাশনে বন্ড গার্ল হবেন কে
জেমস বন্ডের চরিত্রে নতুন চমক রবার্ট প্যাটিনসন। ৪০ বছর বয়সী এই ব্রিটিশ অভিনেতাকে পরবর্তী জেমস বন্ড হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে অ্যামাজন এমজিএম স্টুডিও। নতুন ছবিটি পরিচালনা করবেন ডেনিস ভিলনভ। চিত্রনাট্য লিখছেন স্টিভেন নাইট এবং প্রযোজনায় থাকছেন অ্যামি প্যাসকেল ও ডেভিড হেইম্যান। তবে নতুন বন্ডকে ঘিরে আলোচনার পাশাপাশি দর্শকের কৌতূহল, তাঁর প্রথম ‘বন্ড গার্ল’ কে হচ্ছেন? জেমস বন্ড সিরিজে নারী চরিত্রগুলো বরাবরই গুরুত্বপূর্ণ। উরসুলা আন্দ্রেস, ডায়ানা রিগ, অনার ব্ল্যাকম্যান, মিশেল ইয়ো, ইভা গ্রিন ও লেয়া সেদুর মতো অভিনেত্রীরা এই ফ্র্যাঞ্চাইজিতে স্মরণীয় নারী চরিত্রে অভিনয় করেছেন। সময়ের সঙ্গে ‘বন্ড গার্ল’ পরিচয়টি বদলে আরও শক্তিশালী ও স্বতন্ত্র ‘বন্ড ওম্যান’ চরিত্রে রূপ নেওয়ার প্রত্যাশাও তৈরি হয়েছে। তাই প্যাটিনসনের বন্ড-যাত্রায় তাঁর পাশে কাকে দেখা যাবে, তা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে জল্পনা। এ নিয়ে সম্ভাব্য অভিনেত্রীদের একটি তালিকা প্রকাশ করেছে ভ্যারাইটি। সেই তালিকার হাল ফ্যাশন টপ সেভেন নিয়েই আজকের ছবির গল্প।
নতুন জেমস বন্ড হিসেবে দেখা যাবে রবার্ট প্যাটিনসনকে এখনও টোয়াইলাইট সাগার এডওয়ার্ড নামের ভ্যাম্পায়ারের চরিত্রের জন্যই তিনি সবচেয়ে বেশি বিখ্যাত। সিডনি সুইনি
দারুণ ফিটনেস সিডনি সুইনির। এর আগে করেছেন ক্রিস্টি সিনেমায় বক্সারের চরিত্র। সেজন্য ওজনও ঝরিয়েছিলেন ৩০ পাউন্ড, তাই বন্ড গার্ল হিসেবে আসছে তাঁর নাম হান্টার শেফার
ইউফোরিয়া সিরিজখ্যাত স্টাইলিশ হান্টারের মাঝে এক ধরনের কঠিন সৌন্দর্য আছে, যা বন্ড গার্লের উপযোগীজেন্ডায়া
এ বছরটা জেন্ডায়ার সঙ্গেই স্ক্রিন শেয়ার করে কাটিয়েছেন প্যাটিনসন। আর এই আকর্ষণীয় ডিভাকে বন্ড গার্ল হলে মানাবেও খুব মার্গো রবি
ধারালো মুখশ্রী আর চমৎকার ফিগারের বার্বিগার্ল মার্গো রবি হতে পারেন বন্ড গার্লের জন্য দারুণ অপশন ফ্লোরেন্স পিউ
ফাইট কোরিওগ্রাফিতে পারদর্শী ফ্লোরেন্স। প্যাটিনসনের সঙ্গে ডিউন থ্রি শুট করেছেন ইতিমধ্যেই এড্রিয়া আরজোনা
ফেমে ফ্যাটাল এড্রিয়া এ পর্যন্ত ছয়টি অ্যাকশন মুভি করে ফেলেছেন। ইমেজও অত্যন্ত আবেদনময়জেমা চ্যান
বন্ড ভিডিও গেইমের চরিত্রে ইতিমধ্যেই অংশ নিয়েছেন জেমা। তাঁর পর্দা উপস্থিতিও দারুণ ছবি: ইন্সটাগ্রাম

Source - www.haal.fashion ↗