Bangladesh · 2026-11-17 13:40:24

পর্তুগালের হারে খুশি রোনালদোর মা: কোচ বললেন, ‘মা তো মা-ই’

পর্তুগালের হারে খুশি রোনালদোর মা: কোচ বললেন, ‘মা তো মা-ই’
মায়ের কাছে সন্তানের বয়স বাড়ে না। ৪১ বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদোও মায়ের কাছে সেই ছোট্ট ছেলেটিই। ছেলের বিরুদ্ধে কেউ কিছু বললে মা প্রতিবাদ করবেন, ছেলের কষ্টে কষ্ট পাবেন, এটাই তো স্বাভাবিক। পর্তুগালের জার্সিতে সেই ছেলের বিদায়ের গল্প যখন এতটা তিক্ত হয়, মায়ের কষ্ট পাওয়াই স্বাভাবিক। পর্তুগাল কোচ জর্জ জেসুসও ব্যাপারটি বুঝতে পারছেন।
পর্তুগাল জাতীয় দল থেকে রোনালদোর অবসরের পর ক্ষোভ চেপে রাখতে পারেননি মারিয়া দোলোরেস। সম্প্রতি ডেনমার্কের কাছে পর্তুগালের ৪-১ গোলের হারেও খুঁজে পেয়েছেন একধরনের স্বস্তি। তাঁর মতে, ছেলের সঙ্গে যা হয়েছে, তাতে এই হার পর্তুগালের প্রাপ্য ছিল। সোমবার স্পোর্টিং সিপির একটি অনুষ্ঠানে দোলোরেস বলেছেন, ‘তারা ওর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। আমিও কষ্ট পেয়েছি। এই হার পুরোপুরি প্রাপ্য ছিল। সত্যি বলতে, আমি খুব খুশি হয়েছি।’ রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষটা যেভাবে হয়েছে, তাতে তিনি ভীষণ কষ্ট পেয়েছেন বলেও জানিয়েছেন তাঁর মা।
পর্তুগাল জাতীয় দল থেকে অবসর নিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদোদোলোরেসের এই বক্তব্যের জবাব দিতে গিয়ে অবশ্য তাঁর সঙ্গে কোনো বিতর্কে জড়াননি পর্তুগাল কোচ জেসুস। বরং রোনালদোর মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছেন, ‘এখন কি আমাকে ক্রিস্টিয়ানো রোনালদোর মায়ের জবাব দিতে হবে? ক্রিস্টিয়ানো রোনালদোর মা এমন একজন নারী, যাঁকে আমি অনেক শ্রদ্ধা করি। তিনি কী বলতে পারেন? মা তো মা-ই। এ নিয়ে আর কিছু বলার নেই। তাঁর বক্তব্য আমি বুঝতে পারছি।’
জেসুস মনে করেন, একজন মা হিসেবে দোলোরেসের এমন প্রতিক্রিয়া খুবই স্বাভাবিক। তিনি আরও বলেন, ‘এটা কি বাড়াবাড়ি? সত্যি বলতে, মা তো মা-ই। তাঁকে আমার সম্মান করতেই হবে। একজন মা সব সময় তাঁর সন্তানদের পক্ষ নেন, এমনকি মৃত্যুর আগপর্যন্ত। তিনি একজন অত্যন্ত স্নেহশীল মা। সন্তানদের বড় করতে তাঁকে অনেক কষ্ট করতে হয়েছে।’
রোনালদো অবসর নেওয়ায় কোনো অপরাধবোধ নেই পর্তুগাল কোচ জেসুসেররোনালদোকে অবশ্য ভুলে যেতে রাজি নন জেসুস। পর্তুগিজ ফুটবলে তাঁর অবদান স্মরণ করে কোচ বলেছেন, রোনালদো দেশটির ফুটবলের একজন কিংবদন্তি। জাতীয় দল কখনোই তাঁর অবদান ভুলবে না।
বিতর্কের সূত্রপাত গত সেপ্টেম্বরে। পর্তুগালের নেশনস লিগের ক্যাম্প ছেড়ে যাওয়ার পর দীর্ঘ এক বিবৃতিতে রোনালদো অভিযোগ করেছিলেন, নতুন কোচ জেসুস তাঁর সঙ্গে কথা দিয়ে কথা রাখেননি। সেই ঘটনায় পর্তুগিজ ফুটবল ফেডারেশন তাঁকে নিষিদ্ধ ও জরিমানা করে।
পর্তুগাল কোচ জর্জ জেসুসপর্তুগালের হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা রোনালদোর আন্তর্জাতিক ফুটবলে বিদায়ের পর ডেনমার্কের বিপক্ষে ম্যাচটিই ছিল দলের প্রথম। ম্যাচের আগে অনুপস্থিত এই তারকাকে শ্রদ্ধা জানিয়েছিল পর্তুগাল। কিন্তু দোলোরেসের তাতে মন ভরেনি। তাঁর মতে, ছেলের প্রতি সম্মানটা দেখানো উচিত ছিল তাঁর উপস্থিতিতেই। তিনি বলেছেন, ‘আমাদের শ্রদ্ধা জানানোর অনুষ্ঠান এখানে স্পোর্টিং সিপিতেই হবে। এখানে তারা তাঁকে মূল্যায়ন করে। জাতীয় দলে তাঁকে সম্মান করা হয়নি, এমনকি তাঁর সতীর্থরাও তাঁকে সম্মান করেনি।’
রোনালদোবিহীন পর্তুগাল দেখল ইতিহাসের সবচেয়ে বড় হারদোলোরেসের জীবনসংগ্রামের গল্পও কম আবেগের নয়। ফুনচালের সাধারণ এক পরিবারে চার সন্তানকে বড় করতে দীর্ঘ সময় রান্না ও ঘর পরিষ্কারের কাজ করেছেন তিনি। এখন ইনস্টাগ্রামে তাঁর অনুসারীর সংখ্যা ৫০ লাখের বেশি। সেখানে নিয়মিতই ছেলেকে নিয়ে লেখেন। পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী রোনালদোকে নিয়ে তাঁর গর্বেরও শেষ নেই।
রোনালদো যেভাবে জাতীয় দল থেকে অবসর নিয়েছেন তাতে কষ্ট পেয়েছেন তাঁর মা মারিয়া দোলোরেসএদিকে গত জুলাইয়ে পর্তুগালের দায়িত্ব নেওয়ার পর এই প্রথম হারের মুখ দেখেছেন জেসুস। সৌদি প্রো লিগে গত মৌসুমে রোনালদোর ক্লাব আল নাসরকে শিরোপা জিতিয়েছিলেন তিনি।
নেশনস লিগের গ্রুপ পর্বে শীর্ষস্থান নিশ্চিত করতে আজ রাতে ওয়েলসের বিপক্ষে ড্র করলেই চলবে পর্তুগালের। বাংলাদেশ সময় দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে শুরু হবে ম্যাচটি। গ্রুপের তলানিতে থাকা ওয়েলসের বিপক্ষে ম্যাচের ফল যা-ই হোক, কোয়ার্টার ফাইনালে উঠছে পর্তুগাল। আগামী মার্চে হতে যাওয়া কোয়ার্টার ফাইনালে কোন দল কার বিপক্ষে খেলবে, সেটা নির্ধারিত হবে শুক্রবারের ড্রয়ে।

Source - www.prothomalo.com ↗