Bangladesh · 2026-11-17 13:38:47

রূপপুরের বিদ্যুৎ গ্রিডে সরবরাহের পরীক্ষা আজ, কী করা হবে

রূপপুরের বিদ্যুৎ গ্রিডে সরবরাহের পরীক্ষা আজ, কী করা হবে
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে প্রথমবারের মতো বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে আজ মঙ্গলবার। তবে এটি মূলত পরীক্ষা-নিরীক্ষার জন্য। এর মাধ্যমে ‘গ্রিড সিনক্রোনাইজেশন’ করা হবে। মানে হলো, বিদ্যুৎ উৎপাদন-সরবরাহ, ভোল্টেজ, ফ্রিকোয়েন্সি যাচাই করে গ্রিডের সামর্থ্য বোঝা। একই সঙ্গে পারমাণবিক চুল্লিপাত্র, টারবাইনসহ অন্যান্য যন্ত্রপাতি পরীক্ষা করা হবে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সূত্র বলছে, গ্রিডে সরবরাহ শুরুর সময় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম উপস্থিত থাকতে পারেন। আজ বিকেলে এটি শুরু করার কথা। এ সময় রূপপুর বিদ্যুৎকেন্দ্রের শীর্ষ কর্মকর্তাদের পাশাপাশি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও পাওয়ার গ্রিড কোম্পানি পিজিসিবির দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শফিকুল ইসলাম গ্রিড সিনক্রোনাইজেশন খুবই গুরুত্বপূর্ণ ধাপ। স্মার্ট গ্রিড হলে অত ঝুঁকি ছিল না। খুবই নিবিড়ভাবে পরীক্ষা করতে হবে। সব ঠিকঠাক থাকলে এটি দুই দিনে শেষ হতে পারে। কোনো ত্রুটি দেখা দিলে আবার একইভাবে পরীক্ষা করতে হবে। ভবিষ্যতের যেকোনো বিপর্যয় এড়াতে গুণগত মানে ছাড় দেওয়া যাবে না।দেশের বিদ্যুৎ সঞ্চালন গ্রিড চলে সনাতনী প্রক্রিয়ায়, চাহিদা অনুমান করে। এটি স্মার্ট গ্রিড নয়। তাই পারমাণবিক বিদ্যুৎ সরবরাহে ঝুঁকি থেকে যায়। এ কারণে গ্রিডে বিদ্যুৎ সরবরাহের পরীক্ষা-নিরীক্ষা কয়েক দফা চলতে পারে। পরীক্ষার সময় ২৪০ থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে সরবরাহ হতে পারে। এরপর উৎপাদন বন্ধ করে পরীক্ষার প্রতিবেদন পাঠানো হবে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) কাছে। পিডিবি ও পিজিসিবির উপস্থিতিতে গ্রিডে সরবরাহ শুরু করতে বায়েরা নির্দেশনা দিয়েছে। সরবরাহের ফলাফল বায়েরা অনুমোদন দিলে পরবর্তী ধাপে যাবে রূপপুর। এরপর পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ চলতে থাকবে। বিদ্যুৎকেন্দ্রের সঙ্গে পিডিবির ক্রয় চুক্তির পর শুরু হবে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সূত্র বলছে, পারমাণবিক বিকিরণের মাধ্যমে শক্তি উৎপাদন প্রক্রিয়া সেপ্টেম্বরে শুরুর পরিকল্পনা ছিল। নিরাপত্তা ভালভের পরীক্ষায় ত্রুটি ধরা পড়লে এটি পিছিয়ে যায়। এরপর ত্রুটি সারিয়ে বায়েরার অনুমতি নিয়ে গত ১১ অক্টোবর পারমাণবিক বিক্রিয়া শুরু করা হয়। ২৯ অক্টোবর ভৌত পরীক্ষার ফল বায়েরার অনুমোদন পায়। এখন পরের ধাপে (সি স্টেজে) যাচ্ছে রূপপুর। জাতীয় গ্রিডে প্রথমবারের মতো সীমিত পরিসরে বিদ্যুৎ সরবরাহের পর্যায়ে প্রবেশ করতে যাচ্ছে বিদ্যুৎকেন্দ্রটি। এ দফায় সফল হলে ডি স্টেজ বা পরের ধাপে যাবে কেন্দ্রটি; যেটি চূড়ান্ত ধাপ।
দেশের ইতিহাসে সবচেয়ে বড় একক প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। প্রকল্পটি বাস্তবায়ন করছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন পরমাণু শক্তি কমিশন। কমিশনের অধীনে পরিচালনার কাজটি করছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল) নামের সরকারি কোম্পানি। রূপপুরে ১ হাজার ২০০ মেগাওয়াটের দুটি ইউনিট নির্মাণ করছে রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট।
বিদ্যুৎকেন্দ্র–সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, রূপপুরে প্রতিটি ধাপ সর্বোচ্চ নিরাপত্তা মান, অনুমোদিত পদ্ধতি এবং নিয়ন্ত্রক বিধিবিধান অনুসরণ করা হবে। পারমাণবিক জ্বালানির বিক্রিয়ার মধ্য দিয়ে শুরু হয় তাপশক্তি উৎপাদন। এ তাপ দিয়েই বাষ্প তৈরি করে ঘোরানো হয় টারবাইন, উৎপাদন হয় বিদ্যুৎ। চুল্লিপাত্রে শক্তি উৎপাদন শুরুর পর উৎপাদনক্ষমতা ধাপে ধাপে বেড়ে ৩০ শতাংশে উন্নীত হলেই জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে। ইতিমধ্যেই সেই পর্যায়ে পৌঁছে গেছে রূপপুর।
এ বছরের শেষে বা আগামী বছরের শুরুতে চালু হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রবিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তারা বলছেন, সরবরাহ শুরুর পর টানা কয়েক মাস চলতে পারে পরীক্ষামূলক উৎপাদন। তবে গ্রিডে বিদ্যুৎ গেলেই পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশের তালিকায় বিশ্বের ৩৩তম দেশ হবে বাংলাদেশ। এর আগে ২০২৩ সালের অক্টোবরে প্রকল্প এলাকায় পারমাণবিক জ্বালানি আসার পরই পারমাণবিক স্থাপনা হিসেবে স্বীকৃতি পায় রূপপুর বিদ্যুৎকেন্দ্র। জ্বালানি বুঝে নেওয়ার সঙ্গে সঙ্গেই পারমাণবিক শক্তির অধিকারী দেশের তালিকায় নাম ওঠায় বাংলাদেশ।
২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ছিল রূপপুর প্রকল্পের মেয়াদ। দুই দফায় মেয়াদ বাড়িয়ে ২০২৮ সালের জুন পর্যন্ত করা হয়েছে প্রকল্পের মেয়াদ। ঠিকাদারের সঙ্গে চুক্তি অনুসারে মেয়াদ বাড়লেও প্রকল্পের খরচ বাড়ানোর সুযোগ নেই। কিন্তু ডলারের দাম বাড়ায় ২৬ হাজার কোটি টাকা খরচ বেড়েছে প্রকল্পের। ১ লাখ ৩৮ হাজার ৬৮৬ কোটি টাকা খরচ হবে রূপপুর বিদ্যুৎকেন্দ্র।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পেল উৎপাদন শুরুর অনুমোদনঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, গ্রিড সিনক্রোনাইজেশন খুবই গুরুত্বপূর্ণ ধাপ। স্মার্ট গ্রিড হলে অত ঝুঁকি ছিল না। খুবই নিবিড়ভাবে পরীক্ষা করতে হবে। সব ঠিকঠাক থাকলে এটি দুই দিনে শেষ হতে পারে। কোনো ত্রুটি দেখা দিলে আবার একইভাবে পরীক্ষা করতে হবে। ভবিষ্যতের যেকোনো বিপর্যয় এড়াতে গুণগত মানে ছাড় দেওয়া যাবে না।

Source - www.prothomalo.com ↗